About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
স্টক মার্কেটে বিনিয়োগকারীদের কাছে ন্যায্য মূল্যের গুরুত্ব
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

বর্তমান সমাজে শেয়ার বাজারে বিনিয়োগ করা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমরা সকলেই কম বেশি করে থাকি। Covid-19 এর পর এই প্রবণতা আরো বেড়েছে। সবার মনেই প্রশ্ন থাকে যে — "কোন শেয়ার কিনবো, কত দামে কিনবো।" কেউ কেউ এটার সঠিক উত্তর খুঁজে পেয়ে অর্থলাভ করতে পারে এবং বাকিরা বেশিরভাগ সময়ই পারে না।

শেয়ার কেনার জন্য খুব সংক্ষেপে বললে, তিনটে বিষয় খেয়াল করতে হয় —
🔸 কোম্পানির বর্তমান অবস্থা। এটাকে আমরা অনেক সময় Fundamental Analysis বলে থাকি।
🔸 কোম্পানির ভবিষ্যৎ কতটা উজ্জ্বল।
🔸 কোম্পানির শেয়ারের ন্যায্য মূল্য। শুধু মূল্য নয় কিন্তু — ন্যায্য মূল্য।

আজকে এই ন্যায্য মূল্যের গুরুত্ব কতটা সেটা তুলে ধরার চেষ্টা করছি। অনেক সময় দেখা গেছে, ভালো কোম্পানি বাজে দাম অর্থাৎ ন্যায্য মূল্যের থেকে অনেক বেশি দামে কিনে, অনেক টাকা লোকসান হয়েছে। আবার বাজে কোম্পানি ভালো দাম বা ন্যায্য মূল্যের কাছে কিনে, কম প্রফিট বা খুব কম লসে বেড়িয়ে যাওয়ার সুযোগ মার্কেট করে দিয়েছে। এর মানে, ন্যায্য মূল্য এক অপরিহার্য বিষয় যেটা কখনোই অবজ্ঞা করা উচিৎ না। এটা অবজ্ঞা করলে কিন্তু বাজার চরম শাস্তি দেবে যা মনোবল ধ্বংস করার জন্য যথেষ্ট। তখনই অনেকে বলবে শেয়ার বাজার জুয়া, এবং অর্থ লাভ না বরং নষ্ট হয়। বেশিরভাগ লোকে এই ভুলটা করে থাকে।

এটা কেনো হয় এবং কখন হয়। FII এবং DII শেয়ারের দাম উপরে নিয়ে যায়, তারপর ভালো লাভে বিক্রি করে দেয়। তাঁদের হাতে শেয়ার বাজারের দাম ওঠা নামা করে। এবার ভাবুন, যদি আপনি ন্যায্য মূল্য না দেখে কেনেন ও মার্কেট মুভাররা বিক্রি শুরু করে, তাহলে আপনি লোকসান করতে বাধ্য। আরেকটি বিষয় জানতে হবে যে, ভালো কোম্পানির দাম উঠবেই, FII ও DII রা তাতে বিনিয়োগ করবেই। শুধু আপনাকে ন্যায্য মূল্যে কিনতে হবে। এই ন্যায্য মূল্যকে বাজারে বলে Fair Valuation।

অনেক পদ্ধতি আছে ন্যায্য মূল্য বার করার। ইন্টারনেট আপনাকে এখানে সাহায্য করবে। তাও আপনি নিজে শিখেও এটি বার করতেই পারেন বা কোনো SEBI রেজিস্টার্ড এনালাইস্টের থেকেও ন্যায্য মূল্যের ব্যাপারে পরামর্শ নিতে পারেন।

ন্যায্য মূল্য মাথায় রেখে আপনি এই পদক্ষেপ গুলো নিতে পারেন, নিজের পোর্টাফোলিওর ঝুঁকি কমানোর ক্ষেত্রে। এখানে মুল্যকে Valuation বলে সম্বোধন করবো —
🔸 ভালো Fundamental, বাজে Valuation: শেয়ারটা আপনার ওয়াচলিস্টে রাখুন। সঠিক দামে আস্তে দিন। হয়তো, নিজের নিয়মে দাম নিচে আসবে অতিরিক্ত বিক্রয়ের জন্য। আবার, মার্কেট ক্র্যাশ করে সমগ্রিক ভাবে সমস্ত শেয়ারের দাম পড়লে তখনও ন্যায্য মূল্যে বা তার নিচে দাম চলে আসবে। সেটা একটা ভালো দামে কেনার সুযোগ হতে পারে।
🔸 ভালো Fundamental, ভালো Valuation: শেয়ারটা অবশ্যই কিনতে পারেন। অথবা বাজারের সূচক, Nifty বা Sensex যদি অনেকটা উঠে যায়, তাহলে কারেকশন বা একটু মার্কেট নিচে আসার জন্য অপেক্ষা করতে পারেন। সে ক্ষেত্রে আরেকটু সস্তা দামে কিনতে পারবেন। ওয়াচলিস্টে রাখুন ও দামের গতি বিধি লক্ষ্য করে অল্প অল্প করে অনেকদিন ধরে কিনুন।
🔸 বাজে Fundamental, বাজে Valuation: শেয়ারটা এড়িয়ে চলুন। কখনোই কোনো পরিস্থিতেই কেনা বা ওয়াচলিস্টে রাখা উচিৎ না। লোকসান করার সম্ভবনা প্রবল।
🔸 বাজে Fundamental, ভালো Valuation: শেয়ারটা এড়িয়ে চলুন বা কোম্পানি ও সেক্টর বুঝে ওয়াচলাস্টে রাখুন। Fundamental বাজে বলেই হয়তো Valuation কম। যদি মনে করেন, Fundamental পরবর্তীকালে ঠিক হয়ে যেতে পার, তাহলে ওয়াচলাস্টে রেখে কোম্পানি ও তার দামের গতিবিধি লক্ষ্য করুন। এরকম কোম্পানি খুবই কম পাওয়া যাবে, এবং Fundamental ঠিক হতে শুরু করলে, দাম দ্রুত গতিতে বাড়বে ও ন্যায্য মূল্যের উপরে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তখন আর কেনার জায়গায় থাকবে না দাম, ও বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।

এইভাবে ন্যায্য মূল্য দেখে, ওয়াচলিস্ট থেকে পোর্টাফোলিওর জার্নি, শিক্ষা মূলক ও কম ঝুঁকিপূর্ণ হবে এবং আপনি ভালোই লাভ করার জায়গায় থাকবেন। পোর্টফোলিও আপনি যেমন করেই সাজনা না কেনো, শেয়ারের ন্যায্য মূল্য শিরোধার্য।

Covid-এর পর অনেক উৎসাহী বিনিয়োগকারী আমাদের দেশে তৈরী হয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা আছে। Covid-এ মার্কেট ক্র্যাশ হবার পর সেরকম ক্র্যাশ আর আসেনি এবং অল্প কারেকশন এলেই আবার খুব তাড়াতাড়ি উঠে গেছে। বিনিয়োগকারীরা খুব তাড়াতাড়ি লাভ করেছে। এটার কারণ আমাদের দেশের উর্ধগামী ইতিবাচক অর্থনীতি। ৮০-৯০ দশকের আমেরিকা অনেকটা এরকম ছিল।

এটাই সমস্যার যে আমরা লম্বা বেয়ার ফেস কখনোই খুব একটা দিখিনি। সুতরাং কখনো এরকম পরিস্থিতি এলে, আমরা অনেকেই ভয় পেয়ে যাবো — কারণ এটা সামলানোর অভিজ্ঞতা নেই। এই ক্ষেত্রে ন্যায্য মূল্য দেখে, ভালো শেয়ারে বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে ধনশালী করতে পারে। মহামান্য Warren Buffet বলেছেন — "সবাই যখন ভয় পাবে তুমি তখন লোভ করো, সবাই যখন লোভ করবে তখন তুমি ভয় পাও।" আপনি ন্যায্য মূল্য খেয়াল রেখে এই কথা অনুসরণ করতে পারেন।

ডিসক্লেইমার : এই লেখাটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে প্রকাশিত। এটি কোনো নির্দিষ্ট শেয়ার কেনা বা বিক্রির বিনিয়োগ-পরামর্শ নয়। শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজন হলে একজন SEBI-রেজিস্টার্ড বিনিয়োগ উপদেষ্টা বা বিশ্লেষকের পরামর্শ নিন।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।