About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
কুয়াশা মাখা রহস্যময় পার্ক
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

পার্কের পুরনো রেস্টুরেন্টের পাশ দিয়ে এগোতেই তিনি থমকে দাঁড়ালেন। আলোটা এবার লেকের ওপর! জলের উপর কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে কেউ? আলোটা হঠাৎই রূপ বদলে হলো নরম নীল — এত স্বচ্ছ, যেন ভোরের প্রথম আকাশ।

অনিমেষ রাতের সিকিউরিটি গার্ড। শহরের পুরনো "লেক পার্ক" — এ দিনে প্রচুর মানুষের ভিড়, রাতে শুনশান। শীতের কুয়াশা নেমে এলেই পার্কটা যেন আরও রহস্যময় হয়ে ওঠে। অনিমেষের পাহারার মধ্যে এই পার্কটিও পড়ে।

সেরাতেও অনিমেষ টর্চ হাতে টহল দিচ্ছিলেন। রাত তখন প্রায় তিনটে। কুয়াশা এমন ঘন যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। ঠান্ডায় হাঁটু কাঁপছে, তবু কাজে ঢিলে দেওয়ার মানুষ নন তিনি। হঠাৎই দূরে, লেকের দক্ষিণ দিক থেকে একটা ক্ষীণ আলো দেখা গেল। প্রথমে তিনি ভেবেছিলেন, হয়তো কোনো পথচ্যুত বাইকার। কিন্তু লক্ষ্য করে দেখলেন, আলোটা এক জায়গায় স্থির হয়ে রয়েছে। কুয়াশা একটু সরে যেতেই দেখলেন — আলোর মধ্যে যেন একটা মানুষের মতো ছায়া দাঁড়িয়ে আছে।

অনিমেষের বুক ধুকধুক করতে লাগল। "কে ওখানে?" তিনি টর্চ তুলে চিৎকার করলেন। কোনো উত্তর এল না। আলোটা কেবল মৃদু দুলতে লাগল। টর্চের আলো ফেলতেই ছায়াটা যেন ধীরে ধীরে পিছোতে লাগল।

পার্কের পুরনো রেস্টুরেন্টের পাশ দিয়ে এগোতেই তিনি থমকে দাঁড়ালেন। আলোটা এবার লেকের ওপর! জলের উপর কীভাবে দাঁড়িয়ে থাকতে পারে কেউ? আলোটা হঠাৎই রূপ বদলে হলো নরম নীল — এত স্বচ্ছ, যেন ভোরের প্রথম আকাশ। ছায়াটা হাত তুলল। যেন ডাকছে।

"এ... এটা কি?" অনিমেষ নিজের হাতে চিমটি কাটলেন। দেখতে চাইলেন, তিনি জেগে আছেন তো!

এক পা এগোতেই বাতাসে একটা অচেনা সুগন্ধ — এলাচ আর ভেজা ঘাসের এক অদ্ভুত মেশানো গন্ধ। তিনি থমকে গেলেন। কুয়াশা তখন আরও নেমে এসেছে, জলের রেখা আর আকাশের সীমা একেবারে যেন মিশে গেছে।

হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল। তাতে আলোটা কেঁপে উঠে যেন ভেঙে গেল টুকরো টুকরো হয়ে। ছায়াটাও মিলিয়ে গেল। চারদিকে শুধু কুয়াশা আর লেকের মৃদু ঢেউয়ের শব্দ।

কয়েক মিনিট তিনি স্থির দাঁড়িয়ে রইলেন। তারপর দৌড়ে গিয়ে লেকের ধারে টর্চ ফেললেন — কেউ নেই। কোনো চিহ্ন নেই। শুধু ভেজা ঘাসে নিজের পায়ের ছাপ আর তার ওপর জমে থাকা কুয়াশার শিশির।

ঠিক তখনই গেটের দিক থেকে আরেকজন গার্ড এসে বলল, "দাদা, এই সময় লেকের কাছে কেন? জানেন তো, বছর দশেক আগে সেই ঘটনাটা? এই লেকে নাকি একটা ছেলে ডুবে গেছিল... মাঝে মাঝে নাকি কেউ কেউ বেশি রাতের দিকে আলোর মতো কিছু দেখে... যেন কেউ হাত নেড়ে ডাকছে..."

অনিমেষ মুখে কিছু বললেন না। কেবল কেমন একটা শিউরে উঠে নিজের কোটটা আরও টেনে নিলেন। তিনি জানেন, এই মুহূর্তে তিনি ছাড়া এই এলাকায় আর কোনো গার্ড নেই — থাকার কথা নয়। অনেক নাইট গার্ড এ দৃশ্য দেখেছে। সেজন্যই কেউ রাতে এদিকটায় আসতে চায় না। আজ তিনিও দেখে নিলেন।

পিছু হটে দ্রুত অন্য দিকে হাঁটা দিলেন তিনি। ততক্ষণে ভোরের প্রথম আলোয় পার্ক জেগে উঠছে। পাখিরা ডাকছে। লেকের জল এখন শান্ত। সবকিছু স্বাভাবিক — যেন রাতে কিছুই ঘটেনি। অনিমেষ মনে মনে ভাবলেন, "আমি কি দেখলাম? যা দেখলাম… সত্যিই দেখলাম তো?" তিনি জানতেন — এর কোনো ব্যাখ্যা মিলবে না। কুয়াশা যতটা ঢেকে রাখে, তার চেয়ে অনেক বেশি লুকিয়ে রাখে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
5 1 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।