About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
স্বপ্ন উড়ান
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

মেকআপ রুমে বসে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে ময়ূরাক্ষী। ভয় করছে তার। বিভিন্ন রকম ভাবনা ভিড় করে আসছে মাথায়। হঠাৎই অর্গানাইজারদের ঘোষণা শুনে চমক ভাঙে তার। উঠে পড়ে সে। নিজের শিক্ষাগুরু ও ভগবানকে স্মরণ করে এগিয়ে যায় মঞ্চের দিকে। যত এগিয়ে যায়, ততই তার মনের মধ্যে দানা বাঁধতে থাকে ভয় — হেরে যাওয়ার ভয়, নিজেকে হারিয়ে ফেলার ভয়, সর্বোপরি অসফল হওয়ার ভয়। হঠাৎই চোখে পড়ে, দূরে মঞ্চের দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছেন তার মা। চোখে তাঁর হাজার স্বপ্নের ঝলকানি। নিজেকে মৃদু ধমক দেয় ময়ূরাক্ষী, শুধু শুধু ভয় পাওয়ার জন্য। মঞ্চের মাটিতে হাত ঠেকিয়ে সেই ধুলো মাথায় স্পর্শ করে মাথা উঁচু করে এগিয়ে যায় মঞ্চের উদ্দেশ্যে।

ময়ূরাক্ষী সেনগুপ্ত — কলকাতার নামকরা ওড়িশি নৃত্যশিল্পী। অত্যন্ত কম বয়সেই খ্যাতির শীর্ষে পৌঁছেছে সে। আজ কলামন্দিরে তার একক অনুষ্ঠান। মঞ্চে ওঠার পর হাততালিতে ফেটে পড়ে অডিটোরিয়াম। দীর্ঘ ছয় মাস স্বেচ্ছা নির্বাসনের পর আজ আবার মঞ্চে পদার্পণ। আজ একক নৃত্য পরিবেশন করবে ময়ূরাক্ষী।

শুরু হল অনুষ্ঠান। একক নৃত্যশৈলীতে মুগ্ধ জনতা। এক দেবদাসীর ভূমিকায় ময়ূরাক্ষী যেন নিজের সবটুকু নিংড়ে দিতে উদ্যত। তার মুখভঙ্গি, তার মুদ্রা, তার চোখ — সব যেন একে অপরের পরিপূরক হয়ে এক অদ্ভুত সফল নারীর বার্তা দিয়ে গেল, যে আমৃত্যু তার নৃত্যে মুগ্ধ করে চলল তার পূজ্য দেবতাকে। ময়ূরাক্ষীও যেন ওই দেবদাসীর চরিত্রে একাত্ম হয়ে মুগ্ধ করে চলল তার দর্শকদের। বহু বার তার নাচ দেখলেও আজকের ময়ূরাক্ষী যেন অতুলনীয়।

নৃত্য পরিবেশনা শেষ হল। দেবদাসীর প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল তার দেবতার পদতলে। দর্শকদের অজান্তেই ময়ূরাক্ষীও মঞ্চে জ্ঞান হারাল। তড়িঘড়ি পর্দা নামিয়ে দেওয়া হল। ছুটে এলেন ময়ূরাক্ষীর মা।

মেকআপ রুমের ভেতর কান্নাজড়ানো স্বরে মিসেস সেনগুপ্ত বলে উঠলেন, "মাম, আর কেন? অনেক তো হল। এবার বাড়ি চল। এই ধকল নিতে পারবে না তোর শরীর।"

"মা, আমার শেষ কাজটা বাকি আছে। যাবার আগে সেটা আমায় করে যেতেই হবে।"

কথাগুলো বেরিয়ে এল কর্কট রোগে আক্রান্ত কঙ্কালসার চেহারায় পরিণত হওয়া ময়ূরাক্ষীর মুখ থেকে। তাকে আজ চেনার উপায় নেই।

সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হল। মায়ের সঙ্গে উঠে এলেন ময়ূরাক্ষী সেনগুপ্ত। তাঁকে চেনার উপায় নেই। দর্শকাসনে বসা সবাই স্তম্ভিত। এ তারা কাকে দেখছে? দশ মিনিট আগেই যে অপূর্ব সুন্দর নৃত্যশিল্পীকে তারা দেখেছে, তার সঙ্গে এই মানুষটার কোনো মিল নেই। এই মুণ্ডিতমস্তক, রোগগ্রস্ত মহিলাই কি সেই শিল্পী?

মাইক্রোফোন হাতে বলতে শুরু করে ময়ূরাক্ষী, "আপনারা আমায় দেখে অবাক হচ্ছেন, জানি। এই কারণেই গত ছয় মাস আমি লোকচক্ষুর আড়ালে ছিলাম। আমি ক্যান্সারে আক্রান্ত। আর হয়তো বড়জোর পনেরো-কুড়ি দিন আমার আয়ু। কিন্তু আমি বেঁচে থাকতে চাই। আমি বাঁচতে চাই আমার শিল্পের মাধ্যমে। আমি বাঁচতে চাই আমার স্বপ্নের মধ্যে দিয়ে। তাই আজ এই শেষবারের মতো নিজেকে নিজের শৈল্পিক সত্তার হাতে সঁপে দিয়েছি। আমিও ওই দেবদাসীর মতোই নিজের ভগবানের পায়ে নিজেকে নিয়োজিত করেছি আজ। আমার সারাজীবনের রোজগার আমি আমার ইনস্টিটিউটে আমার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য দিয়ে গেলাম। আমার স্বপ্ন-উড়ানের কাণ্ডারি তারাই। তাদের মধ্যেই বেঁচে থাকব আমি, আমার শিল্পীসত্তা।"

একটু আগেই যে অডিটোরিয়াম হাততালিতে মুখরিত হয়ে উঠেছিল, সেখানেই এখন পিনপড়া নীরবতা। দর্শকদের চোখে জল। বছর পঁয়ত্রিশের এই অসমসাহসী লড়াকু মানুষটার জন্য শ্রদ্ধায় মাথা নত করে দাঁড়িয়ে আছেন কর্মকর্তারা। হঠাৎই কিছু বোঝার আগেই চেয়ারে বসা অবস্থায় ঢলে পড়ল ময়ূরাক্ষী। তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হল তাকে। আস্তে আস্তে খালি হয়ে গেল অডিটোরিয়াম। পিছনে পড়ে রইল একটা আবছায়া কথার রেশ আর একজন শিল্পীর দেখা স্বপ্ন।

একজন মৃত্যুপথযাত্রী শিল্পী তার স্বপ্নের রঙে রাঙিয়ে দিয়ে গেল আরও অনেক মানুষকে। আর তার সাক্ষী হয়ে রইল এক ভাবলেশহীন মঞ্চ। এগিয়ে চলল ময়ূরাক্ষী সেনগুপ্তের স্বপ্ন-উড়ান।

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
7 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।