About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
LAT কাপল — একসাথে আলাদা আলাদা থাকা দম্পতি
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

স্বামী স্ত্রী আলাদা থাকেন।

না, কোনো ঝগড়া হয় নি। দুজনের সম্পর্কে চিড় ধরিয়ে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশও ঘটে নি। এমনকি ভালোবাসারও খামতি হয় নি। একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ খুবই সুখী এক দম্পতি। যাকে বলে পারফেক্ট কাপল। এমনও নয় যে স্বামী স্ত্রী দুর্ভাগ্যবশত বা পৃথক কর্মক্ষেত্রের কারণে আলাদা থাকতে বাধ্য হয়েছেন।

তবু স্বামী স্ত্রী নিজেদের ইচ্ছায় একই শহরে আলাদা থাকেন।

শুনতে অবিশ্বাস্য লাগলেও, ভারতে শিক্ষিত শহুরে অনেক দম্পতির মধ্যেই এই ধরণের বিবাহ ব্যবস্থা ধীরে ধীরে প্রাধান্য পাচ্ছে। পশ্চিমের দেশগুলিতে তো আগেই এই ট্রেন্ড ছিল, গ্লোবালাইজেশনের সুবাদে এখন এ দেশেও উল্লেখযোগ্য সংখ্যক বিবাহিত দম্পতি বিবাহের পরে একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। এঁদের বলে LAT কাপল। LAT, অর্থাৎ Living Apart Together — এমন একটি ব্যবস্থা যেখানে দুজন বিবাহিত বা কমিটেড মানুষ ভিন্ন বাড়িতে থাকেন। উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় বুকার প্রাইজ বিজয়ী লেখিকা অরুন্ধতী রায় ও তাঁর স্বামী প্রদীপ কৃষেন-এর। দিল্লিতে তাঁরা পৃথক বাড়িতে থাকেন।

সেপারেশনে থাকা দম্পতিদের কিন্তু LAT বলা যায় না। LAT কাপলদের সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন নেই। বরং সবসময় একসাথে না থাকার দরুন তাঁদের রোমান্স পিরিয়ডটা আর শেষ হতে চায় না। সম্পর্কের মধ্যে স্পার্কটা বজায় থাকে। আধুনিক যেসব দম্পতি ব্যক্তিস্বাধীনতা এবং গোপনীয়তাকে মূল্য দেন, LAT তাঁদের সেই ব্যক্তিত্ব সংরক্ষণের সুযোগ দেয়। লাইফস্টাইলে কোনোরকম আপোষ না করেও একজন জীবনসঙ্গীর সাহচর্য লাভ করা যায়।

দূরত্ব দুজন কমিটেড মানুষের হৃদয়বন্ধনকে আরও জোরদার করে তুলতে পারে। তাঁরা একে অপরের প্রয়োজনীয়তা আরও বেশি করে অ্যাপ্রিশিয়েট করতে পারেন। সব সময় কাছে না পাওয়ার জন্য ভালোবাসার মানুষকে যখন কেউ মিস করে, তার সাথে প্রতিবার দেখা হওয়াটাই অনেকটা নতুন প্রেমিক বা প্রেমিকার দেখা পাওয়ার মতো অনুভূতি জাগায়। একসাথে দেখা করার এবং সময় কাটানোর তীব্র আকাঙ্ক্ষা সেই মুহূর্তগুলিকে আরও বিশেষ করে তোলে। তাকে কাছে পাওয়ার সময়টুকুতে যেকোনোরকম নেতিবাচক অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা এড়িয়ে চলা হয়।

কাপলদের দৈনন্দিন কাজকর্ম, দায়িত্ব ইত্যাদির জন্য যে ক্রমাগত অ্যাডজাস্টমেন্ট ও কম্প্রোমাইজের প্রয়োজন হয়, তার থেকে অনেক সময়ই দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি হয়। এখানে প্রশ্ন উঠতে পারে এতো বছর আমাদের সমাজে দম্পতিরা সেটা সামলেছেন কি করে? উত্তর — সহ্য করে। নিজেকে পরিবর্তন করে। নিজের পছন্দ ও ইচ্ছাকে উপেক্ষা করে। এবং বেশিরভাগ সময় এটা মহিলারাই করেছেন। কিন্তু আজ অর্থনৈতিকভাবে স্বাধীন একজন নারী হয়তো সেই কম্প্রোমাইজটা করবেন না। এবং নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাসী একজন আধুনিকমনস্ক পুরুষও চাইবেন না তাঁর স্ত্রী কম্প্রোমাইজ করে সংসার করুন। নিজের প্রতি ভালোবাসা ও পার্টনারের প্রতি ভালোবাসার মধ্যে ভারসাম্য রক্ষার এই পারস্পরিক শ্রদ্ধা থেকেই কমবয়েসী দম্পতিদের মধ্যে LAT ব্যবস্থা ক্রমশ জনপ্রিয় হচ্ছে।

LAT সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। নয়তো আলাদা থাকার ফলে ভুল বোঝাবুঝি এবং নিরাপত্তাহীনতা মাথা চাগার দেবে। LAT কাপলরা পরিমিত হলেও নিয়মিত একে অপরকে সময় দেওয়াকে অগ্রাধিকার দেন। অনেকেই প্রতিদিন ভিডিও কল-এর মাধ্যমে কথা বলেন এবং সপ্তাহান্তে একসাথে সময় কাটান।

LAT কাপলরা 'মি টাইম' এবং 'উই টাইম'-এর মধ্যে ভারসাম্য রাখতে বিশেষ পারদর্শী হয়ে থাকেন। 'মি টাইম' তাঁদের নিজের অনুভূতি বুঝতে ও আগ্রহ অনুসরণ করতে সাহায্য করে। অন্যদিকে 'উই টাইম' সঙ্গীর সাথে হৃদয়বন্ধনকে আরও শক্তিশালী করতে সাহায্য করে। একটি সুস্থ সুন্দর সফল সম্পর্কের জন্য 'মি টাইম' এবং 'উই টাইম'-এর মধ্যে ভারসাম্য রাখাটা খুব জরুরি। সে LAT কাপল হোক, কি একটি ট্রাডিশনাল কাপল।

পাঠকবন্ধুর মতামত কি? LAT কি আধুনিক জীবনধারার নিখুঁত সমাধান? নাকি বিবাহপ্রথার ঐতিহ্যের অপমৃত্যু?

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
4.9 12 ভোট
স্টার
guest
3 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।