About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
ভারতকে ‘জগৎ-সভায় শ্রেষ্ঠ আসন’ এনে দিল তিন স্কুলপড়ুয়া | সম্পাদকীয় – আষাঢ় ১৪৩৩
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

ভারতকে 'জগৎ-সভায় শ্রেষ্ঠ আসন' এনে দিল তিন স্কুলপড়ুয়া | সম্পাদকীয় – আষাঢ় ১৪৩৩

'আর্থ প্রাইজ' (The Earth Prize) হলো ১৩ থেকে ১৯ বছর বয়সী স্কুলপড়ুয়াদের জন্য বিশ্বের সবচেয়ে বড় পরিবেশবান্ধব আইডিয়া এবং উদ্ভাবনের আন্তর্জাতিক মঞ্চ। সুইজারল্যান্ডের 'আর্থ ফাউন্ডেশন' দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতায় সারা বিশ্বকে ৭টি বড় আঞ্চলিক ভাগে (এশিয়া, ওশেনিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা) ভাগ করে প্রথমে 'রিজিওনাল উইনার' বাছাই করা হয়; তারপর বেছে নেওয়া হয় 'গ্লোবাল উইনার'। ২০২৬ সালে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এই বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন বা 'গ্লোবাল উইনার' হওয়ার গৌরব অর্জন করেছে ভারতের তিনজন ১৬ বছর বয়সী স্কুলপড়ুয়া — রাজস্থানের জয়পুরের আবিয়ানা মেহতা, আরিয়ানা আগরওয়াল এবং ভিভান ছাছরিয়া। তাঁদের বিশ্বজয়ের গল্প শুনলে যেকোনো ভারতীয়র বুক গর্বে ভরে উঠবেই!

এই তিন খুদে বিজ্ঞানীর তৈরি করা প্রজেক্টটির নাম 'প্লাস-স্টিক' (Plas-Stick)। ভারতের বিভিন্ন গ্রামীণ এলাকায় ফিল্টার ছাড়া নোংরা বা প্লাস্টিকের বালতিতে রাখা জল সাধারণ মানুষকে খেতে দেখেই তারা এই সমস্যা সমাধানের কাজে নামে। তাদের গবেষণায় দেখা গেছে যে, আমাদের ফেলে দেওয়া তেঁতুলের বীজকে গুঁড়ো করে তার সাথে বিশেষ চৌম্বকীয় উপাদান মেশালে একটি অভিনব পাউডার তৈরি হয়। এই পাউডারটি যখন মাইক্রোপ্লাস্টিক (যা খালি চোখে দেখা যায় না) মিশ্রিত দূষিত জলে দেওয়া হয়, তখন তেঁতুলের বীজের প্রাকৃতিক 'বাইন্ডিং' ক্ষমতার কারণে জলের ভেতরের সব মাইক্রোপ্লাস্টিক কণা একসাথে জমাট বেঁধে দৃশ্যমান দলা পাকিয়ে যায়। এরপর বিদ্যুৎচালিত কোনো দামি ফিল্টার ছাড়াই, স্রেফ একটা সাধারণ 'হ্যান্ডহেল্ড ম্যাগনেট' দিয়ে সেই ক্ষতিকারক প্লাস্টিকের দলাগুলোকে জল থেকে টেনে বের করে আনা সম্ভব হয়!

এই বছর 'আর্থ প্রাইজ'-এ ১৩৬টি দেশের ৩৫০০টি স্কুলের ৬১৫০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। 'প্লাস-স্টিক' সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতের এই তিন কিশোর-কিশোরীর বিশ্বজয়ের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত বলেই আজ আপনাদের সঙ্গে তা ভাগ করে নিলাম। কারণ আমরা যদি সত্যিই 'বিশ্বগুরু' হওয়ার স্বপ্ন দেখি, তাহলে তার ভিত্তি তৈরি হবে এমন ল্যাবরেটরিতে, এমন স্কুলে, আর এমন কৌতূহলী কিশোর-কিশোরীদের হাত ধরে — শুধু স্লোগানে নয়।

"ভারত আবার জগৎ-সভায় শ্রেষ্ঠ আসন লবে।" অতুলপ্রসাদ সেনের সেই অমর বাণী আজও কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। জয়পুরের এই তিন কিশোর-কিশোরী সেই স্বপ্নের ভবিষ্যতেরই যেন এক ঝলক দেখাল।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের আষাঢ় ১৪৩৩ সংখ্যা। এই সংখ্যার হাত ধরেই শুরু হলো আমাদের দ্বিতীয় বর্ষের যাত্রা।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

ভালো লাগলে উৎসাহ দিন
কলম পেঁচা পেয়েছেন সর্বমোট ১৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ
আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
3 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।