Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
স্বল্প তেলেও বানানো যায় প্যান ফ্রাইড চিকেন উইংস
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

ফ্রাইড চিকেন উইংস অত্যন্ত জনপ্রিয় একটি ফিঙ্গার ফুড। কিন্তু ডিপ ফ্রাইড খাবার স্বাস্থ সচেতন অনেক মানুষই আজকাল এড়িয়ে চলেন। আসুন শিখে নি স্বল্প তেলে সুস্বাদু প্যান ফ্রাইড চিকেন উইংস প্রস্তুত করার অতি সহজ একটি ঘরোয়া পদ্ধতি।

প্রথমে ম্যারিনেশন শিখে নেওয়া যাক –

উপকরণ
• ৩০০ গ্রাম চিকেন উইংস উইথ স্কিন
• ১০ এমএল ভিনিগার অথবা লাইম জুস
• ১ চা-চামচ ডার্ক সয়া সস
• ১ টা গোটা ডিমের সাদা অংশ
• ১৫ এমএল মাখন অথবা রিফাইনড অয়েল
• ১ টেবিল-চামচ কুচোনো রসুন
• ৩০ গ্রাম কর্ন ফ্লাওয়ার আর রিফাইন্ড ময়দার মিশ্রণ ২:১ অনুপাতে

প্রণালী
চিকেন উইংসগুলি ভালো করে ধুয়ে নিন। এবার উপরুক্ত উপকরণগুলির একটি মিশ্রণ তৈরী করে চিকেন উইংসে ভালোভাবে মাখিয়ে নিন। একটি বড় ট্রে-র ওপর পার্চমেন্ট বা বেকিং পেপার পেতে তার ওপর চিকেন উইংসগুলি রাখুন। এবার ট্রে-টা অন্তত এক ঘন্টা ফ্রিজের ঠান্ডায় রেখে ম্যারিনেট করুন। ম্যারিনেশন যত বেশিক্ষন করবেন, পদটি ততই সুস্বাদু হবে। সময় থাকলে ২৪ ঘন্টাও ম্যারিনেট করতে পারেন।

এবার আসা যাক মূল রান্নায় –

উপকরণ
• ২ টেবিল-চামচ রিফাইন্ড অয়েল
• ১/২ টেবিল-চামচ গলা মাখন
• ৭৫ গ্রাম পেঁয়াজ কুচি
• ১ টেবিল-চামচ রসুন কুচি
• ১/২ টেবিল-চামচ আদা
• ১ চা-চামচ লঙ্কা
• ১ চা-চামচ মধু / ক্যারামেলাইজড সুগার (বাধ্যতামূলক নয়)
• ১ টেবিল-চামচ সয়া সস
• ১ টেবিল-চামচ টমাটো কেচাপ / বারবিকিউ সয়া
• ১/৩ কাপ চিকেন স্টক
• তিল তেল (সামান্য)
• কাঁচা লঙ্কা, কাঁচা পেয়াজ, তিল (গার্নিশ করার জন্য )
প্রণালী
ম্যারিনেটেড চিকেন উইংসগুলি বাদামি হয়ে আসা পর্যন্ত মুচমুচে করে ভেজে একপাশে সরিয়ে রাখুন। একটি ননস্টিক প্যান গরম করে তাতে রিফাইন্ড অয়েল আর গলা মাখন দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে সাঁতলে নিন। এতে রসুন কুচি, আদা আর লঙ্কা কুচি যোগ করুন। ইচ্ছে হলে মধু বা ক্যারামেলাইজড সুগারও দিতে পারেন। এবার আঁচ বাড়িয়ে পুরোটা সোনালি করে ভেজে নিন। এতে সয়া সস আর টমাটো কেচাপ কিংবা বারবিকিউ সয়া ঢালুন। এবার পুরো মিশ্রণটা চিকেন উইংসগুলিতে ভালো করে মাখিয়ে নিন।

একটি পাত্রের মধ্যে চিকেন উইংস গুলির সাথে গরম চিকেন স্টক ঢালুন। তারপর হাল্কা আঁচে পুরোটা ৩ থেকে ৫ মিনিট সিদ্ধ করুন। এবার নামিয়ে ফালি করে কাটা কাঁচা লঙ্কা আর কাঁচা পেয়াজ দিয়ে সাজিয়ে দিন। ওপরে খানিকটা তিল তেল দিয়ে আর একটু তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আপনি কি লিখতে ভালোবাসেন?

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
4.3 3 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।