Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
যখন পঞ্জিকাই ছিল বাঙালির গুগল | সম্পাদকীয় – বৈশাখ ১৪৩৩
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

একসময় বাঙালি খোঁজা আর জানার কাজটা করত বইয়ের পাতা উল্টে। অভিধান আর বিশ্বকোষ প্রায় সব ছাত্রছাত্রীর বাড়িতেই থাকতো। আজ চোখের পলকে সার্চ ইঞ্জিনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এছাড়া চ্যাটজিপিটি বা জেমিনাই-এর মতো এলএলএম তো আছেই। ইন্টারনেটের কৃপায় কবে একাদশী, কখন সূর্যগ্রহণ, কাল বৃষ্টি হবে কি না, শুভদিন কবে — এসব কিছুর উত্তরও কয়েক সেকেন্ডেই মোবাইল স্ক্রিনে হাজির।

কিন্তু একটা সময় বহু বাঙালি বাড়িতে এই কাজটা করত পঞ্জিকা।

গোলাপি মলাটের মাঝের পাতাগুলো ছিল একেবারে বহুপযোগী তথ্যভাণ্ডার। সেখানে তিথি-নক্ষত্র তো থাকতই, সঙ্গে থাকত রাশিফল, পূজার সময়সূচি, গ্রহণের খবর, শুভক্ষণ, এমনকি কখনও ট্রেনের সময়, আয়ুর্বেদিক তেলের বিজ্ঞাপন, জ্যোতিষীর প্রচার বা গোপন রোগের কবিরাজি ওষুধের হদিশও। মানে, একই বইয়ের মধ্যে আজকের গুগল, আবহাওয়া দপ্তর, জ্যোতিষ অ্যাপ আর ফেসবুক বিজ্ঞাপন — সব একসঙ্গে!

সবচেয়ে মজার বিষয় হলো, বাড়ির সবচেয়ে কম প্রযুক্তি-জানা মানুষটিই সাধারণত পঞ্জিকার সবচেয়ে বড় বিশেষজ্ঞ হতেন। দাদু বা ঠাকুমা পাতা উল্টে মুহূর্তের মধ্যে বলে দিতেন — “আগামী মঙ্গলবার যাত্রা নেই, অশুভ।” আর পঞ্জিকা নিয়ে বাঙালির আবেগও ছিল প্রবল। কোনো বাড়িতে গুপ্ত প্রেস ছাড়া পঞ্জিকা ঢুকত না, কোথাও আবার পি এম বাগচীই শেষ কথা। যতদূর মনে পড়ছে, আমাদের বাড়িতে আসত বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা।

পুরোহিতরাও অনেক সময় নিজেদের পছন্দের পঞ্জিকা নিয়েই অটল থাকতেন। তিথি নিয়ে মতভেদে অনেক সময় একই পাড়াতেই আলাদা সময়ে লক্ষ্মীপুজো হয়ে যেত। একই উৎসবের দিনে কারও বাড়িতে প্রসাদ খাওয়া শেষ, ওদিকে পাশের বাড়িতে তখনও পাঁচালি পড়া চলছে।

ছোটবেলায় পঞ্জিকার শেষ পাতাগুলো উল্টে শরীরের কোন অংশে টিকটিকি পড়লে তার কী প্রভাব জেনে খুব মজা পেতাম। যদিও বাড়িতে পঞ্জিকা ওই তথ্য জানার জন্য আসত না। তবে গোলাপি মলাটের ওই বইটাই একসময় বহু বাঙালির ‘গুগল’ ছিল।

১৪৩৩-এ পঞ্জিকা কিনেছেন নাকি কেউ?

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের বৈশাখ ১৪৩৩ সংখ্যা। নিবন্ধ, তথ্য, ছোট-বড় গল্প, কবিতা, প্রতিচিন্তা ও ধারাবাহিক রচনার সম্ভার নিয়ে।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

ভালো লাগলে উৎসাহ দিন
কলম পেঁচা পেয়েছেন সর্বমোট ১৩ জন পাঠক / পাঠিকার উৎসাহ
আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
3 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।