About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
সরস্বতীর বরপুত্র
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

এই আশ্বিন মাসে এমন একজন মানুষের জন্মদিন যিনি বারংবার নিজস্ব মুনশিয়ানায় ভারতীয় উচ্চাঙ্গ সংগীতকে বিশ্বদরবারে উপস্থাপন করে শান্তির বার্তা দিয়েছেন। তিনি মাসুম আলি খান, কিন্তু এঁনাকে চেনা গেল কি?

গোয়ালিওর দরবারের সংগীতজ্ঞ উস্তাদ হাফিজ আলি খান ও রাহাত জাহানের সাত সন্তানের মধ্যে কনিষ্ঠতম সন্তান মাসুম ১৯৪৫ সালের ৯ই অক্টোবর জন্মগ্রহণ করেন,শৈশবেই এক সাধুর কথামতো যাঁর নাম হয় আমজাদ। বিখ্যাত সেনিয়া বাঙ্গাশ ঘরানার ষষ্ঠ প্রজন্মের প্রতিনিধি আমজাদ আলি খান আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক প্রবাদপ্রতিম শিল্পী।

১৯৫৭ সালে দিল্লির এক সাংস্কৃতিক সংস্থার অতিথি হিসেবে পিতা উস্তাদ হাফিজ আলি আমন্ত্রণ পেলে সপরিবারে দিল্লিতে বসবাস শুরু হয় আমজাদ সাহেবদের। এরপর প্রথাগত শিক্ষার উদ্দেশ্যে দিল্লির মডার্ন স্কুলে ছোট্ট আমজাদের লেখাপড়া শুরু হয়। ১৯৬৩ সালে প্রথম মার্কিন মুলুকে বাজাতে যান উস্তাদ আমজাদ আলি খান। প্রতিনিয়ত নতুনত্বের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখেছেন, যার ফলশ্রুতিতে ১৯৭৪ এ আমরা পেলাম নবসৃষ্ট রাগ আমিরি টোরি, ১৯৮০তে শ্যাম শ্রী, সরস্বতী কল্যাণ, চুরাশিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি প্রিয়দর্শিনী।

তাঁর কথায় "উচ্চাঙ্গ সংগীত ও পপুলার মিউজিকের কোনো তথাকথিত তফাৎ নেই। সবই সংগীত। তবে আমি সেইসব শ্রোতাদের কাছে পৌঁছতে চেষ্টা করি যাদের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ততটা আকর্ষণীয় নয়"।

১৯৭৫ সালে পদ্মশ্রী সম্মান লাভের পরে পদ্মভূষণ (১৯৯১), পদ্মবিভূষণ (২০০১), সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (১৯৮৯), ফুকোওকা এশিয়ান কালচারাল পুরস্কার (২০০৪) , বিশ্বভারতীর দেশিকোত্তম এরকম কত সহস্রবিধ পুরস্কারে সম্মানিত হয়েছেন সরস্বতীর এই বরপুত্র। শান্তি সম্প্রীতির উদ্দেশ্যে বহু খ্যাতনামা অনুষ্ঠানে শ্রোতাদের মুগ্ধ করেছেন উস্তাদজি। লয়কারি নিয়ে পরীক্ষানিরীক্ষা ও অভিনবত্বের মিশেলে সব বয়সের শ্রোতাই তাঁর বাজনায় পরিতৃপ্তি খুঁজে পান, তাই ভোররাতে সোহাগ ভৈরবের আলাপ কিম্বা দরবারির গাম্ভীর্য সবেতেই তাঁর হাতের জাদুতে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে যান।

১৯৮৪ সাল থেকে মার্কিন মুলুকে ম্যাসাচুসেটসে বিশ এপ্রিল দিনটি আমজাদ আলি খান ডে হিসেবে পালিত হয়। ১৯৯১ সালে ভেনিসে ওয়ার্ল্ড আর্ট সামিটে ভারতের প্রতিনিধি বা ওয়ার্ল্ড বিট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা এই মানুষটি ইউনেস্কোর বিশেষ সম্মান পেয়েছেন, পেয়েছেন ইউনিসেফের বিশেষ আনুষ্ঠানিক পদ। আমজাদ আলি খান টেক্সাস, হাউস্টন, ন্যাশভিলের মতো বহু প্রদেশের সাম্মানিক নাগরিকত্ব পেয়েছেন, পেয়েছেন কলকাতা, রবীন্দ্র ভারতী, ইয়র্ক বিশ্ববিদ্যালয় প্রভৃতির সাম্মানিক ডক্টরেট উপাধি।

ইয়র্ক, স্টানফোর্ড, নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকের পদ অলংকৃত করা মানুষটি ১৯৭৬ সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন আসামের নৃত্যশিল্পী শুভলক্ষ্মী বড়ুয়ার সাথে। দুই পুত্র আমান ও আয়ান এই উজ্জ্বল ঐতিহ্যের উত্তরাধিকারী হিসেবে নিজেদের ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছেন।

বিদেশে বহু জনপ্রিয় প্রজেক্টে কাজ করে ভারতের সংগীতকে অন্য উচ্চতায় তুলে ধরেছেন খান সাহেব। ব্যারি ম্যাশন, জো ওয়ালশের মতো গিটারিস্ট, এলমিরা ডারভারোভা, ইগর ফ্রোলোভের মতো বেহালা বাদকদের সাথেও বহু জনপ্রিয় কাজ করেছেন উস্তাদ আমজাদ আলি খান। হংকং ফিলহার্মোনিক অর্কেস্ট্রা, স্কটিশ অর্কেস্ট্রার সাথেও অনুষ্ঠান করেছেন উস্তাদজি।

তিনি যে সত্যিই তাঁর যন্ত্রের মাধ্যমে গানের কথাও ফুটিয়ে তোলেন সেটা উপলব্ধ হয় "যদি তোর একলা চলো রে" শুনে। প্রখ্যাত শিল্পী সুচিত্রা মিত্রের সাথে তাঁর রেকর্ডিং করা 'ট্রিবিউট টু টেগোর' অ্যালবাম এক অবিস্মরণীয় উপস্থাপনা। সম্প্রতি পরিচালক সুমন ঘোষ পরিচালিত 'কাদম্বরী' সিনেমায় তাঁর সরোদের রূপ লাবণ্য অনুভূত হয়েছে, প্রথমবার বড়ো পর্দায় তার সুরের জাদু শোনা গেছে।

১৯৭২ সালে পিতার মৃত্যুর পর থেকেই পথচলা শুরু হাফিজ আলি ট্রাস্টের, যাঁর দায়িত্ব আজও তিনি নিখুঁতভাবে পালন করে চলেছেন। পিতার স্মৃতিবিজড়িত এই ট্রাস্ট যে সরোদ ঘর মিউজিয়াম গড়ে তুলেছেন সেখানে বহু বিখ্যাত সংগীতজ্ঞের যন্ত্র সংরক্ষিত হয়েছে।

আমজাদ আলি খান কে নিয়ে গুলজারের তৈরি করা তথ্যচিত্র ১৯৯০ সালে শ্রেষ্ঠ ডকুমেন্টারি হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে।

এহেন বর্ণময় চরিত্র কিংবদন্তী উস্তাদ আমজাদ আলি খানের জন্মমাসে রইল শ্রদ্ধার্ঘ্য।

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের কার্তিক ১৪৩৩ সংখ্যাটি ১ নভেম্বর ২০২৬ (১৪ই কার্তিক) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ অক্টোবরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
গঠনমূলক পরামর্শ দিন
মন্তব্যে আপনার মতামত জানান
0 0 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

মাসিক সংখ্যাগুলি দেখুন
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।