লেখা পাঠানোর শর্তাবলী
১) লেখাটি লেখক / লেখিকা স্বতঃস্ফূর্ত, informed এবং conscious সিদ্ধান্ত নিয়ে নিজে পাঠাচ্ছেন, অথবা তাঁর informed permission নিয়ে পরিচিত কেউ পাঠাচ্ছেন।
২) লেখায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অন্য কারো copyright-সুরক্ষিত অংশ ব্যবহার হলে তার সম্পূর্ণ আইনগত দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকার। এ ধরনের কোনো অভিযোগ বা আইনি জটিলতার জন্য Bangali Network সংস্থা দায়ী থাকবে না।
৩) তথ্যনির্ভর লেখার সত্যতা যাচাইয়ের দায়িত্ব লেখকের / লেখিকার। তাঁদের পাঠানো লেখা বা ছবি প্রকাশের কারণে ভবিষ্যতে কোনো আইনি সমস্যা সৃষ্টি হলে দায়ভার লেখকের / লেখিকার।
৪) পাঠানোর তারিখ পর্যন্ত লেখাটি অন্য কোনো মাধ্যমে (print, electronic, web, social media) বা অন্য কোনো প্ল্যাটফর্মে (online / offline), লিখিত, অডিও, ভিডিও, নাট্যপাঠ, narration বা অন্য কোনো রূপে, এমনকি নিজের সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইলেও, প্রকাশিত, আপলোড বা শেয়ার করা যাবে না। একইসঙ্গে, পাঠানোর তারিখ পর্যন্ত Bangali.Network ওয়েবসাইট বা Bangali Network সংস্থা ছাড়া অন্য কোনো ব্যক্তি / প্রকাশনা / মাধ্যমে লেখাটি পাঠানো যাবে না।
৫)
Bangali.Network ওয়েবসাইট বা Bangali Network সংস্থাকে কোনো লেখা পাঠানোর পরবর্তী ২০ (কুড়ি) দিন পর্যন্ত লেখাটি অন্য কোথাও (online/offline) প্রকাশ করা যাবে না বা প্রকাশের জন্য পাঠানো যাবে না। সাধারণত কোনো লেখা নির্বাচিত হলে পাঠানোর তারিখ থেকে ২০ (কুড়ি) দিনের মধ্যে লেখক / লেখিকাকে জানানো হয়; বিশেষ পরিস্থিতিতে এই সময়সীমা সামান্য পরিবর্তিত হতে পারে।
কোনো লেখা নির্বাচিত হলে লেখক / লেখিকা এরপর ১ (এক) সপ্তাহ সময় পাবেন প্রকাশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। এই সময়ের মধ্যে অসম্মতি জানালে লেখাটি প্রকাশ করা হবে না। তবে এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রকাশিত লেখা অপসারণের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে Bangali Network সংস্থার বিবেচনাধীন।
নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও কোনো লেখা বিবেচনায় থাকলে Bangali Network সংস্থার পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হতে পারে। সে ক্ষেত্রে লেখাটি অন্যত্র পাঠানো হয়ে থাকলে কোনো আপত্তি করা হবে না এবং প্রয়োজন অনুযায়ী তা আমাদের সংরক্ষণ থেকে সরিয়ে দেওয়া হবে।
৬) কোনো লেখা জমা দেওয়ার ২০ (কুড়ি) দিনের মধ্যে নির্বাচিত হওয়ার বিষয়ে লেখক / লেখিকাকে জানানো না হলে, সংশ্লিষ্ট লেখাটি নির্বাচিত হয়নি বলে বিবেচিত হবে। সে ক্ষেত্রে লেখক / লেখিকা উক্ত লেখাটি অন্য যেকোনো প্রকাশমাধ্যমে পাঠাতে সম্পূর্ণ স্বাধীন থাকবেন এবং সে বিষয়ে আমাদের আলাদা করে জানানোর প্রয়োজন নেই। নির্বাচিত না হওয়া সমস্ত লেখা আমরা নিয়মিতভাবে আমাদের ডেটাবেস থেকে মুছে ফেলি। তাই লেখক / লেখিকা তাঁর লেখার স্বত্ব ও ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।
৭)
এই শর্ত প্রকাশ-পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য। Bangali.Network ওয়েবসাইট বা 'উদ্যোগ' ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত সকল লেখার কপিরাইট সম্পূর্ণভাবে লেখক / লেখিকার। তবে প্রথম প্রকাশের অধিকার (First-publication right) Bangali Network সংস্থার।
প্রকাশের দিন থেকে —
🔸 কবিতার ক্ষেত্রে ৯০ (নব্বই) দিন
🔸 গল্প, আর্টিকেল, খবর, প্রতিচিন্তা ও অন্যান্য সকল প্রকার গদ্যের ক্ষেত্রে ১২০ (একশো কুড়ি) দিন
পর্যন্ত লেখাটি এক্সক্লুসিভ হিসেবে গণ্য হবে। এই সময়সীমার মধ্যে লেখাটি অন্য কোনো প্ল্যাটফর্মে (Online/Offline) লিখিত, অডিও, ভিডিও, নাট্যপাঠ, ন্যারেশন বা অন্য কোনো রূপে — এমনকি লেখকের নিজস্ব ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইলেও — প্রকাশ করা যাবে না বা প্রকাশ/ব্যবহারের উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্ল্যাটফর্মকে প্রদান করা যাবে না।
উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর লেখক / লেখিকা তাঁর লেখাটি অন্যত্র প্রকাশ করতে পারবেন। তবে সেক্ষেত্রে "Bangali Network-এর 'উদ্যোগ' ওয়েব ম্যাগাজিনে প্রথম প্রকাশিত" — এই মর্মে স্পষ্ট উল্লেখ করা বাধ্যতামূলক (সকল প্ল্যাটফর্মে)। সম্ভব হলে মূল প্রকাশনার লিংক সংযুক্ত করার অনুরোধ রইল।
বিশেষ দ্রষ্টব্য: Bangali Network সংস্থার 'উদ্যোগ' ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত লেখার সঙ্গে যুক্ত সকল ইলাস্ট্রেশন, গ্রাফিক ডিজাইন, লে-আউট এবং উপস্থাপনা Bangali Network সংস্থার নিজস্ব সৃজনশীল সম্পদ (Sole Creative Property)। নির্ধারিত এক্সক্লুসিভ সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর মূল লেখাটি অন্যত্র প্রকাশ করা গেলেও, উক্ত ইলাস্ট্রেশন, গ্রাফিক, লে-আউট বা উপস্থাপনার কোনো অংশ অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার, পুনরুৎপাদন বা কাউকে ব্যবহারের অনুমতি প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮)
Bangali.Network ওয়েবসাইট বা 'উদ্যোগ' ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত কোনো লেখা নির্ধারিত এক্সক্লুসিভ সময়সীমার মধ্যে লেখকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অন্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে বলে প্রমাণিত হলে, এবং লেখক / লেখিকা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কনটেন্ট অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে —
✔️ লেখাটি Bangali.Network-এর সকল প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার করা হবে।
✔️ সংশ্লিষ্ট লেখক / লেখিকার ভবিষ্যতের কোনো সাবমিশন (Submission) বিবেচনা করা হবে না।
✔️ উক্ত লেখাটি যদি পূর্বে মাসের সেরা কলম হিসেবে নির্বাচিত হয়ে থাকে, তবে সেই স্বীকৃতি এবং সংশ্লিষ্ট সকল সম্মান বাতিল করা হবে।
এই নীতি প্ল্যাটফর্মের ধারাবাহিকতা, লেখক–লেখিকাদের মধ্যে ন্যায্যতা এবং উভয় পক্ষের সৃজনশীল সততা (Creative Integrity) রক্ষার স্বার্থে প্রযোজ্য।
৯) Bangali Network সংস্থা প্রকাশিত লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে print, electronic, web বা social media-তে ভবিষ্যতে পুনর্ব্যবহার করতে পারে। তবে প্রতিবারই লেখককে / লেখিকাকে যথাযথ credit দিতে বাধ্য থাকবে।
১০)
ভবিষ্যতে Bangali Network সংস্থা কোনো লেখা বিক্রি করতে পারলে, অথবা কোনো ব্যক্তি / প্রতিষ্ঠান কোনো লেখার অধিকার কিনতে চাইলে, মোট আয়ের ৮০% লেখক / লেখিকা (বা তাঁদের আইনগত উত্তরাধিকারী) পাবেন এবং Bangali Network সংস্থা ২০% কমিশন হিসেবে রাখবে।
এছাড়া, কোনো লেখার অডিও সংস্করণ থেকে ভবিষ্যতে Bangali Network সংস্থা যদি কোনো অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল মাধ্যম বা অন্য কোনো উপায়ে আর্থিক আয় করে, তাহলে সেই অডিও কনটেন্ট থেকে প্রাপ্ত মোট আয়ের ৬০% সংশ্লিষ্ট লেখক / লেখিকা (বা তাঁদের আইনগত উত্তরাধিকারী) পাবেন এবং অবশিষ্ট ৪০% Bangali Network সংস্থা প্রযোজনা, প্রযুক্তিগত ব্যয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে রাখবে।
উভয় ক্ষেত্রেই, সংশ্লিষ্ট লেখক / লেখিকার পূর্বানুমতি সাপেক্ষে তবেই কোনো ধরনের ব্যবহার বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা হবে।
সংক্ষেপে — আপনার লেখা যদি মৌলিক হয়, সত্যনিষ্ঠ হয়, এবং শুধুমাত্র এখানে প্রকাশের জন্য পাঠানো হয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন — কারণ এটাই আমাদের সম্পূর্ণ শর্তাবলীর সারমর্ম।