About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
ক্লান্ত পুরুষের কল্পনার আশ্রয় — বনলতা সেন
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

জীবনানন্দ দাশের 'বনলতা সেন' বাংলা সাহিত্যের এক অনন্য রচনা। ১৯৩৪ সালে প্রথমবার প্রকাশিত এ কবিতা বাংলা পাঠকের মনে এত গভীর রেখাপাত করেছে যে 'বনলতা সেন' নামটি হয়ে উঠেছে এক ধ্রুপদী রূপক — যা প্রেম, প্রশান্তি ও আশ্রয়ের প্রতীক।

এটি একটি পুরুষধর্মী প্রতীকি কবিতা। সংসারের দায়ভার বহন করতে করতে পুরুষ হয়ে ওঠে ক্লান্ত পথিক। আয়-উপার্জনের জন্য তাকে ছুটতে হয় বহু জায়গায়, করতে হয় অমানুষিক পরিশ্রম। কিন্তু এত পরিশ্রম করেও সে হয়তো সংসারে প্রকৃত মূল্য পায় না। অবুঝ যান্ত্রিক সংসারজীবনে তখন বহু পুরুষ উদাসীন হয়ে পড়ে। সেই ক্লান্তি ও অবহেলা হাজার বছর ধরে পথ হাঁটলেও শেষ হয় না যেন। দায়িত্ব পালনে চিন্তায় সে একসময় ক্লান্ত হয়ে পড়ে।

জীবনের নানান ওঠা-পড়া যেন সফেন সমুদ্রের ঢেউয়ের মত। শক্তিশালী ও কঠিন গর্জনমান ঢেউগুলো যেন পুরুষ জীবনের কঠিন সংগ্রাম, যা তাকে মন ও শরীরে আঘাত করে। সে অনেক দুঃখ পায় এবং হতাশ হয়। একসময়ে সে সংসারের হাল ছেড়ে দিয়ে বাস্তব ও কঠিন জীবনসংগ্রাম থেকে বেরিয়ে দুদণ্ড শান্তির অন্বেষণের আশায় বেরিয়ে পড়ে।

নারী অন্বেষণ পুরুষের প্রকৃতিগামী। সংসারী ক্লান্ত পুরুষ তখন তার চিত্রকল্প ছায়ায় রচিত 'বনলতা সেন'-কে খোঁজ করে। বনলতা সেন পুরুষের কল্পাবিষ্ট প্রেম। তা অনেক সময় বাস্তবধর্মীও হয়ে ওঠে, যা সমাজে 'পরকীয়া' বলে প্রচলিত। যেহেতু তা সমাজে গ্রহণযোগ্য নয়, তাই সে অন্ধকারে — অর্থাৎ গোপনে, চুপি চুপি সেই কার্যটি কখনও বা সম্পন্ন করে। ভালোবাসার কাঙালিপনায় ও অন্ধকারের মাদকতায় বনলতা সেনকে সে দুদণ্ড শান্তির সন্ধানে ভালোবেসে ফেলে। বনলতা সেনের আকর্ষণীয়, অন্ধকারাচ্ছন্ন বিদিশার নিশাকেশরাশি আর শ্রাবস্তীর কারুকার্যময় মুখমণ্ডল তাকে প্রেমাবিষ্ট ও উত্তাল আবেগে মোহিত করে তোলে।

বহু বছরের সাংসারিক জীবনে স্ত্রী তখন কল্পনাপ্রবণ পুরুষের অভ্যাসে দাঁড়ায়। সে তার কল্পনার নারীর খোঁজ পায় বনলতা সেনের প্রেমে-কল্পে, যার অবস্থান সংসারের মত কঠিন বাস্তবে নয় বরং অলীক স্থান দারুচিনি দ্বীপে। তার সবুজ প্রেম তখন বিম্বিসার ও অশোকের (চণ্ডাশোক) ধূসর জগৎ (রক্তাক্ত কলিঙ্গ যুদ্ধের শোকময় ভয়াবহতা) ছাপিয়ে অলীক দারুচিনি দ্বীপে অবস্থান করে। অন্ধকারের আবেশে বনলতা সেনের সাথে পুরুষটির একটি অনিন্দ্য সুন্দর গল্পগাথা তৈরি হয়, যা নিবিড় অন্ধকারে জোনাকির আলোর মতো ঝিলমিল করে।

আসলে যখন সংসারের সব রং নিভে যায় — অর্থাৎ সংসারের আনন্দযজ্ঞ বা আনন্দের আবহ, তখন ক্লান্ত পুরুষের পথিক জীবনকাহিনি কালো রঙে লেখা পান্ডুলিপির মতো স্থূল ও অসার হয়ে যায়। যা শুধুই শাব্দিক — তাই বর্ণহীন ও আবেগহীন। তবু তো সে মানুষ; তাই দায়িত্বশীল স্ত্রী ও সন্তানের জন্য সন্ধেবেলায় পাখিদের মতো নিয়ম করে ঘরে বা নীড়ে ফেরে। কিন্তু পাখির নীড়ের আকারের চোখজোড়া মনমোহিনী দৃষ্টির বনলতা সেনকে সে ভোলে না। কারণ সে তাকে বলেছে — "এতদিন কোথায় ছিলেন?" — যেন সে কতকালের চেনা সেই পুরুষের। যে বনলতা সেন হাল-ভাঙা দিশাহারা নিঃস্ব ভালোবাসার নাবিককে তার পাখির বাসার মতো ছোট্ট ঘরে বৃহৎ স্থান দিয়েছে প্রকৃত প্রেমিকার মতো।

জীবনানন্দ তার এই কবিতায় পুরুষের দিনযাপনের নেগেটিভ দিক দেখিয়েছেন। কল্পনাবিলাসী পুরুষ সংসারের তিক্ত, একঘেয়ে জীবন মানতে অবশেষে নারাজ হন। স্ত্রীর যান্ত্রিক ভালোবাসা সময়ে-অসময়ে দুঃসহ ওঠে তার কাছে। অথচ এই সাংসারিক ভাঙন শিশিরের শব্দের মত প্রায় নীরবে দাম্পত্যজীবনে চলে আসে। দাম্পত্য সুখ হঠাৎ উধাও হয় নানা কঠিন সমস্যার কারণে — 'ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল'।

অশান্ত সমুদ্রের মতো জীবনে পুরুষের ক্লান্ত প্রাণ তখন চায় গোপনে নিভৃত একটি স্বল্প-সময়কারী সরস আবেগময় 'প্রেমিক জীবন' যাপন করতে — যা সাংসারিক জীবনবহনকে পজিটিভ করে তুলতে সাহায্য করবে। যা নিরন্তর, যা আবহমান, যা কোনওদিন ফুরাবে না — পারস্পরিক ও নিকটতম হবে, যেখানে সাংসারিক পাঁচালীর গঞ্জনা থাকবে না।

তাই শেষ লাইনে কবি বললেন —
"থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
3.6 5 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।