Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine


উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
লেখক / লেখিকাদের স্বাগত

আমরা বিশ্বাস করি — প্রতিটি কণ্ঠস্বরই মূল্যবান। আপনি যদি লিখতে ভালোবাসেন, আপনার চিন্তা, মতামত, অভিজ্ঞতা বা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চান, তবে বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন উদ্যোগ আপনার জন্যই। Voice of UDYOG হয়ে এক ক্রমবর্ধমান লেখক–পাঠক পরিবারে যোগ দিতে আপনি স্বাগত।

এই পাতায় লেখার বিভাগ ও বিষয় ঘোষণা করা হয়েছে।

কলম ধরুন এই ভাবনায়

bhabuk mascot bangali.network reading manuscript

ডিসেম্বর — বেলা করে ঘুম ভাঙা, লেপের ভেতর গুটিয়ে থাকার মাস। ব্যালকনিতে রোদ পোয়াতে পোয়াতে কমলালেবুর কোয়া ছাড়ানোর মাস। দল বেঁধে হৈ-হৈ করে চড়ুইভাতি করার মাস। দিন ছোট হতে পারে, কিন্তু রাত বড় — কল্পনার ডানায় ভেসে যাওয়ার মতো বড়।

এই শীতে, 'উদ্যোগ' ই-পত্রিকার একটি পাতা হয়তো আপনারই গল্পের পথ চেয়ে আছে! আপনার মুক্তচিন্তা ও কল্পনাশক্তি হয়ে উঠুক ডিসেম্বরের #VoiceofUdyog.

প্রদত্ত গল্প লেখার বিষয়গুলি থেকে আপনার আপনার পছন্দমতো একটি বিষয় বেছে নিন, এবং বাংলা ভাষায় ছোটগল্প লিখে পাঠান।

কয়েকটি জরুরি তথ্য

🔘 বাঙালি.নেটওয়ার্ক-এর ওয়েব ম্যাগাজিন উদ্যোগ-এর নতুন সংখ্যা প্রতি মাসে প্রকাশিত হয়। ১৪৩৩ সালের বৈশাখ সংখ্যা থেকে এই প্রকাশনায় বাংলা মাস অনুসরণ করা হচ্ছে। বর্তমান সংখ্যাটি দেখতে এখানে ক্লিক করুন।

🔘 প্রদত্ত লেখার বিভাগগুলির মধ্যে থেকে লেখক / লেখিকা নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক বিভাগে, এবং সংশ্লিষ্ট বিভাগের অন্তর্গত এক বা একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।

🔘 প্রতিটি সংখ্যার জন্য লেখা গ্রহণ করা হয় সংশ্লিষ্ট প্রকাশের মাসের ২০ তারিখ পর্যন্ত (ইংরেজি মাস অনুযায়ী)। যেমন, শ্রাবণ ১৪৩৩ সংখ্যা প্রকাশিত হবে ২৫ জুলাই ২০২৬ (৮ই শ্রাবণ) — সেই সংখ্যার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ ২০ জুলাই।

🔘 বাঙালি লেখক / লেখিকাদের বাংলা ভাষায় লেখা পাঠাতে হবে। Non-Bengali writers may submit informative articles in English; selected articles will be translated into Bengali for publication. Only fact-based, informative, and professional articles will be considered. This option is not available for stories, poetry, personal narratives, emotional analysis, or opinion pieces.

🔘 লেখক / লেখিকাদের বাংলা ভাষায় লেখা পাঠাতে হবে। Industry professionals may submit informative articles in English; selected articles will be translated into Bengali for publication. We especially welcome articles that draw upon the author's professional experience, subject-matter expertise, or industry knowledge. Only fact-based, informative, and professional articles will be considered.

লেখা পাঠানোর আগে অতি অবশ্যই শর্তাবলী পড়ুন।

আপনার লেখা শুধুমাত্র
লেখা পাঠানোর ফর্ম
ব্যবহার করে পাঠান।
Udyog Bengali Web Magazine by Bangali Network

পুরনো কোটের পকেটে
এক মহিলা তাঁর মৃত বাবার কোটের ভেতর ১৯৮৫ সালের একটি প্রেমপত্র খুঁজে পান — এবং নববর্ষের আগেই প্রেরককে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন।

ডিসেম্বরের লাল আলো
কলকাতার এক ট্যাক্সিচালক শীতের রাতে অদ্ভুত কিছু ঘটনার মুখোমুখি হন — যা তাঁকে এমন এক সত্যের সামনে দাঁড় করায়, যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না।

পকেটঘড়ির শব্দ
এক যুবক তার দাদুর পকেটঘড়ি উত্তরাধিকারসূত্রে পায় — আর প্রতিটি টিকটিক শব্দে বদলে যেতে থাকে স্মৃতির মানচিত্র।

বড়দিনের পরদিন
পার্ক স্ট্রিটের এক ক্যাফে মালিক ২৬শে ডিসেম্বর সকালে একটি মানিব্যাগ খুঁজে পান — ভেতরের ছবিটা তাঁর অতীতের ধারণা বদলে দেয়।

ফেলে আসা দিনগুলো
বিদ্যুৎ বিভ্রাটের সময় এক পরিবার পুরনো দিনের কথা বলতে বলতে হঠাৎ এক অপ্রত্যাশিত স্বীকারোক্তির মুখে পড়ে।

লাস্ট অর্ডারের স্কচ
দুজন অপরিচিত মানুষ, একটি নৈশক্লাব, আর ঘটনাবহুল রাত — সূর্য ওঠার আগে যা শেষ হতেই হবে।

চা-বিস্কুট-ফুটবল
এক চা-দোকানি জানতে পারেন, তাঁর এক নিয়মিত ক্রেতা সময়ের অভাবে নয় — স্মৃতি হারানোর কারণে আর আসেন না।

কুয়াশা ঢাকা ভোর
এক নাইট গার্ড ভোররাতে পার্কের ভেতরে অবিশ্বাস্য কিছু দেখেন — কিন্তু কুয়াশার মধ্যে বোঝা যায় না, সেটা সত্য না কল্পনা।

সরি! রং নাম্বার!
গভীর রাতে এক ভুল ফোনকল যুক্ত করে দেয় দুজন অপরিচিত মানুষকে — যাঁদের অজান্তেই একই ক্ষতি পিছু নিয়েছে।

শেষ পাতার চিরকুট
একজন লাইব্রেরিয়ান একটি বইয়ের শেষ পাতায় খুঁজে পান নকশা করা একটি চিরকুট — সেটা কি শুধু অলংকরণ, না কোনো গোপন অর্থ আছে?

ফেসবুক পেজ
লেখার বিভাগ

বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের জন্য যে যে বিভাগ ও বিষয়ে লেখা পাঠাতে পারেন সেগুলি হলো —

আর্টিকেল
শব্দসংখ্যা ৫০০ থেকে ১২০০

এই বিভাগে শুধুমাত্র তথ্যভিত্তিক আর্টিকেল প্রত্যাশিত। ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতানির্ভর রচনা (প্রবন্ধধর্মী লেখা) এখানে গ্রহণযোগ্য নয়। সরল ভাষায় লেখা হলেও সমস্যা নেই — তথ্য, বিশ্লেষণ ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে উপস্থাপনা, ভাবনার স্বচ্ছতা ও গঠন এখানে প্রধান।

  ইতিহাস ও পুরাতত্ত্ব
  উৎসব ও অনুষ্ঠান
  খাওয়া-দাওয়া
  খেলা
  জীবনধারা
  তথ্য ও বিস্ময়
  না-মানুষ (পশু-পাখি)
  পরিবেশ

  বিজ্ঞান ও প্রযুক্তি
  ব্যবসা ও বাণিজ্য
  ভ্রমণ ও পর্যটন
  রাজনীতি
  স্বাস্থ্য ও মনোবিজ্ঞান
  শিক্ষা ও পেশা
  সাজগোজ

স্পটলাইটে বাঙালি

এই বিষয়টিতে এমন বাঙালি ব্যক্তিত্বদের নিয়ে লেখা প্রকাশিত হয়, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে পথিকৃৎ বা উল্লেখযোগ্য অবদান রেখেছেন — বিশেষত যাঁরা আজ তুলনামূলকভাবে কম পরিচিত বা বিস্মৃত।

লেখার ক্ষেত্রে যা অপরিহার্য :
ব্যক্তির সংক্ষিপ্ত পরিচিতি ও সময়কাল
তাঁর নির্দিষ্ট কাজ বা অবদানের স্পষ্ট ব্যাখ্যা
কেন তাঁর কাজ গুরুত্বপূর্ণ / কীভাবে প্রভাব ফেলেছে
প্রাসঙ্গিক ঐতিহাসিক বা সামাজিক প্রেক্ষাপট
তথ্যনির্ভর ও সংযত ভাষা

যা গ্রহণযোগ্য নয় :
শুধুমাত্র আবেগপ্রবণ বা শ্রদ্ধাঞ্জলি ধরনের লেখা
তথ্যের অভাবে সাধারণ আলোচনা
অতিরঞ্জন বা যাচাইবিহীন দাবি
শুধুমাত্র “ভুলে যাওয়া মহান মানুষ” ধরনের উপস্থাপনা

এই বিষয়টি মূলত সম্পাদকীয়ভাবে কিউরেটেড। সাধারণত এখানে লেখা সরাসরি জমা নেওয়া হয় না। তবে পর্যাপ্ত গবেষণা, তথ্যভিত্তিক উপস্থাপনা এবং ব্যক্তির নির্দিষ্ট অবদান স্পষ্টভাবে তুলে ধরা লেখা বিবেচনা করা হতে পারে।

প্রতিচিন্তা
শব্দসংখ্যা ৫০০ থেকে ১৫০০

এই বিভাগে নিজস্ব ভাবনা, অভিজ্ঞতা, মতামত ও পর্যবেক্ষণনির্ভর রচনা স্বাগত। তথ্য বা ঘটনা নিয়ে চিন্তাশীল বিশ্লেষণ ও লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গির সুষম উপস্থাপনাই এই বিভাগের মূল বৈশিষ্ট্য।

  উৎসব বিশ্লেষণ
  চলচ্চিত্র বিশ্লেষণ
  ধর্ম ও অধ্যাত্ম
  পুরাণ ও পুনর্কথন
  রিভিউ

     (সাম্প্রতিক বই ও চলচ্চিত্র)

  সমাজ ও সম্পর্ক
  সমালোচনা
  সাহিত্য বিশ্লেষণ
  বিশিষ্ট ব্যক্তিত্ব (স্মরণ)
  জীবনখাতার পাতা

     (স্মৃতিচারণ)

ছোটগল্প
শব্দসংখ্যা ৫০০ থেকে ২০০০

  বিষয় : উন্মুক্ত

কবিতা
শব্দসংখ্যা ৫০ থেকে ২০০

 বিষয় : উন্মুক্ত

খবর
শব্দসংখ্যা ৩০০ থেকে ১২০০

  স্থানীয় খবর

 হালের খবর

এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।

বিভাগ বা বিষয়ের নাম শিরোনামে ব্যবহার করবেন না। বিভাগ বা বিষয়ের নাম শুধুমাত্র লেখার দিকনির্দেশক — লেখার শিরোনাম নয়।

উদাহরণস্বরূপ, ‘আমি চিনি গো চিনি তোমারে’ বিষয়ের ওপর গল্প লেখা মানে এই একই শিরোনামে গল্প লেখা নয়। এই বিষয়ের অন্তর্নিহিত দিকনির্দেশ — “অতীতের কোনো মানুষ যখন অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ায়” — এর উপর ভিত্তি করে গল্পটি ভৌতিক, আধ্যাত্মিক, গোয়েন্দা, সম্পর্কভিত্তিক, কল্পবিজ্ঞান বা অন্য যেকোনো ধারায় রচিত হতে পারে।

গল্পের শিরোনাম নির্ভর করবে গল্পের কাঠামো ও আপনার কল্পনার উপর।

একইভাবে, নিবন্ধের ক্ষেত্রেও শিরোনাম নির্ধারিত হবে লেখার কাঠামোর ভিত্তিতে। নির্ধারিত বিষয়ের দিকনির্দেশ অনুসরণ করে এক বা একাধিক দৃষ্টিকোণ থেকে আপনি নিবন্ধটি নির্মাণ করতে পারেন।

এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই (অর্থাৎ সর্বোচ্চ দুটি লেখা) প্রকাশযোগ্য। তাই একাধিক লেখা নির্বাচিত হলেও একই সংখ্যায় একাধিক গদ্য বা একাধিক পদ্য প্রকাশ করা হবে না। অতিরিক্ত নির্বাচিত লেখাগুলি পরবর্তী সংখ্যাগুলির জন্য বিবেচিত থাকবে।

এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।

বিভাগ বা বিষয়ের নাম শিরোনামে ব্যবহার করবেন না। বিভাগ বা বিষয়ের নাম শুধুমাত্র লেখার দিকনির্দেশক — লেখার শিরোনাম নয়।

উদাহরণস্বরূপ — 'শরীর, স্বাস্থ্য ও মন' বিষয়ের উপর আর্টিকেল লেখা মানে এই তিনটি বিষয়ের সম্পর্ক নিয়ে 'শরীর, স্বাস্থ্য ও মন' শিরোনামে আর্টিকেল লেখা নয়, বরং এমন একটি বিষয়ে লেখা যা ওই বিষয়ের অন্তর্গত। একজন জিম ট্রেনারের লেখা বডিবিল্ডিঙের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা 'শরীর' বিষয়ক, একজন দন্তচিকিৎসকের লেখা দাঁতের যত্নের পূর্ণ গাইড 'স্বাস্থ্য' বিষয়ক, একজন মনোবিজ্ঞানীর লেখা মাদকাসক্তি থেকে মুক্তির উপায় 'মন' বিষয়ক — এই তিনটি লেখাই 'শরীর, স্বাস্থ্য ও মন' বিষয়ের অন্তর্ভুক্ত আর্টিকেল হবে।

লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন।

শুধুমাত্র ফর্মের মাধ্যমে জমা দেওয়া লেখাগুলিই সম্পাদকীয় পর্যালোচনার জন্য নির্ধারিত ফোল্ডারে পৌঁছায় — হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো লেখা সেখানে অন্তর্ভুক্ত হয় না। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।

লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন এবং লেখা পাঠানোর শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।

আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।

লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57200 নম্বরে ফোন করতে পারেন।

লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন।

শুধুমাত্র ফর্মের মাধ্যমে জমা দেওয়া লেখাগুলিই সম্পাদকীয় পর্যালোচনার জন্য নির্ধারিত ফোল্ডারে পৌঁছায় — DM করে পাঠানো লেখা সেখানে অন্তর্ভুক্ত হয় না। ফেসবুক শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।

লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন এবং লেখা পাঠানোর শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে ফেসবুকে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।

আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের ফেসবুকে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।

লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — ফেসবুকে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57200 নম্বরে ফোন করতে পারেন।

আপনার লেখা শুধুমাত্র
লেখা পাঠানোর ফর্ম
ব্যবহার করে পাঠান।
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।