About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
কালী পূজার হারানো সুর
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

দীপাবলি কথার মধ্যে যেমন আলো আছে, জ্যতির্ময়ী রাতের আনন্দ আছে, তেমন কালী কথাতে আছে ভয়, অমাবস্যার অন্ধকার। কালো রূপে উমা কে দেখে স্বয়ং শিব ও ভয় পেয়েছিলো, আমরা তো মানুষ মাত্র। সে ই ভয় কে জয় করে মা-এর কাছে আসতে শিখিয়েছিলেন রামপ্রসাদ তাঁর আবেগে গাথা সুর দিয়ে। তবে থেকে মন খারাপ হলে "মা", আনন্দে "মা", বিপদে "মা", সত্যির দাবিতে ও "মা"। এতো আত্বিক যোগে মা-এর আরাধনা সারারাত হয় ভক্তির আনন্দে ভরে ।

ছোটবেলায় দেখতাম আমাদের মামাবাড়ির গ্রামে সাবেকিয়ানায় কালীপূজা। কলকাতার শহরে দেখেছি দুর্গাপূজার জাঁকজমক, আর গ্রামে তেমন ধুম কালী পূজার। মেলা বসেছে স্কুলের মাঠে। নাগর দোলা, বেলুন ওয়ালা, মাটির পুতুল, আলুকাবলি, বারোভাজা, ঝাল ঘুগনি, ঘটিগরম, জিলিপি মন কাড়ছে গাঁয়ের লোকেদের। তখন বাজারে উঠেছিল ক্যাপ বাজি। আমরা সব ভাই বোনেরা একত্রিত হয়ে হাতে বন্দুক নিয়ে সেজেছি মিঠুন চক্রবর্তী, চলেছে সেই বাজি ফাটানোর প্রতিযোগিতা। গ্রামে আমাদের ঘুটঘুটে অন্ধকার, এমনি রাত থাকে চাঁদের জ্যোৎস্নায় সজ্জিত। কিন্তু কালীপূজাতে চাঁদেরও ছুটি। তখনও টুনিলাইট আমরা দেখিনি। দেখেছি দিদাকে দুয়ারে মাটির প্রদীপ দিতে। আর আমাদের দায়িত্ব ছিল মোমবাতি জ্বালিয়ে ঘর আলো করার। যতবার হাওয়ায় সে মোমবাতি নেভে, সারারাত ততবার আমরা জ্বালাই। ওটাই খেলা।

মামা নারিকেলের খোল আর মোমবাতি দিয়ে টর্চ বানাতে শিখিয়েছিলেন আমাদের। তখন মনে হয়েছিল গ্রামের লোকেরা নালিশ করতে, অজুহাত দিতে শেখেনি। "এটা নেই, ওটা নেই" বলে হার মানেনা। নিজেদের কি কি আছে তা দিয়ে বৃহৎ কিছু গড়তে পারে। তাদের শুধু এক টাই আর্জি — "আমাদের অল্প সম্বল টুকু কেড়ে নিও না"।

কালীপূজায় যাব বলে দিদা বানিয়ে রাখতো বয়ামভর্তি নাড়ু। টুক টুক করে খেতে খেতে কবে যে তা শেষ হয়ে যেতো — টেরটিও পেতাম না। মুখ ভার করে বলতাম, "আমি তো নাড়ু ই পেলাম না"।

কালী পূজার অন্যতম রোমাঞ্চ ছিল নানারকম প্রতিযোগিতা — মেয়ে-বৌদের জন্য শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, ফুচকা খাওয়া। সর্বসাধারণের জন্য কুইজ, গান, নাচ এবং আবৃত্তি। ছোটোদের জন্য অঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন ক্লাবের উদ্যোগক্তারা সুন্দর করে প্রতিযোগিতার আয়োজন করতেন। বাড়ির মেয়ে-বৌরা এই প্রতিযোগিতাতে দারুণভাবে অংশগ্রহণ করতো। শুধু তাই নয়, পরের বছরের জন্য নিয়ম মেনে এই প্রতিযোগিতার জন্য তৈরি হতো। এই প্রতিযোগিতাতে বাটি, ঘটি পুরস্কারের চেয়েও তারা পেত নিজের আলাদা পরিচিতি। সারাজীবন হেঁসেল সামলাতে গিয়ে নিজের জন্য যারা ভাববার অবকাশ পায়নি — তাদের জন্য এই প্রতিযোগিতাগুলিতে উত্তীর্ণ হওয়া যেন নোবেল পাওয়ার সমান। আমি প্র্তক্ষ্যদর্শী — নিজের স্ত্রীদের উৎসাহ দিতো কত প্রান্তিক শ্রেণির পুরুষ, কোনো কিছু পাওয়ার আশায় নয়, ভালোবাসে বলে।

এখন আর এই আনন্দ চোখে পড়ে না। শারদীয়ার ধুনুচিনাচের মতো এই সংস্কৃতি ও অবলুপ্তের পথে!

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।