Go to Bangali.Network
Go to Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
Contests

উদ্যোগ
Web Magazine

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
স্বাধীনতা দিবস শুধু পতাকা ওড়ানোর দিন নয় | সম্পাদকীয় – ভাদ্র ১৪৩২
ডিসক্লেইমার

লেখা, মতামত, মন্তব্য বা সাক্ষাৎকারে প্রকাশিত সকল বক্তব্য সংশ্লিষ্ট লেখক / লেখিকা / সাক্ষাৎকারদাতার নিজস্ব এবং সম্পূর্ণ দায়ভার তাঁদের উপরই বর্তায়। প্রকাশিত মতামত, বিশ্লেষণ বা ব্যাখ্যা Bangali Network-এর নিজস্ব অবস্থান, নীতি বা মতাদর্শের প্রতিফলন নাও হতে পারে।

তথ্যভিত্তিক প্রবন্ধে ব্যবহৃত তথ্য, উদ্ধৃতি, অনুবাদ, পরিসংখ্যান, গবেষণা, শাস্ত্রীয় বা ঐতিহাসিক সূত্র, আইনগত বা বৈজ্ঞানিক তথ্যের যথার্থতা, ব্যাখ্যা এবং প্রাসঙ্গিকতার দায় সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক / লেখিকার। Bangali Network প্রকাশের পূর্বে যুক্তিসঙ্গত সম্পাদকীয় পর্যালোচনা সম্পন্ন করলেও উল্লিখিত তথ্য, উদ্ধৃতি, সূত্র বা ব্যাখ্যার সম্পূর্ণ নির্ভুলতা, পূর্ণতা বা হালনাগাদকরণের বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network উক্ত তথ্যের যথার্থতা, সম্পূর্ণতা বা নির্ভুলতা সম্পর্কে কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত কোনো দায় গ্রহণ করে না।

আগস্ট মানে ভারতের স্বাধীনতার মাস। ১৫ আগস্টে পতাকা ওড়ে, শহর ভরে ওঠে দেশাত্মবোধক স্লোগানে। কাগজের ত্রিবর্ণ পতাকা দিয়ে সাজানো হয় অলিগলি। কিন্তু পরদিন? সেই পতাকাগুলোই নর্দমায় ভাসে। দেশপ্রেমও কি তেমনই ক্ষণস্থায়ী? শুধু একদিনের প্রদর্শনী?

আমরা প্রতিজ্ঞা করি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার। অথচ অফিসের দরজায়, হাসপাতালের কাউন্টারে, লাইসেন্স থেকে আদালত — ঘুষ যেন অঘোষিত নিয়ম। আমরা আইন মানি যখন পুলিশের চোখ আছে, অন্যথায় ট্রাফিক ভাঙতে আমাদের দ্বিধা নেই। আমরা স্লোগান তুলি নারী নিরাপত্তার জন্য, কিন্তু আর জি কর কাণ্ডের এক বছর পরও নারীরা আজও ভয়ে রাতে রাস্তায় হাঁটতে পারেন না। NARI রিপোর্ট বলছে, কলকাতা নারীর জন্য এখনও নিরাপদ শহরের তালিকায় নীচের দিকে। শিশুদের ক্ষেত্রেও একই অবস্থা — গত বছরে অপরাধ বেড়েছে ২১ শতাংশ। পুরুষেরাও কি নিরাপদ? বেকারত্ব, ঋণ, মানসিক চাপ — অসংখ্য মানুষ আজ ভেতর থেকে ভেঙে পড়ছে।

২২শে শ্রাবন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রার্থনাই মনে পড়ে যায় —

বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা —
বিপদে আমি না যেন করি ভয়।

কিন্তু আমরা কি সত্যিই ভয়ের ঊর্ধ্বে উঠতে শিখেছি? নাকি সুবিধের জন্য ঘুষ মেনে নেওয়া, অন্যায়ের সামনে নীরব থাকা, এটাই আমাদের প্রকৃত স্বাধীনতার রূপ? স্বাধীনতা তখনই সত্যি হবে, যখন দেশপ্রেম আর সততা একদিনের উৎসব নয় — বরং প্রতিদিনের অভ্যাস হয়ে উঠবে। স্বাধীনতা মানে শুধু পতাকার ওড়ানো নয়।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর ❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩২ সংখ্যা। স্বাধীনতা দিবসের চেতনা, নারী ও শিশু সুরক্ষার প্রশ্ন, দুর্নীতি ও নৈতিকতার সংকট, আর আগস্টে জন্ম নেওয়া রবীন্দ্রসঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসকে নিয়ে বিশেষ নিবন্ধ — সব মিলিয়ে আজকের সমাজ ও আগামী দিনের ভাবনা একত্রে বোনা এই সংখ্যায় আপনাদের স্বাগত।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

আপনি কি লিখতে ভালোবাসেন?

❛উদ্যোগ❜ ওয়েব ম্যাগাজিনের ভাদ্র ১৪৩৩ সংখ্যাটি ২৫ আগস্ট ২০২৬ (৮ই ভাদ্র) প্রকাশিত হবে। ওয়েবসাইটে প্রদত্ত লেখার বিভাগ ও বিষয় থেকে আপনার পছন্দের বিষয় বেছে নিয়ে লেখা পাঠান ২০ আগস্টের মধ্যে। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ প্রকাশিত হবে। লেখা পাঠানোর ফর্ম এবং অন্যান্য সকল তথ্যের জন্য অনুগ্রহ করে মেনুতে ‘লেখা পাঠান’ বিভাগটি দেখুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে মন্তব্য করুন
4.2 6 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ফেসবুক পেজ
Udyog Bengali Web Magazine by Bangali Network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    মাসিক সংখ্যাগুলি দেখুন
    Scroll to Top

    ‘উদ্যোগ’ ফোনে রাখুন

    ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।