About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
মোহিনী
দায়স্বীকার

লেখা, মতামত, মন্তব্য, বিশ্লেষণ, সাক্ষাৎকার বা অন্য যে কোনো প্রকাশিত লেখার সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সকল বক্তব্যের নৈতিক, তথ্যগত ও আইনগত দায় সম্পূর্ণভাবে তাঁদের উপরই বর্তায়। কোনো লেখা প্রকাশিত হওয়া মাত্রেই তা Bangali Network-এর সম্পাদকীয় অবস্থান, নীতি, মতাদর্শ, সমর্থন, অনুমোদন বা সরকারি মতামতের প্রতিফলন হিসেবে গণ্য করা যাবে না।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্য, বিশ্লেষণ, ব্যাখ্যা, সিদ্ধান্ত ও উপসংহারের যথার্থতা, নির্ভুলতা, পূর্ণতা, প্রাসঙ্গিকতা, বৈধতা ও হালনাগাদকরণের দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network সম্পাদকীয় বিবেচনায় কোনো লেখা প্রকাশ, সম্পাদনা, সংক্ষিপ্তকরণ বা ভাষাগত সংশোধন করতে পারে; তবে এ ধরনের সম্পাদকীয় প্রক্রিয়াকে প্রকাশিত তথ্য, সূত্র, উদ্ধৃতি, বিশ্লেষণ, ব্যাখ্যা বা মতামতের সত্যতা, নির্ভুলতা, বৈধতা বা নির্ভরযোগ্যতার প্রত্যয়ন বা নিশ্চয়তা হিসেবে গণ্য করা যাবে না। এ-সংক্রান্ত কোনো দায় Bangali Network গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রকাশিত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণের ভিত্তিতে প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ-সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

কোনো প্রকাশিত বিষয়বস্তুর কারণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা গোষ্ঠীর আপত্তি, দাবি বা আইনগত প্রশ্ন উত্থাপিত হলে, প্রযোজ্য আইন অনুসারে তার দায় সংশ্লিষ্ট লেখক / লেখিকা বা সাক্ষাৎকারদাতার উপর বর্তাবে, যদি না আইন ভিন্নভাবে নির্ধারণ করে।

কোনো প্রকাশিত তথ্য বা দাবির যথার্থতা সম্পর্কে বিশ্বাসযোগ্য প্রমাণসহ আপত্তি উত্থাপিত হলে Bangali Network বিষয়টি সম্পাদকীয়ভাবে পর্যালোচনা করবে। পর্যালোচনায় তথ্যগত ভুল প্রমাণিত হলে, Bangali Network নিজস্ব সম্পাদকীয় বিবেচনায় সংশ্লিষ্ট অংশ সংশোধন, অপসারণ, প্রত্যাহার বা প্রয়োজনীয় সম্পাদকীয় নোট সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

চন্দনা আজ আর মামমামের থেকে চোখ সরাতে পারছে না। ভরতনাট্যম নাচের পোশাকে, হাত ও পা-র মুদ্রা-বিভঙ্গে এত সুন্দর লাগছিল, ও যে চন্দনার মেয়ে — মাত্র বছর বারো বয়স, ভাবতেই পারছিল না। জোরে একটা কাজলের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে — "ওরে, এত মুগ্ধ দৃষ্টিতে মেয়েকে দেখতে হবে না। চল, অতনু স্যার আমাদের দিকেই হাত নাড়ছেন।"

ব্যারাকপুরের স্টেশনে এসে যখন চন্দনা আর মামমাম দাঁড়িয়েছে, চোখের সামনে দিয়ে চলে গেল কৃষ্ণনগর লোকালটা। যাঃ! "মেহুলিদের ট্রেনটা এসে গেল, মা, ওরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে।" ইসস, মামমামের গলায় কি প্রচণ্ড ক্লান্তি!

চন্দনার কিছুর দিকেই আর মন নেই। শরীরের মধ্যে চাপা অস্বস্তি — বিরিয়ানি আর চিকেন চাপটা না খেলেই মনে হয় ভালো হত! ইসস, যদি একটা ঠান্ডা কোলা-টাইপ কিছু বা কোনো অ্যান্টাসিড পাওয়া যেত! এখন ট্রেন আসবে, সেই তারপর রানাঘাট যাবে, সেখান থেকে নাসড়া — ওদের পাড়া। যদি বেশি শরীরটা খারাপ লাগে, যদি বমি পায়! "মামমাম, তোর বাবাকে বাইকটা নিয়ে স্টেশনে আসতে বলব, বুঝলি।"

আর মামমাম! সে তো এখান ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের লাল থামকে তার নাচের মুদ্রা দেখাচ্ছে। আটটা পঁয়তাল্লিশের শান্তিপুরের পেছনের লেডিসটা কপালগুণে চন্দনা আজ একটু ফাঁকা পেয়েছে। এক ঘণ্টা দশ মিনিট যদি কোনো মতে কাটাতে পারে, তারপর বাড়ি যেতে মিনিট দশ কি পনেরো। "হে বাবা মহাদেব, একটু দেখো আমায়!" কিন্তু মহাদেব বোধহয় চন্দনাকে নিয়ে অন্য কিছু ভাবছিলেন... ওমা, মা... ওয়াক!

"আরে আরে, বউটা পড়ে যাবে, কী রকম ঝুঁকছে! এই মেয়ে, কাঁদছো কেন? জল আছে?"

মামমাম দিশেহারা। তার কাজল মাখা টানা চোখ, আলতায় রাঙানো দুই হাত ভেঙাচ্ছে — "বোকা মেয়ে" বলে। সিটে বসে থরথর করে মামমাম কাঁপছে, মাকে জল দেবে কি! ভারী সাউথ ইন্ডিয়ান শাড়ির বুকের কাছটা জলে ভিজে গেছে অনেকটা, মুখে-চোখে-চুলে জলের কুচি, শীত শীত করছে। ট্রেন ছুটছে মদনপুরের দিকে। গোটা কামরায় মিনিট কুড়ি ঝড় বয়ে গেল। কেউ কাছে এসেছে, কেউ দূর থেকে আহা-আহা করেছে, কেউ আবার চন্দনার লালা-বমি মাখা মুখ দেখে স্বাভাবিক নিয়মেই ঘেন্না পেয়েছে।

চন্দনা তাকিয়ে আছে জানলা দিয়ে — অতি পরিচিত রাস্তা। মামমামকে নিয়ে ব্যারাকপুরে শনিবারগুলো আসে অতনু স্যারের "ডান্স একাডেমি"-তে। এছাড়া নাচের অনুষ্ঠান, কম্পিটিশন লেগেই আছে — আজ বছর চারেক হলো। কেন যে লোভ করে বিরিয়ানি, চাপ, দুধ-চা খেতে গেল! মেয়ের ওই জেতার আনন্দে নাকি! চোখটা বুজে আসছে চন্দনার। ভেতরটা পুরো মরুভূমি। "জল পাওয়া যাবে? জল?"

টুকরো টুকরো কথা কানে আসছে। একটা কর্কশ পুরুষালি গলা মামমামকে বলছে — "ব্যাগটা ঠিক করে ধরো, পারবে তো দুটো ব্যাগ ধরতে? নাকি আমাকে দেবে?" চোখটা টেনে ধরে চন্দনা দেখে, লোমশ হাতের মালিকের মুখটাও যেন কেমন কর্কশ। সালোয়ার-কামিজ পরা শরীরের মধ্যে কোনো লালিত্য নেই। চন্দনা ভেতরে শিউরে ওঠে — "ইসস, আমাদের ছুঁয়ে আছে!"

না, চন্দনা শিক্ষিত, রুচিশীল হলেও 'এদের' ঠিক পছন্দ করে না। রাস্তায়, গাড়িতে মুখোমুখি হলে ভারী বিরক্ত হয়। তালি মারা আর "এই দে দে" করা! ইদানীং অভিশাপটা অবশ্য দিচ্ছে না — মন্দের ভালো। গলায় জোরটা নিয়ে এসে বলে — "না, থাক।" গুটিয়ে বসে ও।

সহযাত্রীরা কি কিছু মনে করল? মনে করলে ভারী বয়ে গেল।

চাকদা ছাড়ল ট্রেন, কিন্তু আবার যেন গা-টা গুলিয়ে উঠল। চন্দনা মেয়েকে বলে — "বাবাকে ফোনটা কর এইবার।" "বাবা এখনও বাড়িতে আসেনি, জেমমা বলল তো, মা।" বারো বছরের ঘেরাটোপের জীবনে মামমাম এত বড় বিপদে কোনো দিনও পড়েনি। কম্পিটিশন জেতার আনন্দ কোথায় হারিয়ে গেছে। শাড়ি, সাজ, গয়না — পারলে এক্ষুনি ফেলে দেয় ও।

পায়রাডাঙা ছাড়ছে। গেটের কাছে মেয়ে নিয়ে চলে এসেছে চন্দনা। মিশন গেটে ঢোকার আগেই — ওয়াক! "আরে একটু চেপে রাখুন, গায়ে করে দেবেন না। কেন যে বাড়ির লোক একা ছাড়ে!" কথাগুলো কানে গরম সিসা হয়ে প্রবেশ করছে। কী লজ্জা, কী ঘেন্না! অপমানে চন্দনার চোখে জল চলে আসে। "মেয়েটা কি ওর বাবাকে ফোনটা করল?"

কোনোমতে নামে চন্দনা, লাইনের কাছে ছুটে যায়। ধাতস্থ হয়ে সিমেন্টের সিটে বসেছে চন্দনা। খেয়াল করে — সেই সবুজ সালোয়ার-কামিজ আবারও যত্ন করে লালা মুছিয়ে দিল। কর্কশ স্বরটা বলছে — "জলটা খাও।"

চন্দনা আর বসে থাকতে পারছে না। সবুজ সালোয়ার-কামিজের কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। ঘুম, গভীর ঘুমে যাওয়ার আগে মামমামের গলা শুনছে — "মাসিমনি, তুমি থাকো আমাদের সাথে, বাবা আসলে চলে যেও।"

চাঁপা কান পাতে। বউটা বিড়বিড় করে বলছে, "মা, ও মা, মা..."

মেয়েটা তার মতো মানুষকে মাসিমনি ডাকল! চাইলেই চাঁপা চলে যেতে পারে। এই বউটাই ঘেন্না পেয়েছিল চাঁপাকে দেখে ট্রেনে। ঘেন্না — সবাই করে এসেছে, যারা আড়ালে ডাকে তারাও।

তবু এই আঁকড়ে ধরা, "মাসিমনি" ডাক! না, চাঁপা উপেক্ষা করতে পারে না। "ঘর" কে না চায়! আর চাঁপারা... আপন মনে হাসে। ও চন্দনা এখন বহু দূরে চলে গেছে।

ছোট্ট মেয়ে ও মাকে চেপে ধরে রেখে দেবে, আর যেতে দেবে না কোথাও, কোনো দিনও।

"মাথায় হাত রাখো, মা..."

আপনার ভোটেই নির্ধারিত হবে ‘মাসের সেরা কলম’

এখনই আপনার পছন্দ বেছে নিন

এই সংখ্যায় প্রযোজ্য নিয়ম

একজন পাঠক এই সংখ্যায় সর্বোচ্চ ৫টি ভিন্ন কলম প্রতিক্রিয়া দিতে পারবেন — অর্থাৎ প্রতিটি প্রতিক্রিয়া একবার করে দেওয়া যাবে। একই প্রতিক্রিয়া এই সংখ্যার অন্য কোনো লেখায় নতুন করে নির্বাচন করলে, আগেরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং সর্বশেষ নির্বাচিত প্রতিক্রিয়াটিই গণ্য হবে। অর্থাৎ, পাঠক প্রতিটি প্রতিক্রিয়া বিভাগে একটি করে লেখা নির্বাচন করতে পারবেন। এই প্রতিক্রিয়াগুলির ভিত্তিতেই নির্বাচিত হবেন ‘মাসের সেরা কলম’ সম্মানের ‘পাঠকের প্রতিক্রিয়া’ বিভাগে পুরস্কারপ্রাপ্ত লেখক–লেখিকারা। দ্রষ্টব্য: আষাঢ় ১৪৩৩ সংখ্যা থেকে এই নিয়ম আরও সহজ ও উদার করা হয়েছে।

আগামী সংখ্যার জন্য লেখা পাঠান

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের শারদ ১৪৩৩ সংখ্যাটি ৫ অক্টোবর ২০২৬ (১৭ই আশ্বিন) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২৫ সেপ্টেম্বরের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

পৃষ্ঠা
ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
0 0 ভোট
স্টার
guest
2 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।