About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
বাঙালীর নববর্ষের সেকাল একাল
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

ক্যালেন্ডারে কিছুদিন আগেই চলে গেল ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা শহীদ দিবস। আর তারপরে ১৫ই এপ্রিল, আমাদের নববর্ষ — অর্থাৎ বাঙালিদের একান্ত আপন পয়লা বৈশাখ ১৪৩৩! বছরের কিছু বিশেষ দিনে আজকাল হুজুগে বাঙালি জাতির বাংলা-প্রীতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ওই বিশেষ দিনগুলোতে নিজেকে একেবারে খাঁটি বঙ্গসন্তান প্রতিপন্ন করার আদেখলামোটা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়!

পয়লা বৈশাখ — তার প্রকৃত উদ্দেশ্য আর উদযাপন তো কবেই ভুলে মেরে দিয়েছে খেলা, মেলা আর উৎসবে মেতে থাকা শিক্ষিত, সফিস্টিকেটেড মধ্যবিত্ত বাঙালি! এই নববর্ষের প্রাক্কালে রইল কিছু সংক্ষিপ্ত আলোচনা।

পয়লা বৈশাখ বা বাঙালি নববর্ষের সূচনা সৌর পঞ্জিকা থেকে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে সূর্য পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি পর্যন্ত মীন রাশিতে অবস্থান করেন। আর তার ঠিক পরের দিন অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিনে সূর্যের শূন্য (০) ডিগ্রিতে, অর্থাৎ মেষ রাশিতে প্রবেশের দিনকে বাংলা বছরের প্রথম দিন ধরা হয়।

আবার কিছু ঐতিহাসিকের মতে, মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসেবে ১৫৫৬ খ্রিস্টাব্দে (৯৬৩ হিজরি) এই প্রথা চালু করেন, যা পরে হালখাতা নামে এক ব্যবসায়িক ঐতিহ্যে পরিণত হয়। এটি মূলত বসন্তের ফসলের উপর ভিত্তি করে তৈরি একটি বর্ষপঞ্জি। সম্রাট আকবর হিজরি চন্দ্রবর্ষের পরিবর্তে কৃষকদের সুবিধার্থে এই সূর্যভিত্তিক “ফসলি সন” চালু করেন, যা বৈশাখ থেকে শুরু হয়। এখন পৃথিবীব্যাপী বাঙালিদের কাছে এ এক বিশেষ উৎসবে পরিণত হয়েছে।

এককালে বাংলার ঘরে ঘরে চৈত্র সংক্রান্তির দিন পান্তাভাত, টকের ডাল, তেতো-সমৃদ্ধ নিরামিষ খাবার খেয়ে পরের দিনের অর্থাৎ নতুন বছরের নতুন ভোরের অপেক্ষায় থাকত আপামর জনসাধারণ। পরের দিন সকালে বাজার থেকে ঘরে আসত আঁশযুক্ত আস্ত মাছ। সেই মাছের মাথায় সিঁদুর আর ধান-দূর্বা ছুঁইয়ে বাড়ির গৃহিণীরা প্রার্থনা করতেন — সারা বছর তাঁর পরিবার যেন থাকে মাছে-ভাতে।

নিজের হাতে সেই মাছ কেটে রান্না করতেন মায়েরা। স্নানের শেষে পাটভাঙা লালপেড়ে শাড়ি পরে ঠাকুরপুজোর পর প্রতিটি ঘরের দোরগোড়ায় নিজ হাতে এঁকে দিতেন সিঁদুরের ফোঁটা। উলুধ্বনি আর শঙ্খের আওয়াজের মধ্য দিয়ে সূচনা হতো এক নতুন বছরের। বড়দের প্রণাম করে আর সমবয়সীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হতো বাঙালির নতুন বছর।

এর পাশাপাশি বাংলার দোকানে দোকানে চলত (বা এখনও চলে) “হালখাতা” উৎসব। পুরোনো খাজনা বা বাকি পরিশোধ করে নতুন বছরের শুরুতে ব্যবসায়ীরা হিসাবের যে নতুন খাতা খোলেন, তাই হলো আদতে হালখাতা। এদিন সকাল থেকে দোকানে দোকানে আয়োজন হয় সিদ্ধিদাতা গণেশ আর দেবী লক্ষ্মীর পুজোর। সাধারণত এই দিন কোনো দোকানেই বিশেষ বিকিকিনি হতো না।

বিকেল হলেই এককালে নতুন জামাকাপড় পরে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে বাঙালি বাবা-মায়েরা বেরিয়ে পড়তেন দোকানে দোকানে হালখাতা করার উদ্দেশ্যে। দোকানিরা ক্রেতাদের হাতে তুলে দিতেন মিষ্টির প্যাকেট, বাংলার ক্যালেন্ডার, কখনও বা সামর্থ্য অনুযায়ী ছোটখাটো উপহার। হইহই করে কেটে যেত বাঙালির বর্ষবরণ উৎসব।

আজকাল দোকানে দোকানে গিয়ে হালখাতা পালনের চল অনেকটাই কমে গেছে। সকাল থেকে বাড়ি বাড়ি পুজো, মাছ, সবজি, ফলপাকুড় আনা, প্রণাম, মিষ্টিমুখ — এসবের জায়গায় ফোনের সোশ্যাল মিডিয়াতেই দেখা যায় শুভেচ্ছা জ্ঞাপনের বন্যা। রঙিন ছবি আর একটা করে মেসেজ — ব্যাস, হয়ে যায় শুভেচ্ছা জানানো। সঙ্গে থাকে মানানসই কোটেশন বা রবীন্দ্রসঙ্গীতের অংশ — “এসো হে বৈশাখ, এসো এসো!”

আর একটু বেলা হলেই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি পরিবারের নববর্ষ উদযাপনের ভিড় দেখা যায় শপিং মল বা নামিদামি বাঙালি রেস্তোরাঁর বাইরে। স্পেশাল বাঙালি থালির আলাদা চাহিদা থাকে এই দিন। সেজেগুজে পাটভাঙা নতুন শাড়ি, পাজামা-পাঞ্জাবি পরে “ট্র্যাডিশনাল” পোশাকে সেজে বাঙালি পরিবার ছোটে সিক্স বালিগঞ্জ প্লেস, সোনার বাংলা, ভূতের রাজা দিল বর, তেরো পার্বণ — নামিদামি সব বাঙালি রেস্তোরাঁয়।

হাত চেটে চেটে খাওয়া হয় সুক্তো, পোস্তর বড়া, ভেটকি পাতুরি, চিংড়ি দিয়ে কচুর শাক, মোচার ঘণ্ট — সেই সব সুস্বাদু বাঙালি রান্না, যা এককালে ঘরোয়া আইটেম হিসেবেই পরিচিত ছিল। কিন্তু এই উন্নয়নের যুগে এদের স্থান হয়েছে স্পেশাল দিনের স্পেশাল আইটেম হিসেবে।

মন ভরে খাওয়াদাওয়া করে আমপোড়ার শরবত বা লস্যি খেয়ে বাড়িমুখো হন এই পরিবারগুলি — আবার পরের দিন সকাল থেকেই, “আমার ছেলের / মেয়ের বেঙ্গলিটা ঠিক আসে না” বলার জন্য! শুরু হয় আবার সেই নিত্যদিনের রোজনামচা।

সময় বদলায়, তাই আধুনিক কর্মব্যস্ততার যুগে সব পুরোনো বাঙালি রীতিনীতি একদম অক্ষরে অক্ষরে পালন করা হয়তো সব পরিবারে সম্ভব হয় না। কিন্তু বছরের কিছু বিশেষ দিনে হঠাৎ করে নিজের বাঙালি সত্তাকে নিয়ে সচেতন হয়ে উঠে নিজেকে খাঁটি বাঙালি প্রমাণ করার অপচেষ্টা করা, আর দিন ফুরোলেই আবার যে কে সেই — পুরোনো ছন্দের জীবনে ফিরে গিয়ে “বেঙ্গলি কালচার ভীষণ ব্যাকডেটেড” বলে নাক সিঁটকানো — এই অদ্ভুত চক্রে এসে আটকে গেছে বাঙালির জীবন।

এই চক্র থেকে বেরোনোর ইচ্ছা আর উপায় দুটোই কমে আসছে বাঙালিদের কাছে। তাই ১৪৩৩ সালের নতুন বছরে দাঁড়িয়ে শিক্ষিত বঙ্গসন্তানদের কাছে একান্ত অনুরোধ — আধুনিক হওয়া অবশ্যই ভালো। এই বিশ্বায়নের যুগে নিজেকে এবং নিজের পরিবারকে অবশ্যই আধুনিক করে তুলুন, কিন্তু নিজের শিকড়কে, নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে নয়।

ছিন্নমূল উদ্বাস্তু হয়ে একবার ভিটেমাটি ছেড়ে অনেক কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়ে এসে আজকের শিক্ষিত বঙ্গসন্তানদের ভিত গড়ে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষেরা। তাঁদের আত্মত্যাগ, তাঁদের অক্লান্ত পরিশ্রমের পরেই ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সামনে নতুন করে নিজের পরিচয় তৈরি করেছে আজকের শিক্ষিত বাঙালিরা।

আধুনিকতার নামে নিজেদের সমস্ত প্রাচীন ঐতিহ্য, রীতিনীতি, সমস্ত বিশ্বাস বিসর্জন দিয়ে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দ্বিতীয়বার নিজেদের ছিন্নমূল করে না তোলাই ভালো। নিজেদের এবং নবপ্রজন্মকে দ্রুত কৃত্রিম আধুনিকতার মোড়ক থেকে বার করে শিকড়ের কাছে ফিরিয়ে না আনতে পারলে, খুব ভয়ঙ্কর এক ভবিষ্যৎ অপেক্ষা করছে সামনে।

আপনার ভোটেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

এই সংখ্যায় প্রযোজ্য নিয়ম

একজন পাঠক এই সংখ্যায় সর্বোচ্চ ৫টি ভিন্ন কলম প্রতিক্রিয়া দিতে পারবেন — অর্থাৎ প্রতিটি প্রতিক্রিয়া একবার করে দেওয়া যাবে। একই প্রতিক্রিয়া এই সংখ্যার অন্য কোনো লেখায় নতুন করে নির্বাচন করলে, আগেরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সর্বশেষ নির্বাচিত প্রতিক্রিয়াটিই গণ্য হবে। অর্থাৎ, পাঠক প্রতিটি প্রতিক্রিয়া বিভাগে একটি করে লেখা নির্বাচন করতে পারবেন। এই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতেই নির্বাচিত হবেন ‘মাসের সেরা কলম’ সম্মানের ‘পাঠকের প্রতিক্রিয়া’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখক–লেখিকারা। দ্রষ্টব্য: আষাঢ় ১৪৩৩ সংখ্যা থেকে এই নিয়ম আরও সহজ ও উদার করা হয়েছে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
2 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।