Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
সংস্কৃতিচর্চায় কি শুধু সচ্ছলদের অধিকার?
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

আমি ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চার সেরকম পরিবেশ পাইনি। কিন্তু কেন জানি না শিল্প-সাহিত্য সংস্কৃতি আমাকে খুব টানতো। রাস্তাঘাটে কোথাও যদি সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতাম কিছুটা সময় সেখানে দাঁড়িয়ে যেতাম। আমাদের বাড়ির পাশে আম্বেদকর যোগেন্দ্র ভবন আছে, যেখানে ছোটবেলায় দেখতাম সংস্কৃতিক অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠান দেখবার জন্য চেয়ারে জায়গা হতো না, মঞ্চের সামনের ত্রিপল বিছানো থাকতো তাতেই বসতাম। বসে বসে যখন দেখতাম আমার বয়সী বা আমার থেকে দুই এক বছরের বড় কেউ হারমোনিয়াম বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে আর তার পাশে বসে একজন তবলা বাজাচ্ছে। তখন মনে হতো — আমিও যদি ওই দুটো জায়গার একটাতে বসতে পারতাম — কি না ভালো হতো! কিন্তু আমি কিভাবে ওখানে বসবো — ওখানে বসার জন্য তো গান শিখতে হবে, হারমোনিয়াম বাজানো শিখতে হবে — সেতো অনেক টাকার ব্যাপার, বাবা তো দিতে পারবে না।

কোন রকমে পড়াশোনা করতে পারছি এই অনেক! তার ওপরে আবার গান শেখা — ওসব বড় লোকেদের জন্য। আমাদের মত নিম্নবিত্ত মানুষদের জন্য ওসব নয়।

এভাবেই মনকে মানিয়ে নিতাম। কিছু করার ছিল না। বড় হয়ে যখন কলেজে পড়ছি তখন এই সংস্কৃতি আমাকে খুব টানতে লাগলো। তখন আমি নিজে নিজেই বাংলা কবিতা আবৃত্তি করা শুরু করলাম। কলেজের আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে থাকলাম। আমাদের পাড়ায় পুজোর সময় দু-একটা কবিতা আবৃত্তি করতাম, কিন্তু খুব একটা ভালো হতো না। কারণ তখন আমার কাছে আবৃত্তি শেখার একমাত্র উপায় ছিল ক্যাসেট থেকে শুনে শুনে শেখা।

পরে কলেজের এক বন্ধুর সাহায্যে প্রখ্যাত আবৃত্তিকার কাজল সুর মহাশয়ের কাছে যাওয়া, সেখান থেকেই আমার আবৃত্তির হাতে খড়ি।

তারপর বহুদিন কেটে গেছে। এই কয়েক বছরে আমি রবীন্দ্র সদন, বাংলা একাডেমী, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চে অনেক অনুষ্ঠান করেছি — আজও করছি। কিন্তু ছোটবেলার যেই সময় সংস্কৃতির ভিত গঠন করার কথা সে সময় আমি তা পাইনি।

আমরা স্কুলে অংক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়ি কর্ম শিক্ষা ও শরীর শিক্ষা শিখেছি। কিন্তু আমাদের স্কুলে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক এসবকিছু শেখানো হতো না — এখনো হয় না।

অংক বিজ্ঞানের মত এই বিষয়গুলো কি আমাদের ছোট ছোট ছেলে-মেয়েদের পাঠ্য বিষয় করা যায় না? শুধুমাত্র যারা একটু সচ্ছল বা বাবা-মা এসব বিষয়ে চর্চা করেন, তাদের সন্তানরাই সংস্কৃতি চর্চা করার সুযোগ পাবে? আর বাকি ছেলেমেয়েরা যাদের এগুলো খুব ভালো লাগে, তারা তো এসব চর্চা করতে পারছে না — তাদের কাছে তো এসব বিলাসিতার মত!

আমার শিক্ষাব্যবস্থা, বুদ্ধিজীবী ও প্রশাসনের কাছে প্রশ্ন — নৃত্য, সংগীত, আবৃত্তি, অভিনয়, ছবি আঁকা — এই বিষয়গুলোকে ছোটদের শ্রেণীতে পাঠ্য বিষয় করে তোলা যায় না? অনেক ভালো ভালো প্রতিভা উঠে আসতে পারে — যারা কিনা শৈশবে ঝরে পড়ে যায়।

আপনি কি লিখতে ভালোবাসেন?

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
3 2 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।