About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
ফ্যাটি লিভার — শরীরের নীরব আর্তনাদ ও জীবনের দ্বিতীয় সুযোগ
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

আমাদের জীবন এখন গতি আর গ্যাজেটের মাঝে বন্দি। সকালে ঘুম থেকে উঠে এক হাতে মোবাইল, অন্য হাতে চা, তারপর অফিস, কাজ, ক্লান্তি। খাবার? যা-ই সামনে পড়ে, সেটাই খেয়ে নেওয়া। আর সেই ব্যস্ত, অবহেলিত জীবনের আড়ালে চুপিচুপি বাড়ছে এক রোগ ফ্যাটি লিভার।

ভালোবাসা যেমন নিঃশব্দে বেড়ে ওঠে, রোগও কখনও কখনও নিঃশব্দেই আসে। তুমি টের পাও না, অথচ তোমার শরীর প্রতিদিন একটু একটু করে ক্লান্ত হয়ে পড়ে। তোমার চোখের নীচে কালো ছাপ, পেটে ভার, মনেও অকারণ বিরক্তি। এ সবকিছুর আড়ালে যে অঙ্গটি দিনরাত তোমার জন্য কাজ করছে সে কোনোদিন অভিযোগ করে না, সে তোমার লিভার। একটি ক্ষুদ্র অথচ মহান অঙ্গ, যা তোমার রক্তকে বিশুদ্ধ রাখে, জীবনের জ্বালানি তৈরি করে, তবু একদিন হয়তো সে ক্লান্ত হয়ে পড়ে। তার কোষের ভেতর জমে যায় চর্বির স্তর। তখনই জন্ম নেয় সেই নিঃশব্দ আতঙ্ক, নাম ফ্যাটি লিভার।

আজ আমি বলবো এই নিঃশব্দ ঘাতক ফ্যাটি লিভারের গল্প। এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর নীরবতা। প্রথমে কোনো ব্যথা নেই, জ্বর নেই, অস্বস্তিও নেই, কিন্তু লিভার তার ভেতরে প্রতিদিন একটু একটু করে হারাচ্ছে শক্তি। একসময় হয়তো তুমি আয়নায় নিজেকে দেখবে চোখের তলায় ক্লান্তি, মুখে এক অদ্ভুত ফ্যাকাশে ভাব। হয়তো তখনও ভাববে সম্ভবত ঘুম কম হয়েছে। কিন্তু আসলে তোমার শরীর তখন সহায়তা চাইছে, তুমি শুনছ না সেই আহ্বান।

সহজভাবে বলতে গেলে, লিভারের ভেতরে যখন চর্বির পরিমাণ ৫ শতাংশের বেশি হয়ে যায়, তখন তাকে ফ্যাটি লিভার বলা হয়। এটা দুই রকম হতে পারে, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার অতিরিক্ত মদ্যপানের কারণে হয় আর নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা মদ্যপান করেন না, তাদের মধ্যেও ঘটে, প্রধানত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস,অতিরিক্ত তেলজাতীয় খাবার খাওয়া, মোটা হওয়া, ওষুধের সাইড এফেক্ট, ডায়াবেটিস বা হরমোনের ভারসাম্যহীনতা, নিয়মিত ব্যায়ামের অভাব, মানসিক চাপ উদ্বেগ এর কারণে হয়ে থাকে। অর্থাৎ, যেভাবে আধুনিক জীবন আমাদের আরাম দিয়েছে, সেভাবেই ধীরে ধীরে কেড়ে নিচ্ছে লিভারের স্বাস্থ‌্য।

প্রথম দিকে কোনো লক্ষণ থাকে না। এটাই সবচেয়ে ভয়ংকর দিক। তবে সময়ের সঙ্গে দেখা দিতে পারে সর্বদা ক্লান্তি, পেটের ডান দিকে হালকা ব্যথা বা চাপ, খিদে কমে যাওয়া, মনমরা ভাব, ওজন বেড়ে যাওয়া, গ্যাস-অম্বল বেশি হওয়া। ডাক্তারের পরামর্শে আলট্রাসাউন্ড করলেই ধরা পড়ে, "লিভার ফ্যাটি হয়ে গেছে।"

ফ্যাটি লিভারের চারটি ধাপ বা স্টেজ আছে —
🔸 স্টেজ ১ হলো সাধারণ ফ্যাটি লিভার। এতে লিভারের কোষে শুধু ৫% থেকে ১০% চর্বি জমে। এ যেন শরীরের নরম সতর্কবার্তা — "আমি এখনো তোমাকে ক্ষমা করতে পারি।" এখনই জীবনধারা পাল্টালে লিভার আবার জেগে উঠবে নতুন করে। ওষুধের প্রয়োজন হয় না।
🔸 স্টেজ ২ পর্যায়ে লিভার ফুলে ওঠে, প্রদাহ শুরু হয়। এই অবস্থায় লিভারের চর্বির পরিমাণ ৩৪% থেকে ৬৬% হয়। তুমি হয়তো বলবে — "আজকাল ক্লান্ত লাগে, পেট ভার ভার লাগে," কিন্তু লিভার বলবে — "আমি লড়ছি, তুমি পাশে থাকো।" খাদ্যাভ্যাস পাল্টানো, নিয়মিত ব্যায়াম হাঁটা ও ঠিক মতো ওষুধ খেলেই সুস্থ হওয়া যায়।
🔸 স্টেজ ৩ পর্যায়ে লিভারের কিছু অংশে দাগ পড়ে। এই অবস্থায় লিভারের চর্বির পরিমাণ ৬৬%-এর বেশি হয় ও তীব্র প্রদাহ হয়। এ যেন জীবনের মতোই যেখানে কিছু ভুল মুছে যায় না, তবে ভালোবাসা ও যত্নে তার রং হালকা করা যায়। যথেষ্ট যত্ন, জীবনযাত্রার পরিবর্তন, ব্যায়াম ও ঠিকমতো ওষুধ না খেলে এই স্টেজ থেকে বেরোনো মুশকিল।
🔸 স্টেজ ৪ অর্থাৎ লিভার সিরোসিস। এখানে লিভার প্রায় অচল। পেটের ডানদিকে সবসময় ভার লাগে বা ব্যাথা হয়। ত্বক ও চোখ হলুদ হয়ে যায়, পেটে জল জমে, রক্ত জমাট বাঁধার উপাদান তৈরিতে লিভারের সমস্যা হয় ফলে সহজেই রক্তপাত হয় ও চামড়ার নিচে কালশিটে পড়ে কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার লিভার তখনও চেষ্টা করে, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যায়। এই স্টেজ এ কোনো ভাল চিকিৎসা নেই। লিভার ক্যান্সারের দিকে মোড় নেয়। লিভার পাল্টানোই একমাত্র বাঁচার উপায়।

এত ভালোবাসা দেওয়া লিভারকে আমরা অবহেলা করি কেন? আমরা টাকার চিন্তা করি, নামের চিন্তা করি, কিন্তু যে অঙ্গটি প্রতিদিন আমাদের বাঁচিয়ে রাখে তার খবর আমরা রাখি না। রাতের বেলা ভারী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, ভোরে চোখ মেলে কফিতে মেশাই ঘুমের ক্লান্তি। তবু লিভার নিঃশব্দে বলে — "তুমি শুধু একটু সচেতন হও, আমি আবার ঠিক হয়ে যাব।"

ফ্যাটি লিভার মানেই শেষ নয়, বরং শুরু এই রোগ মানুষকে এক অদ্ভুত শিক্ষা দেয়, শরীরের সঙ্গে সম্পর্কও যত্নের দাবি রাখে। তুমি যেভাবে অন্য কাউকে ভালোবাসো, তেমনি নিজের দেহকেও ভালোবাসতে হয়। ফ্যাটি লিভার অনেকটা জীবনের মতো প্রথমে ছোট ভুল, পরে অবহেলা, তারপর ধীরে ধীরে এক গভীর ক্ষতি। কিন্তু যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশা আছে। প্রতিটি কোষের মধ্যে এক আশ্চর্য পুনর্জন্মের ক্ষমতা লুকিয়ে আছে। চিকিৎসাবিজ্ঞান বলে — "লিভার নিজের ক্ষত সারাতে পারে, যদি তাকে সুযোগ দেওয়া হয়।" আর মানবতা বলে — "প্রতিটি মানুষই দ্বিতীয় সুযোগের যোগ্য।" এই দুই সত্য যখন মিলে যায়, তখনই ঘটে আরোগ্য।

তুমি হয়তো বড় কিছু করতে পারবে না আজই, কিন্তু ছোট কিছু শুরু করতে পারো। সকালে এক গ্লাস উষ্ণ জল পাতিলেবু দিয়ে খাও, রোজ আধঘণ্টা হাঁটো, একটু কম লবণ, কম মিষ্টি, কম তেল আর একটু বেশি হাসি। এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন আনে।

ফ্যাটি লিভার শুধু এক রোগ নয়, এ এক আয়না — যেখানে আমরা নিজেদের জীবনযাপন দেখতে পাই। এই আয়না আমাদের শেখায় ভালোবাসা শুধু অন্যের প্রতি নয় — নিজের প্রতিও হতে হয়। যদি আজ তুমি লিভারের যত্ন নিতে শুরু করো, তাহলে আগামীকাল তোমার সন্তান তোমাকে দেখবে একজন সচেতন, দীপ্ত মানুষ হিসেবে — যিনি নিজের শরীরের প্রতিটি অঙ্গে কৃতজ্ঞ। একদিন আয়নায় নিজেকে দেখো। চোখের নিচে ক্লান্তি, তবু জীবনের আলো এখনো জ্বলছে। তোমার লিভার হয়তো আজও নীরবে লড়ছে, যে অসুস্থ হয়েও তোমাকে হাসি দিয়েছিল। সে কিছু চায় না, শুধু একটু যত্ন, একটু সময়। জীবন কোনো বিলাসিতা নয়, এটি এক নীরব দায়িত্ব নিজের প্রতি ও নিজের শরীরের প্রতি। আজ যদি তুমি সেই দায়িত্ব নাও তাহলে হয়তো আগামীকাল তোমার শরীর আবার তোমার জন্য সূর্যের মতো উঠবে নিঃশব্দে অপরাজেয় ভালোবাসায় ভরে।

যে দিন তুমি নিজের যত্ন নিতে শুরু করবে, সেই দিনই তোমার লিভার প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তুমি বুঝবে প্রতিটি ভোরই এক নতুন সুযোগ, প্রতিটি শ্বাসই পুনর্জন্মের চিহ্ন। নিজেকে ভালোবাসা মানে কেবল বাঁচা নয়, এ পৃথিবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। ফ্যাটি লিভার তখন আর রোগ নয়, বরং জীবনের প্রতি তোমার প্রেমপত্র । জীবন শুধু অন্যকে ভালো রাখার গল্প নয়, নিজের প্রতিও একদিন ক্ষমা চাইতে হয়। "হ্যাঁ, আমি তোমাকে অবহেলা করেছি, প্রিয় শরীর।" এই একটি বাক্যেই শুরু হয় আরোগ্য। লিভার তখন নীরবে উত্তর দেয় — "আমি এখনো আছি, তোমার জন্য আবার কাজ করব।" এ যেন মানবদেহের মধ্যে লুকিয়ে থাকা এক চিরন্তন প্রেমের কাহিনি।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
4.8 4 ভোট
স্টার
guest
4 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।