About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
ভাষাদিবসের মাসে আসুন, একটু লজ্জা পাই
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

এমাসেই উদযাপন করেছি মাতৃভাষা দিবস। ভাষাদিবস নিয়ে লিখতে বসে, কেন লজ্জা পাওয়ার কথা মনে হল, সেটা বলতে গিয়ে একজনের গল্প বলতেই হয়। সুনীলবাবুর গল্প — এই সুনীলবাবু আমার, আপনার সকলের পাড়ায় থাকেন; হয়তো বা আমার-আপনার বাড়িতেই থাকেন। গল্পটা খুব চেনা লাগবে! বিশ্বাস করুন!

সুনীলবাবু এবছর প্রথমবার বইমেলায় গেছেন। তবে ঠিক ভেবে-চিন্তে যাননি। পাড়ার একটি কিশোরী, নাম প্রতিমা, যে সুনীলবাবুকে মামা ডাকে, তার সাথে ঘটনাচক্রে গিয়ে পড়েছেন। প্রথমবার বইমেলা যাওয়ার উত্তেজনা কি কম? সে এক আশ্চর্য জায়গা! সে মেলায় নাগর-দোলা থাকে না। কিন্তু, মানুষের ভিড়ে আনন্দের দোলা লাগে। বইয়ের স্টলগুলোতে ভিড় দেখে মনে হয়, যেন মৌচাকে মৌমাছি। মধুই তো বটে! দু’মলাটের মধ্যে ছাপার অক্ষরের এমন মিঠে স্বাদ যে, যুগে-যুগে সে মাধুর্যে মন বুঁদ হয়ে থাকে। সেখানে পা রাখলেই মনে পড়তে থাকে শৈশবে ফেলে আসা কত কিছু — রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা, সুকুমার রায়ের কুমড়ো-পটাশ…! বইমেলার ধুলো-মাখা হাওয়া লাগে, আর মনের বইয়ের পাতা ওল্টাতে থাকে; চড়ুই পাখির ডানার মতো ফড়-ফড় শব্দ হয়। আমাদের সুনীলবাবুরও তাই হল। তাঁর পাশ দিয়ে জনস্রোত বয়ে যায় নদীর মতো, আর তিনি বায়োস্কোপের দৃশ্যের মতো মনে মনে আওড়াতে থাকেন:

আমাদের ছোট নদী,
চলে আঁকে-বাঁকে,
বৈশাখ মাসে তার
হাঁটু জল থাকে।

সদ্য উচ্চ-মাধ্যমিক-উত্তীর্ণ প্রতিমার বয়স উনিশ; বসন্তের নতুন আমের মুকুলের মতো সে কবিতা ভালোবাসতে শিখেছে। একটু ঘুরেই সে তাই কিনে ফেলেছে কবি সুবোধ সরকারের শ্রেষ্ঠ কবিতা। ওদিকে সুনীলবাবু তো থই পাচ্ছেন না। কী কিনবেন ভেবে পাচ্ছেন না। এত! এত বই!

এমন নয় যে সুনীলবাবু বই-পোকা; দিন-রাত বই পড়েন। কিন্তু আজ এই ধুলো-মাখা মাঠটায় জীবনে প্রথমবার এসে মনে হচ্ছে — এ যেন তীর্থ-ক্ষেত্র। কয়েকটা দোকানে বিষম ভিড়! সুনীলবাবুদের যৌবনে সিনেমা হলের টিকিট কাউন্টারে এমন ভিড় হত।

তাঁর বাড়ি বীরভূমে; কিন্তু বয়স হয়েছে বলে, কলকাতা-বাসী ছেলে বাবা-মাকে নিজের কাছে এনে রেখেছে। সে ফ্ল্যাটে সুন্দর-সুসজ্জিত বুক-শেলফ আছে। সেখানে হরেক রকম বইও সাজানো আছে। থরে-থরে সাজিয়ে রাখা আছে রবীন্দ্র রচনাবলী। কিন্তু, নাতনী নন্দিনী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। আর বউমা কস্তুরী তো বলেন: "আমার মেয়ের আর কোনো সাবজেক্ট নিয়ে চিন্তা নেই। শুধু বাঙলাটাতেই ও উইক।"

এখন সুনীলবাবুর মনে হতে লাগল, কই, একথা শুনে সুনীলবাবু তো কোনোদিন লজ্জা পাননি! মুখে রা কাড়েননি; পাছে বউমা কিছু মনে করেন। আর তিনি নিজেও তো ওই বুক-শেলফ থেকে রবীন্দ্র-রচনাবলী পেড়ে কোনোদিন পড়েননি। পড়া বলতে ওই খবরের কাগজ।

প্রতিমার কবিতার বই কেনা হয়ে গেছে। কিন্তু, সে আশা করে আছে, পাড়াতুতো হলেও মামা তাকে কিছু কিনে দেবে নিশ্চয়। কিন্তু, মামার এমন কিংকর্তব্যবিমূঢ় দশা দেখে সে সেই দুরাশা ত্যাগ করেছে। তার এবার বাড়ি ফেরার তাড়া।

ঠিক তখনই ওরা তুলি-কলম-এর স্টলের পাশ দিয়ে যাচ্ছে। তুলি-কলম! আহা! নামটা শুনলেই মনটা কেমন হাফ-বয়েল ডিমের কুসুমের মতো তলতলে নরম হয়ে যায়! মা নিয়ে যেতেন ছোটবেলায়; সারদা গ্রন্থাগার। আর সে বয়সেই কিনে দিয়েছিলেন পঞ্চতন্ত্রের গল্প; প্রকাশকের নাম তুলি-কলম। ক্লাস ফোরে পড়া সুনীলবাবু সে বই ঘুমোবার সময়েও হাত-ছাড়া করতেন না। পাতায়-পাতায় রঙিন ছবি! আর গল্পের সে কী টান!

আজ সেই তুলি-কলমে আবার ঢুকলেন প্রৌঢ় সুনীলবাবু। পঞ্চতন্ত্রের গল্প কিনলেন একটা; প্রতিমাকে দিলেন। কিন্তু না! একটা কিনলে তো হবে না। নাতনী নন্দিনীর জন্য কিনলেন আরও একটা। ও যে বাঙলায় উইক! না না! সে কী কথা! কৌটোর দুধ হজম না হলে ডাক্তার দেখানো যায়। কিন্তু, মাতার স্তন্য-সুধা হজম না হলে, ডাক্তার কী করবে?

এবার গন্তব্য বিশ্বভারতীর স্টল; সেখান থেকে কিনলেন সহজ পাঠ। আহা! সেই নন্দলাল বসুর আঁকা ছবি। এ জিনিস হাতে পেয়েও কি কেউ বাঙলায় উইক থাকতে পারে? এও কি সম্ভব?

আমরাও একটু ভাবি! ক'দিন আগেই সাড়ম্বরে পালিত হলো ভাষাদিবস। আমি বাঙলায় গান গাই... গাইব কি শুধু একুশে ফেব্রুয়ারি? সমাজ-মাধ্যমে ছবি পোস্ট করার জন্য? মাতৃভাষা মাতৃদুগ্ধের মতো — সহজ-পাচ্য, পুষ্টিকর এবং অতি-প্রয়োজনীয়। সুনীলবাবুর বউমা কস্তুরীর মতো ছদ্ম-আধুনিকতা দেখাতে গিয়ে আমরা কি এই সত্যটি থেকে মুখ ফিরিয়ে থাকব?

নাকি, একবার আবার সহজ মনে সহজ পাঠ ছুঁয়ে দেখব? সন্তানের সাথে সহজ পাঠ নিয়ে বসে নিজেদের রোদেলা শৈশব থেকে ঘুরে আসব কি একটু?

আসুন, পরের বার — "আমার ছেলে তো বাঙলাটাতেই উইক!" বলার আগে একটু লজ্জা পাই! এটাই হোক ভাষা দিবসে পুষ্পাঞ্জলি।

আপনার ভোটেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

এই সংখ্যায় প্রযোজ্য নিয়ম

একজন পাঠক এই সংখ্যায় সর্বোচ্চ ৫টি ভিন্ন কলম প্রতিক্রিয়া দিতে পারবেন — অর্থাৎ প্রতিটি প্রতিক্রিয়া একবার করে দেওয়া যাবে। একই প্রতিক্রিয়া এই সংখ্যার অন্য কোনো লেখায় নতুন করে নির্বাচন করলে, আগেরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সর্বশেষ নির্বাচিত প্রতিক্রিয়াটিই গণ্য হবে। অর্থাৎ, পাঠক প্রতিটি প্রতিক্রিয়া বিভাগে একটি করে লেখা নির্বাচন করতে পারবেন। এই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতেই নির্বাচিত হবেন ‘মাসের সেরা কলম’ সম্মানের ‘পাঠকের প্রতিক্রিয়া’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখক–লেখিকারা। দ্রষ্টব্য: আষাঢ় ১৪৩৩ সংখ্যা থেকে এই নিয়ম আরও সহজ ও উদার করা হয়েছে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।