Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
মন ও একাকীত্ব — নিঃসঙ্গতার অন্ধকারে আত্মার আলো
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

মন — শব্দটি ছোট কিন্তু কতো তার গভীরতা। মানুষের এই মন যেন এক অন্তহীন সমুদ্র। কখনো তাতে ওঠে বিশাল তরঙ্গ আবার কখনো সমুদ্রের মতই শান্ত। জীবনের ব্যাস্ততায় কখনও সে নিঃসঙ্গতার অতল ডুবে জায়। চারপাশের মানুষের ভিড়েও মানুষের নিজেকে বড়ই একা লাগে। নিঃসঙ্গতা ঘিরে ধরে। এই অদৃশ্য মনের শূন্যতাই আজ একাকীত্ব। একদিকে একাকীত্ব যেমন মনকে শূন্য করে দেয় তেমন এই একাকীত্ব নিজেকে গভীরে গিয়ে চেনার সুযোগও অনেক ক্ষেত্রে ঘটায় বইকি। তাই মন ও একাকীত্বের সম্পর্ক যেমন খুব জটিল তেমনি গভীর যাত্রা — যেখানে আলো আধারির সহাবস্থান।

একাকীত্ব শুধু শারীরিক ভাবে একা থাকা নয়। মানুষ ভিড়ের মাঝেও সঠিক মানুষের অনুপস্থিতেও একা বোধ করে। আবার কেউ নির্জন স্থানে বসেও একা বোধ করেন না। আসলে একাকীত্ব হল মানুষের মনের এক বিশেষ অবস্থা, যেখানে সে মনে করে সে আর কারো সাথে যুক্ত না অথবা যুক্ত থাকতে চায়না, তার আবেগ কষ্ট অভিমান চিন্তাকে কেউ বুঝতে চায়না। মানুষ সমাজবদ্ধ জীব। সে কখনই একা থাকতে চায়না। কিন্তু আজকের এই কর্ম ব্যাস্ত জীবন ও ডিজিটাল যুগে আমরা সবাই এক এক ভাবে একা। আবেগ ভাগ করে নেওয়া, বোঝাপড়া, ভালাবাসা পাওয়া মনকে পূর্ণতা দেয়। কিন্তু যখন এসবের অভাব ঘটে তখনই ঘিরে ধরে একরাশ একাকীত্ব। সাড়া না পেয়ে মানুষ নিজেকে গুটিয়ে নেয় ধীরে ধীরে। এই সময় মানুষ নিজেকে একঘরে করে নেয়। অকারন দুঃখের মেঘ মন কে আরও জটিল করে দেয়। জীবন হয়ে ওঠে বোঝা, নিরর্থক।

তবে এই একাকীত্ব শুধুই আমাদের নিঃসঙ্গ করে দেয় তা কিন্তু নয়। মনের নিঃসঙ্গতার ইতিবাচক দিক ও আছে। একা থেকে নিজেকে আরও গভীরে গিয়ে চেনা যায়, আত্ম বিশ্লেষণ এর সুযোগও পাওয়া যায়, যা আত্ম উন্নয়নের সহায়ক। আবার অন্যভাবে ভাবলে একাকীত্ব আমাদের অনেকবেশি ধৈর্যশীল, অন্য মানুষকে চিনতে, স্বনির্ভর করতে শেখায়। বাইরের অবাঞ্ছিত কোলাহল থেকে মুক্তি দিয়ে নিজের মনকে শান্তি দেয়।

তবে একাকীত্বকে ভয় না পেয়ে তাকে সামলানো জরুরী। নিজেকে যতটা সম্ভব ব্যাস্ত রেখে আনন্দে থাকা প্রয়োজন। নিজের পছন্দের কাজ যেমন লেখা, ছবি আঁকা, রান্না, বই পড়া, যোগ ব্যায়াম মনকে অনেক শান্ত করে। গাছের যত্ন সর্বোপরি নিজের যত্ন নেওয়া, খোলা আকাশ মনকে নতুন করে রাঙ্গিয়ে তোলে। তবে এই সময় সবচেয়ে ভালো সঙ্গ দেয় পোশ্য, দ্বিগুণ ভালবাসা ফিরিয়ে মনকে অনেক বেশি সতেজ করে তোলে। তবে কখনই নিজের একাকীত্ব কাটাতে নিজের আত্মসম্মান বিসর্জন না দেওয়াই ভাল। নিজের ভিতরে আনন্দ খুজে নেওয়াই শ্রেয়।

একাকীত্ব যেমন মনকে ভেঙ্গে দেয় তেমন নিজেকে গড়েও তোলে। তাই একাকীত্বকে ভয় না পেয়ে তাকে বোঝা দরকার। মন যখন অন্ধকারে ডুবে যায় তখন তাকেই দেখাতে হবে আলো — বন্ধুত্ব, ভালবাসা, সৃজনশীলতার আলো। মনের যত্ন নিতে জানলে একাকীত্ব আর কষ্ট নয় বরং আত্মবিকাশের এক পথ।

আপনি কি লিখতে ভালোবাসেন?

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
3.3 4 ভোট
স্টার
guest
2 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।