About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
বিজয়া ও বিসর্জন — জীবনের প্রতিচ্ছবি
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

বিদায়, মৃত্যু, বিসর্জন — কথাগুলো মুখে উচ্চারণ করা যতটা সহজ, অনুভব করার চেষ্টা করলে তার চেয়ে বহুগুণে বেশি বেদনাদায়ক! হয়তো আদ্যাশক্তি মা মহামায়াও সময়ের এ নিয়মে আষ্টেপৃষ্টে বন্দী — তাইতো দুই দিনের অতিথি হয়ে এসে তাঁকেও ফিরে যেতে হয় হাসিমুখে। সপ্তমীর সকালে পালকিতে করে নবপত্রিকার আগমনে যত না আনন্দ লাগে, নবপত্রিকার বিসর্জনের পর শূন্য পালকি দেখে বুকটা হু হু করে ওঠে ততধিক যন্ত্রণায়!

সত্যি বলতে কি, মা 'আসছে'-ই ভালো! খরস্রোতা সময়ের টানে বয়ে চলে যাওয়া এই পাঁচটা দিন বাকি ৩৬০ দিনের অপেক্ষার ঋণ কতটুকু শোধ করতে পারে — তা আমার অজানা! মা ফিরে যেতেই অপেক্ষায় দিন গোনা শুরু হয় আবার।

তবুও মনকে বোঝাই — মায়ের আসা তো নিশ্চিত বছর বছর। আর এই নিশ্চয়তার জন্যই অপেক্ষাটা এত বেশি সুন্দর! তাছাড়া, সকল আগমন তো বিদায়ের নামেই তোলা থাকে — মায়ের আসা চার দিনের, জীবনও খানিকটা তেমনই!

জন্মের আগে পরিবারের কত উৎসাহ, কত আনন্দ! তারপরে জীবনের সূচনা, কানে আসে মায়ের কন্ঠস্বর —
🔸জীবনের ষষ্ঠী ওই শৈশব থেকে কৈশোর পর্যন্ত।
🔸জীবনের সপ্তমী কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হওয়া আর সংসারী হওয়ার সূচনা বলা চলে।
🔸জীবনের অষ্টমী সংসার ধর্ম পালন থেকে অবসর গ্রহণের পূর্ববর্তী সময় ধরে নেওয়া যায় অনায়াসে।
🔸জীবনের নবমী মানে অবসর গ্রহণ এবং কিছুটা সময় প্রিয়জনদের সঙ্গে, আবার কিছুটা সময় পূজা-অর্চনা কিংবা ঠাকুর-নামে অতিবাহিত করা।
🔸জীবনের দশমী আবার মা দুর্গার বিজয়া দশমীর মতোই দুঃখে শরীরকে নিস্তেজ আর মনকে ভারাক্রান্ত করে দেয়! এটি মূলত মৃত্যুশয্যা — যখন চিকিৎসাধীন অবস্থায় থেকে মুক্তির দিন গোনা ছাড়া মানুষের আর কিছুই করার থাকে না!

অবশেষে — বিসর্জন! যেমন ভাবে বিসর্জন হয় মায়ের মৃন্ময়ী মূর্তির। চিন্ময়ী রূপ চির অক্ষয়, বছর বছর যার আগমন ঘটে! আগুন কিংবা মাটিতে তেমনভাবেই মানুষের রক্ত-মাংসে গড়া দেহ মিশে যায় মৃত্যুর পর — অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে। আত্মার বা চেতনার মৃত্যু হয় না, জীবনের তথা জন্ম-মৃত্যুর চক্রে বারংবার সেই আত্মার আগমন ঘটে — কোনো নতুন দেহে। যেমন ভাবে বছর বছর মায়ের চিন্ময়ী রূপ শিল্পীর হাতে গড়া নতুন মৃন্ময়ী মূর্তিতে ফিরে ফিরে আসে!

মনকে একশো বার বোঝাই — মা কি সন্তানের চোখের জল সহ্য করতে পারেন? তবুও বিজয়া মানে বরাবরই আমার কাছে ঝাপসা হয়ে আসা চোখে, ভাপ জমে যাওয়া চশমার লেন্সের আড়াল থেকে মায়ের সিঁদুর-রাঙানো মুখের দিকে চেয়ে থাকা! সব চাওয়া-পাওয়া ভুলে গিয়ে একটাই প্রার্থনা, "ভালো থেকো মা, ভালো রেখো সবাইকে। আসছে বছর আবার এসো, অপেক্ষায় থাকবো!"

সে দুঃখও অবশ্য দীর্ঘস্থায়ী হয় না, সময় তাকেও ভাসিয়ে নিয়ে যায় আপন স্রোতে। সেই স্রোতের টান যে ভরা বর্ষায় দামোদর নদের স্রোতের চেয়েও বহুগুণে বেশি! তাই হয়তো পরক্ষণেই চোখের জল মুছে, একগাল হাসি দিয়ে প্রিয়জনদের জড়িয়ে ধরি, প্রণাম করি অথবা ফোনকল কিংবা মেসেজে ব্যস্ত হয়ে পড়ি একটাই কথা বলার জন্য — "শুভ বিজয়া"।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
3.9 8 ভোট
স্টার
guest
8 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।