About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
ধার করা পতাকা, নিজস্ব আবেগ | সম্পাদকীয় – জ্যৈষ্ঠ ১৪৩৩
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

ফুটবলের প্রতি বিশেষ করে বাঙালির আবেগ যে কতটা খাঁটি, তার প্রমাণ মেলে ১৯৯৭ সালের ফেডারেশন কাপের সেমিফাইনালে, যেখানে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচে রেকর্ড ১.৩ লাখ দর্শক উপস্থিত হয়েছিল।

অবশ্য এই আবেগের শিকড় আরও অনেক গভীরে প্রোথিত। সেই কবে ১৯১১ সালে ব্রিটিশদের বুট পরা অপরাজিত ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে খালি পায়ে ২-১ গোলে হারিয়ে মোহনবাগান আইএফএ শিল্ড জিতেছিল। সেটি শুধু একটা ম্যাচ জয় ছিল না, ছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক অদম্য লড়াই।

তাহলে আজ আমাদের এই দশা কেন? ১৪০ কোটির একটি দেশ একটা বিশ্বকাপ দল তৈরি করতে পারে না। বৈপরীত্যটা সত্যিই চোখে পড়ার মতো।

আসলে মূল সমস্যাটা প্রতিভার অভাব নয়। আজ বিশ্বকাপের মঞ্চে ভারত না থাকলেও, ভারতীয় বংশোদ্ভূত একাধিক ফুটবলার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী দলে খেলছেন। নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাই, ডিআর কঙ্গোর স্যামুয়েল মুতুসামি কিংবা কাতারের তাহসিন মোহাম্মদ জামশিদ তারই উদাহরণ।

অর্থাৎ প্রতিভা আছে, আবেগও আছে। অভাব সঠিক পরিকাঠামো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আধুনিক স্পোর্টস সায়েন্সের কার্যকর ব্যবহারের। সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেট যেখানে ভারতের ক্রীড়া বাজারের সিংহভাগ দখল করে নিয়েছে, ফুটবল সেখানে প্রাতিষ্ঠানিক অবহেলার শিকার হয়েছে। বাংলা, কেরালা কিংবা উত্তর-পূর্ব ভারতের গলিতে গলিতে প্রতিভার অভাব নেই; কিন্তু সেই প্রতিভাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার মতো যুব অ্যাকাডেমি, কোচিং কাঠামো ও পেশাদার ফুটবল সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারিনি।

তবুও বিশ্বকাপ এলে আমাদের ফুটবলপ্রেমের বিন্দুমাত্র অভাব হয় না। নিজেদের দেশের পতাকা মাঠে না উড়লেও, ধার করা পতাকা নিয়েই আমরা উন্মাদনায় মেতে উঠি। পছন্দের টীমের পক্ষ নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া না করলে বাঙালির ফুটবল বিশ্বকাপ সম্পূর্ণ হয় না। আগামী ৪০ দিন শুধু ঝগড়া করার স্বার্থে আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড বা অন্য যে কোনো দেশের নাগরিক হয়ে যেতে পারি।

হয়তো এটাই ফুটবলের সবচেয়ে সুন্দর দিক। বিশ্বকাপ আমাদের নয়, কিন্তু বিশ্বকাপের আনন্দটা আমরা নিজেদের করে নিতে জানি।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের জ্যৈষ্ঠ ১৪৩৩ সংখ্যা। সাহিত্য, ভাবনা ও সৃজনশীলতার নানা রঙে সাজানো এই সংখ্যায় আপনাকে স্বাগত।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

ভালো লাগলে উৎসাহ দিন
কলম পেঁচা পেয়েছেন সর্বমোট ১৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ
আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
16 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।