About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
অস্তিত্বের সংকটে আমাজনের মাশকো পিরো
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

আপনারা কি জানেন আমাদের এই সভ্য সমাজের আড়ালে এখনো এমন এক জনগোষ্ঠী বাস করে যাদের কাছে আজও সভ্যতার আলো পৌঁছয় নি।যারা এখনো লজ্জা নিবারণের পোশাক ব্যবহার সম্পর্কে অবগত নয়। চলুন আজ বলি সেই আদিবাসী গোষ্ঠী সম্পর্কে যারা পরিচিতি মাশকো পিরো (Mashco Piro) নামে।

মাশকো পিরো হলো দক্ষিণ আমেরিকার পেরুর আমাজন রেইনফরেস্টের গভীরে বসবাসকারী বিশ্বের বৃহত্তম যোগাযোগহীন আদিবাসী গোষ্ঠী। তারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে নিজস্ব ঐতিহ্য অনুযায়ী জীবনযাপন করে।

এদের শারীরিক গঠন সুঠাম ও বলিষ্ঠ হয়, এরা পুরুষ মহিলা নির্বিশেষে শিকার করে জীবন নির্বাহ করে তাই এরা যথেষ্ট দীর্ঘদেহী ও শক্তিশালী। এদের গায়ের রং তামাটে এবং নারী পুরুষ উভয়ের লম্বা চুল রাখার প্রবণতা দেখা যায়। তাদের হাতে প্রায়ই দীর্ঘ কাঠের ধনুক এবং বড় বড় তীর দেখা যায়, যা তারা শিকার এবং আত্মরক্ষার জন্য ব্যবহার করে

নামের উৎপত্তি : তারা নিজেদের 'নোমোলে' (Nomole) বলে পরিচয় দেয়, যার অর্থ হলো 'আত্মীয়'। 'মাশকো' শব্দটি মূলত ১৮শ শতকের শেষদিকে বহিরাগতদের দ্বারা ব্যবহৃত একটি অবমাননাকর শব্দ, যার অর্থ 'বন্য'।

সংস্কৃতি ও ভাষা : তারা আরওয়াকান (Arawakan) ভাষা, পরিবারের একটি প্রাচীন উপভাষায় কথা বলে। পুরুষ ও মহিলারা সাধারণত হাতে বোনা হলদে-বাদামী রঙের স্বল্প কাপড় কোমরে বা শরীরে জড়িয়ে রাখে।

ভয়াবহ ইতিহাস : ১৮৮০-এর দশকে আমাজনে 'রাবার বুম'-এর সময় রাবার ব্যবসায়ীরা তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়, সেই সময় তারা দাসত্ব ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে বনের গভীরে পালিয়ে যায় এবং তখন থেকেই বাইরের পৃথিবীর সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেয়।

২০২৫ সালের পরিস্থিতি : সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাদের এলাকায় একটি বৃহত সেতু নির্মাণের কাজ শুরু হওয়ায় এবং বন উজাড় বৃদ্ধি পাওয়ায় তারা এখন অস্তিত্ব সংকটে।

২০২৫ সালের আগস্টে পাওয়া সংবাদ অনুযায়ী, তারা প্রায়ই বনের প্রান্তে এসে 'ইয়িন' (Yine) নামক অন্য একটি আদিবাসী গোষ্ঠীর সাথে ইশারায় যোগাযোগের চেষ্টা করছে, যা তাদের চরম বিপদের সংকেত কে ইঙ্গিত করে।

জীবনধারণের কৌশল : শুষ্ক মরসুমে তারা নদীর তীরে এসে কচ্ছপের ডিম সংগ্রহ করে এবং পাম পাতা দিয়ে তৈরি অস্থায়ী কুঁড়েঘরে বাস করে। বর্ষাকালে তারা বনের আরও গভীরে স্থায়ী ডেরায় ফিরে যায়। তারা মূলত যাযাবর হওয়ায় বনের পরিবেশ ও খাবারের উৎসের ওপর ভিত্তি করে ঘন ঘন স্থান পরিবর্তন করে।

স্বভাব : তাদের এলাকা রক্ষায় তারা কখনো কখনো বহিরাগতদের ওপর হিংস্র আক্রমণ করে। ২০২৪ সালে তাদের তীরের আঘাতে অন্তত চারজন কাঠুরে নিহত হয়েছিল বলে জানা যায়।

তাদের সুরক্ষার জন্য পেরু সরকার ২০২৫ সালে বিশেষ বাজেট ঘোষণা করেছে এবং সংরক্ষিত এলাকার নিরাপত্তা জোরদার করার চেষ্টা চালাচ্ছে।তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, তাদের আবাসস্থলে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ না করলে এই গোষ্ঠীটি বিলুপ্ত হয়ে যেতে পারে।

মাশকো পিরোরা সাধারণত বহিরাগতদের দেখলে বা ড্রোনের আওয়াজ শুনলে সতর্ক হয়ে যায় এবং দ্রুত বনের গভীরে লুকিয়ে পড়ে। তাদের সুরক্ষার জন্য পর্যটক বা সাধারণ মানুষকে তাদের সাথে সরাসরি যোগাযোগ না করার কড়া নির্দেশনা দেওয়া আছে।

আপনার ভোটেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

এই সংখ্যায় প্রযোজ্য নিয়ম

একজন পাঠক এই সংখ্যায় সর্বোচ্চ ৫টি ভিন্ন কলম প্রতিক্রিয়া দিতে পারবেন — অর্থাৎ প্রতিটি প্রতিক্রিয়া একবার করে দেওয়া যাবে। একই প্রতিক্রিয়া এই সংখ্যার অন্য কোনো লেখায় নতুন করে নির্বাচন করলে, আগেরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সর্বশেষ নির্বাচিত প্রতিক্রিয়াটিই গণ্য হবে। অর্থাৎ, পাঠক প্রতিটি প্রতিক্রিয়া বিভাগে একটি করে লেখা নির্বাচন করতে পারবেন। এই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতেই নির্বাচিত হবেন ‘মাসের সেরা কলম’ সম্মানের ‘পাঠকের প্রতিক্রিয়া’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখক–লেখিকারা। দ্রষ্টব্য: আষাঢ় ১৪৩৩ সংখ্যা থেকে এই নিয়ম আরও সহজ ও উদার করা হয়েছে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।