প্রতিটি জমা পড়া লেখার মধ্যেই থাকে একটি স্বতন্ত্র কণ্ঠ, একটি দৃষ্টিভঙ্গি এবং একটি গল্প। তার মধ্য থেকে সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত রচনাগুলিকে একত্রিত করে
উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের মাসিক সংখ্যা প্রকাশিত হয়।
নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার নাম, ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হয় এবং তাঁদের নাম প্রকাশিত লেখক–লেখিকা পেজে স্থায়ীভাবে সংরক্ষিত থাকে। সেই তালিকায় লেখক / লেখিকার নামের উপর ক্লিক করলে তাঁদের
উদ্যোগ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত সকল লেখা নিয়ে একটি স্বতন্ত্র ও শেয়ারযোগ্য প্রোফাইল দেখা যাবে।
প্রতি মাসে, আগের সংখ্যায় প্রকাশিত আর্টিকেল, প্রতিচিন্তা, খবর ও গল্প বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন লেখক / লেখিকাকে একটি বিশেষ স্বীকৃতিতে সম্মানিত করা হয়। পাশাপাশি, প্রকাশিত কবিতাগুলির মধ্য থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২ জন কবি / কবয়িত্রী এই স্বীকৃতি লাভ করেন।
এই স্বীকৃতির নাম —
মাসের সেরা কলম।
Bangali Network সংস্থা প্রত্যেক 'মাসের সেরা কলম' স্বীকৃতিপ্রাপ্ত লেখক / লেখিকাকে প্রদান করবে —
✔️ ওয়েবসাইটে এক বছরের জন্য নাম, ছবি ও আর্টিকেল লিঙ্ক প্রদর্শন।
পেজ →
মাসের সেরা কলম
(সকল স্বীকৃতিপ্রাপ্তদের দেখতে ক্লিক করুন)
✔️ সমাজ মাধ্যমে নাম, ছবি ও আর্টিকেলের প্রচার।
পেজ →
অফিসিয়াল ফেসবুক
(বৈশাখ সংখ্যার পোস্টটি দেখতে ক্লিক করুন)
✔️ একটি ডিজিটাল সার্টিফিকেট।
মাধ্যম →
হোয়াটসঅ্যাপ
(অফিসিয়াল নম্বরটি সেভ করতে ক্লিক করুন)
পাঠকের প্রতিক্রিয়া
সর্বোচ্চ ১টি স্বীকৃতি
কবিতার সঙ্গে থাকা ‘উৎসাহ’ দেওয়ার বাটনে পাঠকের সর্বোচ্চ প্রতিক্রিয়ার ভিত্তিতে এই স্বীকৃতিটি প্রদান করা হবে। বিবেচিত হতে হলে প্রকাশের ২৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কবিতাটিকে ন্যূনতম ২৫ জন পাঠক / পাঠিকার কাছ থেকে উৎসাহ অর্জন করতে হবে।
আর্টিকেল, প্রতিচিন্তা, খবর ও গল্প বিভাগের ১০টি স্বীকৃতি প্রাচীন ভারতীয় দর্শনের পাঁচটি ধ্রুপদী উপাদান — আকাশ, পৃথিবী, বায়ু, অগ্নি এবং জল — দ্বারা অনুপ্রাণিত :
" আকাশের মতো সীমাহীন চিন্তাধারা "
যিনি প্রচলিত ধারা থেকে সরে এসে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি, মৌলিক চিন্তা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে পাঠককে চমকে দিয়েছেন।
" পৃথিবীর মতো দৃঢ় বাস্তবতার প্রতিবিম্ব "
যিনি সমাজের নানা সমস্যা, অভিজ্ঞতা ও বাস্তবতাকে লেখার মাধ্যমে জীবন্ত করে তুলেছেন এবং পাঠককে ভাবতে বাধ্য করেছেন।
" বায়ুর মতো অদৃশ্য অথচ অপরিহার্য "
যিনি যুক্তিনির্ভর বিশ্লেষণ, গভীর প্রতিফলন ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে পাঠকের মনে দীর্ঘস্থায়ী চিন্তার খোরাক জুগিয়েছেন।
" অগ্নির মতো তেজী ও নির্ভীক প্রকাশ "
যিনি সাহসিকতার সঙ্গে কঠিন, বিতর্কিত বা উপেক্ষিত বিষয় সামনে এনেছেন এবং নির্ভয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।
" জলের ঢেউয়ের মতো প্রবাহিত সাড়া "
যিনি এমন লেখা রচনা করেছেন যা পাঠকমহলে আলোড়ন তুলেছে, প্রতিক্রিয়া জাগিয়েছে এবং আলোচনার সূত্রপাত করেছে।
" অন্তরের অদৃশ্য তরঙ্গকে দেওয়া ভাষা "
যিনি অনুভূতি, স্মৃতি, নিঃসঙ্গতা কিংবা অন্তর্জগতের সূক্ষ্ম স্পন্দনকে কবিতার ভাষায় গভীরভাবে প্রকাশ করেছেন।
বিশেষ দ্রষ্টব্য : উপরোক্ত নির্বাচন পদ্ধতি নিয়মিত সংখ্যার জন্য প্রযোজ্য। বিশেষ সংখ্যার ক্ষেত্রে পৃথক এবং বিশেষায়িত নির্বাচন পদ্ধতি প্রযোজ্য হতে পারে এবং স্বীকৃতির শিরোনাম ও বিভাগসমূহ বিশেষ সংখ্যার প্রকৃতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
যেমন, ১৪৩২-এর পৌষ (ডিসেম্বর ২০২৫) মাসে প্রকাশিত ❛শব্দে বোনা গল্পের সোয়েটার❜ একটি বিশেষ ছোটগল্প সংখ্যা ছিল — ওই সংখ্যার 'মাসের সেরা কলম' নির্বাচনের পৃথক কাঠামো প্রযোজ্য হয়েছে।
একজন লেখক / লেখিকা একটি সংখ্যায় সর্বাধিক একটি 'মাসের সেরা কলম' স্বীকৃতি পেতে পারেন। 'মাসের সেরা কলম' সংক্রান্ত সকল সিদ্ধান্ত Bangali Network সংস্থার নিজস্ব বিবেচনাধীন এবং সংস্থার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের বার্ষিক সর্বোচ্চ সাহিত্য স্বীকৃতি বছরের সেরা কলম দুটি বিভাগে প্রদান করা হবে —
দুটি বিভাগেই সংশ্লিষ্ট বছরে প্রকাশিত একাধিক লেখাকে ‵বছরের সেরা কলম′ স্বীকৃতিতে সম্মানিত করা হবে।
‵বছরের সেরা কলম′-এর চূড়ান্ত বিচারকার্যে ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের সম্পাদকীয় পর্ষদের কোনো সদস্য অংশগ্রহণ করবেন না। ‵বিচারকদের পছন্দ′ বিভাগের বিচার সম্পন্ন করবেন ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন এমন আমন্ত্রিত বিচারকমণ্ডলী। এই বিভাগে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত। অপরদিকে, ‵পাঠকের পছন্দ′ বিভাগে পাঠকদের প্রদত্ত ভোটের ভিত্তিতেই বিজয়ী নির্ধারিত হবে।
‵পাঠকের পছন্দ′ বিভাগের জন্য প্রতি বছর নভেম্বর মাসে প্রায় দুই সপ্তাহ ধরে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সকল বিভাগের বিজয়ীদের নাম নভেম্বর মাসেই প্রকাশ করা হবে।
ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত Bangali Network-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ‵মাসের সেরা কলম′ স্বীকৃতিপ্রাপ্তদের সার্টিফিকেট এবং ‵বছরের সেরা কলম′ স্বীকৃতিপ্রাপ্তদের ট্রফি ও সার্টিফিকেট প্রদান করে সম্মান জানানো হবে। তাঁদের সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং তাঁরা একজন সঙ্গী (Plus One) আনতে পারবেন।
২০২৬ সালের অনুষ্ঠানের জন্য ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের বৈশাখ ১৪৩৩ থেকে আশ্বিন ১৪৩৩ পর্যন্ত প্রকাশিত লেখাগুলি বিবেচিত হবে। একইভাবে, ২০২৭ সালের অনুষ্ঠানের জন্য কার্তিক ১৪৩৩ থেকে আশ্বিন ১৪৩৪ পর্যন্ত প্রকাশিত লেখাগুলি বিবেচিত হবে।
ভারতের অভ্যন্তরে যাঁরা অনিবার্য কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের সার্টিফিকেট, ট্রফি ও অন্যান্য সম্মাননা অনুষ্ঠান-পরবর্তী সময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
আন্তর্জাতিক বিজয়ীরা চাইলে অনুষ্ঠানে স্বয়ং অথবা তাঁদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে সম্মাননা গ্রহণ করতে পারবেন। তা সম্ভব না হলে, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ থেকে ১২ মাসের মধ্যে বাঙালি নেটওয়ার্ক-এর কলকাতা অফিস থেকে তাঁরা নিজে বা তাঁদের মনোনীত প্রতিনিধি সম্মাননা সংগ্রহ করতে পারবেন। এই ক্ষেত্রে সম্মাননা সংগ্রহ বা পরবর্তী প্রেরণ-সংক্রান্ত সমস্ত দায়িত্ব বিজয়ী বা তাঁর প্রতিনিধির।