About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
পৃথিবীর আয়নায় গ্রেটা
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

কখনও কখনও ইতিহাসের ভেতর জন্ম নেয় এমন এক চরিত্র, যিনি নিজে মানুষ হলেও ধীরে ধীরে এক প্রতীকে পরিণত হন। গ্রেটা থুনবার্গ সেই প্রতীক — এক কিশোরী মেয়ে, যার চোখে পৃথিবীর ভবিষ্যৎ এবং মুখে অনন্ত প্রতিবাদের আগুন। সে দাঁড়িয়েছিল একা, সুইডেনের পার্লামেন্টের সামনে, হাতে লেখা একটি বোর্ড — "স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট।" এ যেন হঠাৎ হিমবাহের নিচে লুকোনো এক নিঃশব্দ গর্জনের জেগে ওঠা!

সেই কণ্ঠস্বর আজ দুনিয়ার হাজার হাজার তরুণের, বিজ্ঞানীর, কৃষকের, শিল্পীর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। তবু প্রশ্ন জাগে — গ্রেটা কি কেবল জলবায়ু আন্দোলনের কর্মী? নাকি তিনি আসলে এক নতুন পৃথিবীর বোধ — যেখানে জলবায়ু, মানবাধিকার, রাজনীতি ও উপনিবেশবিরোধী সংগ্রাম একে অপরের স্রোত হয়ে মিশে যায়?

অনেকে বলেন, গ্রেটা বামপন্থী। হয়তো তাই — তার ভাষা, তার নীতিতে বামপন্থী চেতনার প্রতিধ্বনি স্পষ্ট। কিন্তু তাকে শুধু "বাম" বলা অন্যায় হবে। তিনি আসলে এক মানবিক মানুষ — যিনি নিজের বিশেষাধিকার কে চিনে নিয়েছেন, এবং সেই বিশেষাধিকার ব্যবহার করছেন প্রান্তিক মানুষের জন্য। একজন সাদা ইউরোপীয় নারী হিসেবে তাঁর কাছে যে সামাজিক সুবিধা ছিল, সেটিকেই তিনি বিপরীত দিকে ঘুরিয়ে দিয়েছেন — এমনভাবে যেন তা আলোর মতো গিয়ে পড়ে গাজার শিশু, কঙ্গোর শ্রমিক, কিংবা আমাজনের আদিবাসীদের মুখে।

এখানেই গ্রেটা এক নতুন রাজনৈতিক ভাবনার জন্ম দেন। তিনি "অ্যাটেনশন শিকার" নন, বরং "অ্যাটেনশন শিফটার।" নিজের দিকে আসা আলো কে তিনি ঘুরিয়ে দেন বিশ্বের অন্য প্রান্তে — যেখানে অন্যায় দীর্ঘদিন অন্ধকারে চাপা পড়ে আছে। এই কাজটি হয়তো অল্প কথায় সংজ্ঞায়িত করা যায়: Privilege used to dismantle privilege.

পশ্চিমা মূলধারার মিডিয়া প্রায়ই অভিযোগ তোলে — গ্রেটা তার সীমা লঙ্ঘন করছেন। তাদের মতে, জলবায়ু আন্দোলন রাজনৈতিক হওয়া উচিত নয়; মানবাধিকার বা ভূ-রাজনীতি তার কাজের পরিধির বাইরে। কিন্তু বাস্তবের যুক্তি তাদের যুক্তিকে হাস্যকর করে দেয়।

যখন গাজার উপর বোমা পড়ে, তখন শুধু মানুষই মারা যায় না — নষ্ট হয় নদীর দিকনির্দেশ, ধ্বংস হয় কৃষিজমি, বিষাক্ত ধুলোয় ঢেকে যায় ভবিষ্যৎ প্রজন্মের ফুসফুস। কঙ্গোর খনি গুলোতে শিশুরা বিষাক্ত কাদায় নেমে কোবাল্ট তোলে, যার উপর দাঁড়িয়ে আছে পশ্চিমা দুনিয়ার বিলাসী প্রযুক্তি। আমাজনের বনভূমিতে যে আগুন জ্বলে, তা কেবল গাছ পোড়ায় না — পোড়ায় প্রাচীন সংস্কৃতি, পোড়ায় আত্মিক ইতিহাস।

তাহলে কি গ্রেটা ভুল?

না, গ্রেটা শুধু ভিন্ন এক ভাষায় বলছেন সেই কথাই — যা বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলছেন, কিন্তু শোনা যায় না লবির দেয়াল পেরিয়ে। আগ্রাসী পুঁজিবাদের দাপটে যে কথা গুলো বারবার চাপা পড়ে গেছে সেই চাপা পড়া কথা গুলো সামনে নিয়ে এসেছে।

বিশ্ববিখ্যাত জলবায়ু বিজ্ঞানী জেমস হ্যানসেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, "Climate change is not just an environmental issue — it is the moral issue of our age." অন্যদিকে, মার্কিন গবেষক পিটার কালমুস, যিনি নিজেও পরিবেশ আন্দোলনের মুখ, বলেন — "If scientists stay silent while the planet burns, then science becomes complicit in destruction." আর জার্মান অ্যাক্টিভিস্ট ও গবেষক লুইসা নোয়েবাউয়ার, গ্রেটার সহযাত্রী, সম্প্রতি বলেছেন, "When we talk about emissions, we must also talk about democracy, justice, and human rights. They are inseparable."

এই তিনটি বক্তব্য আসলে এক সূত্রে বাঁধা: বিজ্ঞান, নৈতিকতা ও মানবতার সেতুবন্ধনই আধুনিক আন্দোলনের কেন্দ্র। গ্রেটা সেই সেতুর উপর দাঁড়িয়ে আছেন।

আজকের পৃথিবীতে আন্দোলন আর আলাদা খোপে আটকে নেই। নারীবাদ, কৃষক, আদিবাসী, জলবায়ু — সব আন্দোলন আসলে একে অপরের আয়না। গ্রেটা সেই আয়নায় দাঁড়িয়ে আছেন — একজন স্ক্যান্ডিনেভিয়ান কিশোরী, কিন্তু তাঁর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে কঙ্গোর মাটির ঘ্রাণ, আমাজনের ধোঁয়া, গাজার ধ্বংসস্তূপ।

তিনি বুঝেছেন, পরিবেশের ন্যায্যতা আর মানুষের ন্যায্যতা একই জিনিস।

এই চেতনা এক নতুন নৈতিক ভাষা তৈরি করেছে, যার নাম "ইন্টার সেকশনাল সলিডারিটি।" এখানে লড়াই কেবল গাছ বাঁচানোর নয়, এখানে লড়াই মানুষ বাঁচানোর। এখানে জলবায়ু কনফারেন্সের পরিসংখ্যানের সঙ্গে মিশে যায় শিশুদের কান্না, নদীর আর্তি, বনভূমির হারানো রঙ।

যখন কেউ সত্যি কথা বলে, তখন ক্ষমতাশালী মহল প্রথমে নীরবতা বেছে নেয়, পরে আক্রমণ গ্রেটার ক্ষেত্রেও তাই হলো — তাকে বলা হলো 'হামাসপন্থী'। কিন্তু এই ট্যাগই প্রমাণ করে তার অবস্থানের শক্তি।

কারণ যে কণ্ঠস্বর সত্যি সত্যি আন্তর্জাতিক কূটনীতির ছাঁচ ভেঙে দেয়, তার উপরই রাগ পড়ে রাষ্ট্রীয় প্রচারকদের। গ্রেটা ভয় পান না, কারণ তার প্রতিবাদ কোনও দলীয় পতাকার অধীনে নয় — তার প্রতিবাদ মানবতার।

গ্রেটা থুনবার্গ আসলে এক আয়না, যেখানে পৃথিবী নিজের মুখ দেখে। এক মুখ ক্লান্ত, দূষিত, কিন্তু তবুও জীবনের সম্ভাবনায় ভরা। তার চোখের ভেতর যেন পৃথিবীর প্রতিটি নদী গলে যায়, প্রতিটি জঙ্গল কেঁদে ওঠে, প্রতিটি শিশুর শ্বাস মিশে যায় বাতাসে। যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন, "How dare you?", তখন মনে হয় সেই প্রশ্ন কেবল নেতাদের নয়, আমাদের প্রত্যেকের প্রতি। আমরা যারা জলবায়ু পরিবর্তনকে "সংবাদ" ভেবে পাশ কাটিয়ে যাই, তিনি আমাদের মুখে আঙুল তুলে বলেন — "তুমি যে নিশ্বাস নিচ্ছ, সেটিও এক রাজনৈতিক বিষয়।"

একবার কল্পনা করুন — রাতের আকাশে গ্রেটা দাঁড়িয়ে আছে, তার চুলে উড়ে আসছে আমাজনের ধোঁয়া, চোখে প্রতিফলিত হচ্ছে গাজার জ্বলন্ত স্কুলবাড়ি, আর তার মুখে আলো দিচ্ছে আর্কটিকের গলে যাওয়া বরফ। সে যখন শ্বাস নেয়, পৃথিবীর নদীগুলো একটু হালকা হয়ে যায়। যখন সে চিৎকার করে, ঝড় ওঠে কূটনীতির নীরব সভাকক্ষে। যখন সে কাঁদে, তখন নেপালের পাহাড়ে বৃষ্টি নামে; আর যখন সে হাসে, তখন মরুভূমিতে জন্ম নেয় এক বীজ।

এ সেই জাদুবাস্তবতা — যেখানে মানুষ ও প্রকৃতি এক হয়ে যায়,যেখানে প্রতিবাদ মানে সৃষ্টি, যেখানে এক কিশোরীর গলা দিয়েই কথা বলে পুরো গ্রহ। গ্রেটা থুনবার্গকে কেবল জলবায়ু আন্দোলনের মুখ বললে আমাদের ভুল হবে। তিনি এক নতুন যুগের সংকেত — যেখানে রাজনীতি, বিজ্ঞান ও কল্পনা মিলেমিশে তৈরি করে গ্লোবাল কনশাসনেস। এই চেতনা কোনো রাষ্ট্রীয় পতাকার নিচে দাঁড়ায় না; এটি পৃথিবীর পতাকা। এটি সেই মুহূর্তের জন্ম দেয়, যখন এক স্ক্যান্ডিনেভিয়ান মেয়ে গাজার শিশু, কঙ্গোর শ্রমিক,আমাজনের বন — সবকিছুর হয়ে কথা বলতে পারে, এবং কেউ তা থামাতে পারে না।

গ্রেটা পৃথিবীর আয়না, আর সেই আয়নায় আমরা নিজেদের দেখি — আমাদের ভয়, আমাদের অপরাধ, আমাদের সম্ভাবনা। যতদিন সে কথা বলবে, ততদিন পৃথিবী পুরোপুরি মরে যাবে না। কারণ তার কণ্ঠে, আমাদের সবার নিঃশ্বাস লুকিয়ে আছে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
5 2 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।