About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
হকার
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

“আপনার সাড়ে ছয় লাখ শিরা আছে, এখুনি বলুন আপনার কোন শিরাটার ব্যথা হচ্ছে? যদি এখুনি না কমাতে পারি, তাহলে আমার ব্যাগসমেত আমাকে ট্রেনের বাইরে ছুড়ে ফেলে দেবেন...” ট্রেনের বগিতে এক হকার ব্যথার মালিশের তেল বিক্রি করছে, একই সঙ্গে নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন করছে এই বলে। এক যাত্রী রসিকতার ছলে বললেন, “ও দাদা, বলি মনের ব্যথা কমাবার ওষুধ হবে?” অপর এক যাত্রী তখনই বলে উঠলেন, “কী দাদা, আপনি কি ডাক্তার, ওষুধের দোকানের মালিকদের পথে বসাতে চান?” সঙ্গে সঙ্গে একটা হাসির হট্টরোল বয়ে গেল ট্রেনের বগির মধ্যে। কেউ হাসে হা হা হা, কেউ হাসে হু হু, কেউ একটু ভদ্রভাবে হাসার জন্য মুখে রুমাল চেপে ঠোঁটের পাশ দিয়ে ফিকফিক করে হাসে।

এই সবকিছুকে উপেক্ষা করে হকার মশাই আবারও উচ্চস্বরে নিজের ভঙ্গিতে বলে ওঠেন, “মশাই, এতদিন ধরে ডাক্তার, ওষুধ খেয়ে নিজের মেরুদণ্ডটাকে একেবারেই বেঁকিয়ে ফেলেছেন তো। একবার না হয় দেখুন আমার মালিশের তেলটা, হয়তো মেরুদণ্ডটাকে আগের মতো শক্ত করতে না-ও পারি! অন্তত যন্ত্রণার গোড়ায় আঘাত করতে পারব।” সবাই হাসি থামিয়ে কী যেন ভাবনার মধ্যে পড়ে গেল। হকার আবারও বলে উঠল, “ব্যথায় মরে যাচ্ছেন? সারভাইকাল প্রবলেম? পেশিতে মাংস বেড়েছে! এখুনি একবার মালিশ করলেই ভ্যানিশ।” ইতিমধ্যে কোথা থেকে যেন এক ভদ্রলোক বলে উঠলেন, “দাদা, মরে যাওয়ার হলে এতদিনে মরে যেতাম, যাইনি যখন আর কিছু হবে না।” লোকটির মধ্যে বাঁচার চেষ্টা বোধ করি ভীষণ কিছু নেই, উপরন্তু মরবার ইচ্ছাও প্রবল নয়। এই সমস্ত মানুষ সমাজে কচুরিপানার মতো। ঢেউ যেদিকে ইচ্ছে সেদিকে নিয়ে গেলেও না আছে আপত্তি, না আছে বিপত্তি। না আছে অভিযোগ, না আছে ক্ষোভ।

এই সব ঠাট্টা-মশকরার মধ্যে দিয়েই প্রতিদিন হকারি করে। প্রতিদিন বাড়ি ফেরে। না থাকে কোনও আফসোস, না থাকে পাওয়ার আকাঙ্ক্ষা। এসবের মধ্যে দিয়ে স্টেশন চলে আসে। একে একে নেমে যায় সবাই। কেউ ধরে এসি-ট্যাক্সি, কেউ ধরে অটো, কেউ ধরে টোটো, আবার কেউ বাসের দোলাদুলিতে দুলতে দুলতে যে যার নীড়ে ফিরে আসে। ঠিক পাখিদের মতো। তারপর কেউ আর কারও খোঁজ রাখার প্রয়োজন বোধ করে না।

হকার দিনের শেষে সূর্যের আলো নেভার অনেক পরে, যখন রাত ঘনিয়ে আসে, বাড়ি ফিরে দেখে তার ছোট্ট খুকিটি ঘুমিয়ে গেছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে গিন্নিকে বলে, “কই গো, এক গ্লাস জল দিও। আজ বড্ড দেরি হয়ে গেল, তাই না?”

গিন্নি বলে, “সে তোমার রোজকার। অন্যদিন খুকি জেগে থাকত, খাবার আনবে তুমি, সেই আশায়। আজ হয়তো বুঝে গেছে তুমি কেবল তাকে আশা দেখাও। কোনও দিন আনবে না।”

হকার বলে, “গিন্নি, ইচ্ছে কি আমার করে না! একটাই মাত্র মেয়ের জন্য হাতে করে কিছু নিয়ে আসি। তুমি তো জানো, এই কটা টাকাই তো উপার্জন করি। এতে সারা মাস কীভাবে চলে, তা তোমাকে নতুন করে কী আর বলব। কিন্তু তুমি দেখো, ঠিক কালকে আমি কিছু না কিছু নিয়েই আসব। তুমি দেখো।”

গিন্নি বলে, “আচ্ছা আচ্ছা, হয়েছে। এবার খেয়ে ঘুমিয়ে পড়ো দেখি। রাত অনেক হয়েছে। কাল ভোরে তো আবার বেরোবে, নাকি!”

টিমটিম করে জ্বলতে থাকা বাল্বটি নিভিয়ে ঘুমিয়ে যায় দুজনে। শুতে শুতে হকার মনে করে, আবার সেই একই শব্দ, একই ট্রেনের মানুষদের ঠাট্টা-মশকরা ঠেলে মালিশের তেল বিক্রি। একটু চোখ জুড়ে আসতে আসতে তার মনে হল, কে যেন তাকে ধরে একটা সোনালি পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে। চারদিকে কত রং-বেরঙের গাছ। আর ঠিক চূড়ায় মাথায় মুকুট পরা, ময়ূরের পালক গোঁজা রাখাল বালকের মতো পোশাক পরে একজন দাঁড়িয়ে আছে। পেছন থেকে মনে হচ্ছে, যত রং, যত আলো ওই বালকের থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। মুখ দেখার চেষ্টা করেও সফল হতে পারেনি। তবে কেমন যেন ঝিমিয়ে পড়া মলিন হাবভাব। যেন কত শত কোটি বছরের ক্লান্তি।

ইতিমধ্যে ভোর হলে পাখির গুঞ্জন শোনা যায়। গিন্নি ডাকে, “কী গো, ওঠো, ভোর গড়িয়ে গেল যে। যেতে হবে তো, নাকি?”

হকারের কোনও শব্দ নেই, সাড়া নেই। শরীর নিথর, ঠান্ডা। গায়ে হাত দিয়ে চমকে উঠল গিন্নি। “এ কী! এ... কী, কী হল আমার! ওগো, কে কোথায় আছো! আমার কী সর্বনাশ হল!”

হকারের একটা মারাত্মক রোগ ছিল। তা মাঝে মাঝে যখন বাড়াবাড়ি হত, তখন প্রায় মরণাপন্ন অবস্থার সম্মুখীন হতে হত। সে কথা গিন্নিকে কোনও দিন জানায়নি, পাছে দুশ্চিন্তা করে, এই ভয়ে। আজ আর সে পারল না লুকোতে। কী আশ্চর্য দেখো, আর বলতেও হল না। কী অদ্ভুত, না! এইভাবেই হকারের জীবন কাটে, তাই না! ভোর হলেই মালিশের তেল, মালিশের তেল।

গিন্নি যখন এভাবে কাঁদছিল, সেই কান্নার আওয়াজে খুকির ঘুম ভেঙে গেল। সে এসে দেখে তার বাবা ঘুমিয়ে আছে আর মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। চোখ থেকে যেন গঙ্গার বাঁধ ভেঙে যাচ্ছে। সে বাবার কাছে এসে বলে, “বাবা, বাবা, আমার খাবার? রোজই তো বলো। কই বাবা, আমার খাবার?”

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।