About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
কিশোর মানসিক স্বাস্থ্যের নিঃশব্দ বিপর্যয় | সম্পাদকীয় – অগ্রহায়ণ ১৪৩২
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

কিশোর মানসিক স্বাস্থ্য – বুলিং, চাপ ও নীরবতার মূল্য | সম্পাদকীয় – অগ্রহায়ণ ১৪৩২

ক’দিন আগেই আমরা শিশুদের অঙ্কন প্রতিযোগিতা আমার আঁকা বাবা-মা-এর ফল প্রকাশ করলাম — ১৪ নভেম্বর, শিশু দিবসে। ছোট ছোট হাতের আঁকা ছবি, রঙ, কল্পনা... সব মিলিয়ে একটাই বার্তা — শৈশবের পৃথিবী নিরাপদ, আলোময়।

কিন্তু ঠিক এক সপ্তাহও পেরোয়নি, তার মধ্যেই দিল্লির এমন একটা খবর সামনে এল যা ভেবে গা শিউরে ওঠে। যে স্কুলে গিয়ে নিরাপত্তা, সহায়তা, দিকনির্দেশনা পাওয়ার কথা — সেই স্কুলেই ১৬ বছরের এক কিশোর নিজেকে এতটাই কোণঠাসা, এতটাই অসহায় মনে করল, যে পৃথিবীকে নিজের বাসযোগ্যই মনে করলো না আর।

যে প্রতিষ্ঠান ভবিষ্যৎ গড়ার দায় নিয়েছিল, সেই প্রতিষ্ঠানই তার ভবিষ্যৎটাকে শেষ করে দিল।

আর সত্যিটা আরও অস্বস্তিকর — স্কুলটা নামী বলে, অভিভাবকেরা প্রভাবশালী বলে, খবরটা আলো পেল। কিন্তু একটু খুঁজে দেখলেই জানা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শুধু গত এক সপ্তাহেই মহারাষ্ট্র, রাজস্থান, হায়দরাবাদ, কেরালাসহ আরও কয়েকটি রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছে।

জায়গা আলাদা, ছাত্র আলাদা, পরিবার আলাদা — কিন্তু পেছনের কাহিনি একই রকম —
কোথাও শাসন আর অপমানের সীমা গুলিয়ে ফেলা কোনও শিক্ষক, কোথাও করিডরে বা ক্লাসরুমে নির্মম বুলি করা সহপাঠী, আবার কোথাও নিজের বাড়ির মানুষদেরই ছুড়ে দেওয়া তুলনা আর তাচ্ছিল্যের নিঃশব্দ বিষ।

ওরা সংকেত দেয় — মন খারাপ, খাওয়া কমে যাওয়া, স্কুলে যেতে না চাওয়া, ঘুমের সমস্যা, হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া... কিন্তু আমরা — অভিভাবক, শিক্ষক, বড়রা — সেই সংকেতগুলোকে গুরুত্ব দিই না, প্রতিক্রিয়া দিই —

"পড়াশোনায় মন দে।"
"নাটক করিস না।"
"এ'টুকু ব্যাপারে প্যান প্যান করিস না।"
"এটা কোনো major issue-ই নয়।"

যে দেশে সবচেয়ে বেশি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলা হয়, সেই দেশেই ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে কম আলোচনা হয়। আমাদের স্কুলগুলোয় শিক্ষকের প্রশিক্ষণে এখনো adolescent psychology আনুষ্ঠানিকভাবে জায়গা পায় না। আমাদের সমাজে depression এখনো আসল সমস্যা বলে বিচার হয় না। আমরা ছোটদের আবেগকে বিশেষ গুরুত্ব দি না। আমরা বুঝতে চাই না ওদের হঠাৎ পরিবর্তনগুলো নিরীহ mood swing নয় — বিপদের signal!

অথচ আজ যারা ভেঙে পড়ল, তাদের দরকার ছিল শুধু — এমন একটা স্কুল, যেখানে ভয় দেখিয়ে শেখানো হয় না, এমন একটি বাড়ি, যেখানে ভুল মানেই অপরাধ নয়, এমন একজন শিক্ষক, যিনি তাচ্ছিল্য না করে বোঝান, আর এমন অভিভাবক, যাঁরা মাঝপথে বাধা না দিয়ে শোনেন।

আমরা মানসিক স্বাস্থ্যের আলোচনা করি সাধারণত ঘটনা ঘটার পর — যখন দেরি হয়ে যায়। সময় এসেছে এই আলোচনা আগেই শুরু করার — রোজকার ছোট ছোট কথায়, আচরণে, নিয়মে, শিক্ষায়।

কারণ চোখ বন্ধ রাখলে আরও কত ভবিষ্যৎ অকালেই শেষ হয়ে যাবে — তার দায় থাকবে আমাদেরই।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের অগ্রহায়ণ ১৪৩২ সংখ্যা। এই সংখ্যায় রইল স্বাস্থ্য, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, সমালোচনা, রিভিউ, জানা-অজানার নানা তথ্য ও ধারাবাহিক রচনার পাশাপাশি মন ও আত্মচেতনাকে কেন্দ্র করেও বেশ কিছু লেখা।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
4.3 7 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।