Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
একটি প্রয়োজনীয় বিরতি, এক নতুন সূচনা | সম্পাদকীয় – চৈত্র ১৪৩২
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আবারও আপনাদের সামনে হাজির হলাম — তাও একেবারে মাসের শেষ দিনে! সময় কিছুটা বেশি লেগেছে ঠিকই, কিন্তু আমাদের এই নতুন প্রস্তুতির জন্য এই বিরতিটুকু প্রয়োজন ছিল।

আপনারা লক্ষ্য করবেন, Bangali.Network-এর ভেতরে থেকেও ❛উদ্যোগ❜ এখন একটি স্বতন্ত্র সত্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। গঠনগত কাঠামো থেকে শুরু করে ভিজ্যুয়াল উপস্থাপনা — সবক্ষেত্রেই আমরা এনেছি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই রূপান্তরের মূল উদ্দেশ্য হলো বাঙালির চিন্তা ও সৃজনশীলতাকে আরও স্পষ্ট ও মর্যাদার সঙ্গে তুলে ধরা।

এই বিলম্বের একটি ইতিবাচক দিকও রয়েছে। আমরা কেবল সাইটের বাহ্যিক রূপই পরিবর্তন করিনি, বরং আমাদের প্রযুক্তিগত ভিত্তিকেও করেছি আরও শক্তিশালী। সম্পূর্ণ সিস্টেমকে একটি ডেডিকেটেড সার্ভারে স্থানান্তরের ফলে ওয়েবসাইটের গতি বেড়েছে, এবং পড়ার অভিজ্ঞতা হয়েছে আরও মসৃণ ও নিরবচ্ছিন্ন।

সার্ভার মাইগ্রেশন ও ডিজাইনের কাজে ব্যস্ত থাকায় এ মাসের সংকলনটি কিছুটা সীমিত মনে হতে পারে, তবে মানের প্রশ্নে আমরা কোনো আপস করিনি। প্রতিটি গল্প, নিবন্ধ ও কবিতা আমাদের নিয়মিত মান বজায় রেখেই নির্বাচিত হয়েছে। সংখ্যায় কম হলেও প্রতিটি সৃষ্টির গভীরতা আপনাদের মন ছুঁয়ে যাবে — এই বিশ্বাস আমাদের রয়েছে।

আমরা ইতিমধ্যেই ❛নববর্ষ ১৪৩৩❜ সংখ্যা নিয়ে কাজ শুরু করেছি — এমন একটি সংকলন তৈরির লক্ষ্য নিয়ে, যা পাঠকদের মনে আলাদা ছাপ রেখে যাবে।

পরিশেষে, ইতিমধ্যে প্রকাশিত লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে।

বৈশাখ সংখ্যা থেকে আমাদের এক্সক্লুসিভিটির নিয়ম শিথিল করা হচ্ছে। ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনে প্রকাশের পর, প্রকাশের দিন থেকে —
🔸 কবিতার ক্ষেত্রে ৯০ (নব্বই) দিন
🔸 গল্প, প্রবন্ধ, নিবন্ধ, খবর, সংস্কৃতিচর্চা ও অন্যান্য সকল প্রকার গদ্যের ক্ষেত্রে ১২০ (একশো কুড়ি) দিন
পর্যন্ত লেখাটি এক্সক্লুসিভ হিসেবে গণ্য হবে।

উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর লেখক / লেখিকা তাঁর লেখাটি অন্যত্র প্রকাশ করতে পারবেন।

এছাড়া, বৈশাখ সংখ্যা থেকে আমরা পূর্বের টোকেন ক্যাশ প্রাইজ ব্যবস্থা থেকে সরে যাচ্ছি। তার পরিবর্তে, প্রতি মাসে নির্বাচিত 'মাসের সেরা কলম' লেখকদের আমাদের বার্ষিক অনুষ্ঠানে (নভেম্বর / ডিসেম্বর, কলকাতা) আমন্ত্রণ জানানো হবে এবং মঞ্চে তাঁদের হাতে ফিজিক্যাল সার্টিফিকেট প্রদান করা হবে।

বিশদে জানতে অনুগ্রহ করে লেখা পাঠানোর শর্তাবলী এবং স্বীকৃতি ও সম্মান বিভাগ দুটি একবার দেখে নেবেন।

এর পাশাপাশি আমরা 'বছরের সেরা কলম' বিভাগটিও চালু করতে চলেছি, যার বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের চৈত্র ১৪৩২ সংখ্যা। নিবন্ধ, কবিতা, ছোট-বড় গল্প ও খবরের এক নির্বাচিত সংকলন।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

ভালো লাগলে উৎসাহ দিন
কলম পেঁচা পেয়েছেন সর্বমোট ১৫ জন পাঠক / পাঠিকার উৎসাহ
আপনি কি লিখতে ভালোবাসেন?

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
1 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।