About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
কোকো দে মের — যে তালগাছের একটি ফলের দাম ২ লক্ষ টাকা
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

ভেবে দেখুন, একটা তাল — কিন্তু সাইজে একটা আস্ত বড়ো কুমড়োরও ডাবল, আর ওজনে একটা ১০-১২ বছরের বাচ্চার সমান! শুনলে মনে হবে কোনো সাইন্স-ফিকশন মুভির গল্প, তাই না? কিন্তু আমাদের এই পৃথিবীতেই এমন একটা অদ্ভুত গাছ আছে, যার নাম কোকো দে মের (Coco de mer)।

গল্পটা শুরু করা যাক কয়েকশো বছর আগে থেকে। তখনো মানুষ জানত না যে সেশেলস বলে ভারত মহাসাগরে কোনো সুন্দর দ্বীপপুঞ্জ আছে। কিন্তু মালদ্বীপ বা ইন্দোনেশিয়ার সমুদ্র সৈকতে মাঝে মাঝেই বিশাল সাইজের, অদ্ভুত দেখতে কিছু তাল বা নারকেলের মতো ফল ভেসে আসত। সাধারণ নারকেলের মতো গোল নয়, মাঝখান থেকে দু-ভাগে ভাগ করা।

যেহেতু ডাঙার কোনো গাছে এমন ফল কেউ কোনোদিন দেখেনি, তাই তখনকার নাবিকরা ভাবতেন — সমুদ্রের একদম তলদেশে বুঝি কোনো জাদুকরী বন আছে, আর এগুলো সেই জলের তলার গাছের ফল! এই বিশ্বাস থেকেই ফরাসিরা এর নাম দিয়েছিল 'কোকো দে মের', যার সোজা বাংলা করলে দাঁড়ায় 'সমুদ্রের নারকেল'। পরে অবশ্য ১৭৬৮ সালে ফরাসিরা সেশেলস দ্বীপে গিয়ে আসল গাছটার খোঁজ পায় এবং ভুল ভাঙে।

পাম প্রজাতির কোকো দে মের কিন্তু যে সে তালগাছ নয়, রীতিমতো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলার মতো কাণ্ডকারখানা এর। এর একটা বীজের ওজনই হতে পারে প্রায় ১৮ কেজি! আর একটা পুরো পাকা ফলের ওজন ৪৩ কেজি পর্যন্ত হতে পারে। ভাবুন একবার, মাথায় পড়লে আর রক্ষে নেই! একটা বীজ থেকে জাস্ট অঙ্কুর বেরোতেই ১ বছর লেগে যায়। গাছটা বড় হয়ে যখন প্রথমবার ফুল ফোটায়, ততদিনে মানুষের বয়স ২৫ থেকে ৫০ বছর পার হয়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ফুল ফোটার পর একটা ফল পুরো পেকে গাছ থেকে খসে পড়তে ৬ থেকে ১০ বছর সময় নেয়! মানে একটা ফল পাকতে পুরো একটা দশক! আর আয়ুষ্কাল? এক-একটা গাছ বেঁচে থাকে ২০০ থেকে ৪০০ বছর পর্যন্ত!

কোকো দে মের-এর সবচেয়ে চর্চিত বিষয় হলো এর আকৃতি। ফলটার গঠন হুবহু মানুষের কোমরের নিচের অংশের মতো (pelvic region)। এই নিয়ে সেশেলসের লোকাল মানুষদের মধ্যে অনেক মজার গল্প আর লোকগাথা চালু আছে।

তাছাড়া, এই গাছের কিন্তু পুরুষ আর মহিলা আলাদা হয়। মহিলা গাছে ওই বিখ্যাত 'ডাবল নারকেল' ধরে, আর পুরুষ গাছের ফুলগুলো দেখতে হয় লম্বা লাঠির মতো, যা প্রায় ১ মিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। মানুষের অঙ্গসংস্থানের সাথে মিলে যাওয়া রূপ নিয়ে সেশেলসের আদিবাসীদের মধ্যে অনেক রোমান্টিক লোকগাথাও প্রচলিত রয়েছে। ঝড়ের রাতে নাকি পুরুষ আর মহিলা গাছেরা হেঁটে এসে একে অপরের সাথে প্রেম করে! অবশ্য পুরোটাই গল্প, আসল কারণ হলো বাতাস আর ছোট ছোট টিকটিকি-পতঙ্গ, যারা পরাগায়ন ঘটায়।

কোকো দে মের-এর পাতাগুলোও বিশালাকার হয়, যা প্রায় ৬ মিটার লম্বা ও ৪ মিটার চওড়া হতে পারে। প্রাচীনকালে এই পাতা ঘরের ছাউনি তৈরিতে ব্যবহৃত হতো এবং এর খোলস দিয়ে তৈরি হতো মূল্যবান পাত্র। তবে বর্তমানে এই উদ্ভিদটি অত্যন্ত বিপন্ন (Endangered) প্রজাতির অন্তর্ভুক্ত। জলবায়ু পরিবর্তন, চোরাচালান এবং বনের আগুনের কারণে এই অমূল্য প্রাকৃতিক সম্পদ আজ হুমকির মুখে। আজকের দিনে এই গাছ পৃথিবীর আর কোথাও নেই, শুধু সেশেলসের দুটো ছোট দ্বীপে (প্রসলিন এবং ক্যুরিউজ) টিকে আছে।

প্রাকৃতিকভাবে এই গাছের সংখ্যা এত কম যে সেশেলস সরকার এদের সুরক্ষায় জানপ্রাণ লড়িয়ে দিয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 'ভালে দে মে'-তে এই গাছগুলোকে কড়া মিলিটারি পাহারার মতো আগলে রাখা হয়। গাছের প্রত্যেকটা ফলের একটা ইউনিক নম্বর থাকে। আপনি যদি পর্যটক হিসেবে সেশেলস যান, আর একটা কোকো দে মের-এর খোলস স্মৃতি হিসেবে কিনতে চান, তবে তার জন্য সরকারি লাইসেন্স আর মোটা টাকা লাগবে। ওখানকার এয়ারপোর্টে স্পেশাল সার্টিফিকেট না দেখালে কাস্টমস আপনাকে জেলেও পুরে দিতে পারে! সেশেলসে একটা খোলসের দাম ২০ থেকে ৪০ হাজার টাকা পরবে। আর ভারতে বসে অর্ডার দিলে? তখন দামটা ৭৮ হাজার থেকে শুরু করে এমনকি ২ লক্ষও ছাড়িয়ে যেতে পারে!

আপনার প্রতিক্রিয়াতেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

প্রতিক্রিয়া দেওয়ার নিয়ম

আপনি এই সংখ্যায় আপনার পছন্দের সব লেখাতেই প্রতিক্রিয়া জানাতে পারবেন। তবে একটি লেখায় সর্বোচ্চ ২টি ভিন্ন প্রতিক্রিয়া দেওয়া যাবে। একই লেখায় তৃতীয় প্রতিক্রিয়া নির্বাচন করলে, প্রথমে নির্বাচিত প্রতিক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং নতুন প্রতিক্রিয়াটি গণ্য হবে। আপনার প্রতিটি প্রতিক্রিয়া লেখকদের অনুপ্রেরণা জোগায় এবং বাংলা ভাষা, সাহিত্য ও সৃজনশীলতার প্রতি আপনার সমর্থনকে তুলে ধরে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।