About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
নিজের দক্ষতা, নিজের ভিত্তি — নিজের ভবিষ্যৎ
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

জীবনে এমন একটা সময় আসতে পারে, যখন পাশে থাকা মানুষগুলো চাইলেও তোমার সমস্যার সমাধান করতে পারবে না। কখনো ভেবেছো, এমন সময় এলে নিজের জন্য তুমি কী করতে পারবে?

জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী চলে না। বিশেষ করে মেয়েদের জীবনে বিয়ে, সংসার, সন্তান ও নানা দায়িত্বের সঙ্গে অনেক হিসাব বদলে যেতে পারে।

অনেক মেয়ের স্বপ্ন থাকে, ভালো একটা বিয়ে হবে, নিজের সংসার হবে, পরিবার নিয়ে সুন্দরভাবে জীবন কাটবে। স্বপ্ন দেখা দোষের নয়। কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলে? কিংবা পূরণ হওয়ার পর এমন কোনো পরিস্থিতি এলে, যা নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়?

এই প্রশ্নের উত্তর বিয়ের পরে খুঁজতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে।

তাই বিয়েকেই জীবনের একমাত্র ভরসা না ভেবে, পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবা দরকার। পড়াশোনা শেষ করা, কোনো কাজে দক্ষতা অর্জন করা, কাজের অভিজ্ঞতা নেওয়া কিংবা নিজের পছন্দের কোনো কাজে যুক্ত থাকা — এগুলো বিয়ের আগেই শুরু করা যায় বা করা উচিত বলে আমি মনে করি।

চাকরি বা ব্যবসাই করতে হবে, এমন নয়। যার যে সামর্থ্য ও সুযোগ আছে, সেখান থেকেই শুরু করা সম্ভব।

অনেকেই ভাবে, এখন বিয়ে করি, পরে পড়াশোনা করব, চাকরি করব। পরে কিছু একটা শুরু করব। কিন্তু সেই ‘পরে’ অনেক সময় আর আসে না। সংসার, সন্তান ও দায়িত্বের মধ্যে তখন নতুন করে শুরু করার সুযোগ কমে যায়।

গ্রামে-গঞ্জে টিউবওয়েল থেকে পানি নেওয়ার দৃশ্য নিশ্চয়ই অনেকেই দেখেছেন। প্রতিদিন পানি নিতে নিতে কলস রাখার জায়গাটা ধীরে ধীরে গর্তের মতো হয়ে যায়। একসময় কলসটা সেখানে এমনভাবে বসে যায় যে সহজে গড়িয়ে পড়ে না। নিজের জীবনটাও অনেকটা এমন। নিজের জায়গাটা আগে থেকেই একটু একটু করে তৈরি করতে হয়।

কোনো কাজ করলে নিজের অবস্থানটাও পরিষ্কার থাকা দরকার। ‘আমি এই কাজটা করি এবং ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী এটা চালিয়ে যেতে চাই’ — নিজের মনে এমন দৃঢ়তা থাকা দরকার।

বিয়ের পর কোনো কারণে পরিস্থিতি বদলালে কাজের ধরন বা সময় বদলাতে হতে পারে। সংসারের সঙ্গে মিলিয়ে নিতে হতে পারে। কিন্তু নিজের দক্ষতা ও কাজের সঙ্গে যুক্ত থাকার পথটা পুরোপুরি বন্ধ করে দেওয়া ঠিক নয়। কারণ নিজের উপার্জন থাকলে শুধু অর্থনৈতিক সুবিধাই হয় না, নিজের প্রয়োজনের সময় সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্যও বাড়ে।

তবে চাকরি করলেই অন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে — অবশ্য সবসময় এমনও নয়। বাইরে কাজ করে ফিরেও অনেক মেয়েকে ঘরের দ্বিতীয় দফার কাজ সামলাতে হয়। রান্না, ঘর পরিষ্কার, সন্তানদের দেখাশোনা, পরিবারের সবার প্রয়োজন মেটানো — সবকিছুর পরও শুনতে হতে পারে, “তুমি তো কিছুই করো না।”

তাই বিষয়টা শুধু চাকরি করা বা না করার নয়। নিজের জীবন সম্পর্কে প্রস্তুত থাকা। কেউ চাকরি করবেন, কেউ ব্যবসা করবেন, কেউ নিজের দক্ষতাকে কাজে লাগাবেন, আবার কেউ সংসারকেই নিজের প্রধান দায়িত্ব হিসেবে বেছে নেবেন। সবার পথ এক হবে না। যার জীবন, সিদ্ধান্তটাও তারই হওয়া উচিত।

কারও পড়ানোর দক্ষতা আছে, কেউ রান্না পারেন, কেউ হাতের কাজ জানেন, কেউ লিখতে পারেন, কেউ ব্যবসা করতে পারেন। শুরুটা ছোট হলেও সমস্যা নেই। নিজের মধ্যে কী আছে, সেটা খুঁজে বের করাই প্রথম কথা। নিজে বুঝতে না পারলে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া যায়।

ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া মানে খারাপ কিছু ঘটবে ধরে নেওয়া নয়। ভালো সময়টুকু কাজে লাগিয়ে নিজের জন্য একটা ভিত্তি তৈরি করে রাখা। পরিবার পাশে থাকুক, স্বামী-সন্তানের ভালোবাসা থাকুক। তাদের ওপর আস্থা থাকুক। তার পাশাপাশি নিজের সামর্থ্যটাও নিজের সঙ্গে থাকুক।

কারণ জীবন কখন কোন মোড় নেবে, কেউ জানে না। আজ যে মানুষগুলো পাশে আছে, তারা চাইলেও সবসময় তোমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না, তোমার সব সমস্যার সমাধানও করতে পারবে না। তাই নিজের জন্য কিছু শেখো। কিছু করে রাখো। নিজের একটা পরিচয়, একটা দক্ষতা, একটা পথ তৈরি করে রাখো।

হয়তো আজ তার প্রয়োজন নেই। কালও হয়তো হবে না। কিন্তু প্রয়োজনের সেই দিনটি যদি কখনো আসে, তখন যেন তোমাকে পিছনে ফিরে বলতে না হয়, “আরও আগে শুরু করলে বোধ হয় ভালো হতো।”

নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া সংসারকে ছোট করা নয়, কারও ওপর অবিশ্বাস করাও নয়। এটা নিজের জীবনের দায়িত্ব নিজের হাতেও একটু করে তুলে নেওয়া। শেষ পর্যন্ত মানুষ তোমাকে ভালোবাসতে পারে, পাশে দাঁড়াতে পারে। কিন্তু নিজের জীবনটা তোমার হয়ে কেউ বাঁচবে না।

তাই বড় কিছু দিয়ে শুরু করতে হবে, এমন নয়। ছোট কিছু, কিন্তু নিজের কিছু। যেদিন জীবন তোমার জন্য কঠিন হয়ে উঠবে, সেদিন অন্তত যেন নিজের হাতটা নিজেই শক্ত করে ধরতে পারো।

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের কার্তিক ১৪৩৩ সংখ্যাটি ১ নভেম্বর ২০২৬ (১৪ই কার্তিক) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ অক্টোবরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
গঠনমূলক পরামর্শ দিন
মন্তব্যে আপনার মতামত জানান
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

মাসিক সংখ্যাগুলি দেখুন
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।