About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
রোমের আকাশে পুজোর রং
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

আমরা যারা ইটালির প্রখ্যাত শহর রোমে বসবাস করি, অথচ ছোটবেলা থেকে স্কুল-কলেজের দিনগুলি কেটেছে কলকাতায়, তাদের কাছে দুর্গাপুজো এক অন্যরকম আনন্দের অনুভূতি নিয়ে আসে। শরতে বাংলার আকাশ যেমন নীল রঙে সেজে ওঠে, সাদা মেঘের ভেলায় দুর্যোগের কালিমা উধাও হয়ে যায় — রোমের আকাশও যেন তেমনই সেজে থাকে। গ্রামবাংলার কাশফুলের সমারোহ যেমন শারদোৎসবের আগমনকে সূচিত করে, রোমের হাইওয়ের দু-পাশেও নজরে পড়ে কাশফুলের দঙ্গল! যেন বাঙালির প্রাণের উৎসবকে সাদরে আহ্বান করার জন্য উদ্‌গ্রীব হয়ে আছে।

রোমের মাটিতে শরতের এই দুর্গাপুজো যেন একটুকরো কলকাতা। শুধু একটি উৎসব নয়, প্রবাসী বাঙালিদের ভালোবাসা, ঐতিহ্য ও সৌহার্দ্যের এক সুন্দর উদ্‌যাপন।

রোমের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজো-সহ বাঙালিদের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধিকাংশই বাংলাদেশি সংগঠনের উদ্যোগে। তবে একটি জায়গার দুর্গাপুজো আয়োজন করে Indian Cultural Organisation (ICO)। জায়গাটি হল Villa Gardiani, Via Prenestina, 325, 00171, Roma (RM)। এখানে টানা পাঁচ দিন নানা কর্মসূচির মাধ্যমে পুজোর অনুষ্ঠান চলে। দুর্গাপুজোর পাশাপাশি নবরাত্রিও মহাসমারোহে পালিত হয়। প্রবাসী ভারতীয়েরা, যাঁদের অধিকাংশই বাঙালি, ভারতীয় দূতাবাসের সহযোগিতায় মিলিতভাবে এই আয়োজন করেন।

এখানে যে প্রতিমা স্থাপন করে পুজোর আয়োজন করা হয়, তার বিশেষত্ব হল, সেটি বিশেষ ধরনের ফাইবার দিয়ে তৈরি। ভারত থেকে এই প্রতিমা রোমে নিয়ে আসা হয়। রোমের নদী বা হ্রদগুলিতে প্রতিমা বিসর্জনের অনুমতি পাওয়া যায় না। তাই প্রচলিত জলবিসর্জনের পরিবর্তে প্রতিমাটিকে বিশেষভাবে তৈরি কাঠের বাক্সে সযত্নে সংরক্ষণ করা হয়, যাতে পরের বছর আবার সেই প্রতিমায় পুজো করা যায়।

রোমে বাঙালির সংখ্যা নেহাত কম নয়। অন্ততপক্ষে কুড়ি হাজার কলকাতার বাঙালি এখানে স্থায়ীভাবে বসবাস করে। বাংলাদেশী বাঙালির সংখ্যা প্রায় দ্বিগুন। শহরের এখানে-সেখানে গড়ে উঠেছে বাঙালিটোলা। সেখানকার রেস্টুরেন্টে যে কতরকমের ভর্তা পাওয়া যায় তার ইয়ত্তা নেই!

পুজোর কটা দিন বাঙালিদের সঙ্গে প্রবাসী পাঞ্জাবি কিংবা হিন্দিভাষী মানুষেরা যেমন যোগ দেন, তেমনই ইটালিয়ানরাও সমান আগ্রহে অংশ নেন। পুজোমণ্ডপের আশপাশে কলকাতার মতোই খাবার, খেলনা, হস্তশিল্প আর পোশাক-আশাকের স্টল বসে। এমনকি ফুচকা ও মাটির ভাঁড়ে চা-ও পাওয়া যায়। ইটালিয়ানরা কিন্তু চা খেয়ে ওই ভাঁড় ফেলে দেন না। অমন সুদৃশ্য হাতে তৈরি সামগ্রী তাঁরা সযত্নে রেখে দেন।

কেনাকাটা, হইচই আর মানুষের আনাগোনায় সরগরম হয়ে ওঠে পুরো চত্বর। পাশাপাশি পুজোর আচার-অনুষ্ঠানও চলতে থাকে। সঙ্গে ঢাকের সেই মন ভালো করা ঢ্যাম কুড়া কুড় বাদ্যি — যা না হলে পুজোর আয়োজনই যেন অসম্পূর্ণ!

পুজোমণ্ডপের বিপরীত দিকে মঞ্চ। সেখানে ভারতীয় সংস্কৃতির নানা শাখার অনুষ্ঠান চলে। কর্মসূচি আগে থেকেই নির্ধারিত থাকে। সেই অনুযায়ী ইন্ডিয়ান ক্লাসিকাল ডান্সের মধ্যে কত্থক, ভরতনাট্যম ইত্যাদি পরিবেশিত হয়। থাকে ফোক ডান্সও। নৃত্যের পাশাপাশি আহার-বিহার চলতে থাকে পুরোদমে। তবে দেশাচার মেনে চারপাশের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সকলেই বিশেষ সতর্ক থাকেন।

পুজোর আয়োজন শুরু করার আগে সরকারি অনুমোদনের কাজটি সেরে নিতে হয়। স্থান নির্বাচনও গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানটি হয় ছিমছাম, অথচ জাঁকজমকপূর্ণ। ষষ্ঠীর দিন ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত ও তাঁর সহকারীরা আসেন। রাষ্ট্রদূতের হাত দিয়েই পুজোর সূচনা হয়। তাঁর সম্মানে ভারতীয় ধ্রুপদি নৃত্য পরিবেশিত হয়। এমনই এক উদ্বোধনী অনুষ্ঠানে আমার ভরতনাট্যম পরিবেশন করার সুযোগ হয়েছিল। তাঁর সামনে আমার সামান্য নাচ উপস্থাপন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছিল।

সপ্তমীতে রবীন্দ্রগানের সঙ্গে রবীন্দ্রনৃত্যের আয়োজন থাকে। কলকাতা থেকে বিভিন্ন সংগীতশিল্পীকে নিয়ে আসা হয়। তাঁরা রবীন্দ্রসংগীত ছাড়াও অন্যান্য গান পরিবেশন করেন। অষ্টমীর দিন এখানে নবরাত্রি উপলক্ষে নাচের অনুষ্ঠান শুরু হয়। নবরাত্রি সেলিব্রেশনে থাকে ডান্ডিয়া নাচ, যাকে কেউ কেউ স্টিক ডান্সও বলেন। লেহঙ্গা-চোলি কিংবা ঘাঘরা পরে সারা মাঠ জুড়ে মহিলারা একে অপরের কাঠিতে কাঠি ঠুকিয়ে সেই ঐতিহ্যমণ্ডিত নাচে মেতে ওঠেন। এই অপরূপ পরিবেশ ভোলার নয়।

এরই মাঝে সকালে, যখন মঞ্চ প্রায় শূন্য, তখন ইটালিয়ান মহিলারা সেখানে যোগব্যায়াম প্রদর্শন করেন। আবার একদিন ইটালিয়ান ডান্স গ্রুপ বলিউড ডান্স পরিবেশন করে উৎসবের আমেজকে পরিপূর্ণ করে তোলে। ইটালির মানুষের কাছে ভারতের বলিউড ফিল্মের কেমন কদর, তাঁদের এই উৎসাহী অংশগ্রহণেই তা বোঝা যায়।

বাঙালি, পাঞ্জাবি ও ভারতের অন্যান্য প্রদেশের মানুষের ঝলমলে উপস্থিতি, আর ইটালিয়ান নারী-পুরুষের সহযোগিতায় দুর্গোৎসব সর্বার্থে সর্বজনীন হয়ে ওঠে। সদ্ভাবনার এ এক অপূর্ব নিদর্শন। রোমের এই দুর্গোৎসব তাঁদের সামনে বাঙালি তথা ভারতীয় ঐতিহ্য ও পরম্পরাকে তুলে ধরে।

আর আমাদের মতো প্রবাসী ভারতীয়দের কাছে এই কয়েকটি দিন বয়ে আনে নির্মল আনন্দ ও অবকাশ। ঢাকের বাদ্যি, পরিচিত গান আর মানুষের মিলনমেলায় আবার জেগে ওঠে দেশে ছেড়ে আসা আত্মীয়পরিজনের সঙ্গে শারদোৎসব পালনের স্মৃতি।

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের কার্তিক ১৪৩৩ সংখ্যাটি ১ নভেম্বর ২০২৬ (১৪ই কার্তিক) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ অক্টোবরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
গঠনমূলক পরামর্শ দিন
মন্তব্যে আপনার মতামত জানান
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

মাসিক সংখ্যাগুলি দেখুন
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।