Information

Contests

উদ্যোগ
Web Magazine


Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
udyog logo 2026 bangali.network

ডিসক্লেইমার : এই লেখায় প্রকাশিত মতামত author / writer / interviewee-এর নিজস্ব এবং লেখাটি Bangali Network সংস্থার মতামত বা অবস্থান প্রতিফলিত না-ও করতে পারে। লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য লেখক / লেখিকার নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network তথ্যগুলির সত্যতা যাচাই করে না।

ডিসক্লেইমার : এই লেখায় প্রকাশিত মতামত author / writer / interviewee-এর নিজস্ব এবং লেখাটি Bangali Network সংস্থার মতামত বা অবস্থান প্রতিফলিত না-ও করতে পারে। লেখক পরিচিতিতে প্রদত্ত তথ্য লেখক / লেখিকার নিজস্ব বিবরণ অনুযায়ী প্রকাশিত। Bangali Network তথ্যগুলির সত্যতা যাচাই করে না।
স্বাধীনতা দিবস শুধু পতাকা ওড়ানোর দিন নয় | সম্পাদকীয় – আগস্ট ২০২৫
স্বাধীনতা দিবস শুধু পতাকা ওড়ানোর দিন নয় | সম্পাদকীয় – আগস্ট ২০২৫

আগস্ট মানে ভারতের স্বাধীনতার মাস। ১৫ আগস্টে পতাকা ওড়ে, শহর ভরে ওঠে দেশাত্মবোধক স্লোগানে। কাগজের ত্রিবর্ণ পতাকা দিয়ে সাজানো হয় অলিগলি। কিন্তু পরদিন? সেই পতাকাগুলোই নর্দমায় ভাসে। দেশপ্রেমও কি তেমনই ক্ষণস্থায়ী? শুধু একদিনের প্রদর্শনী?

আমরা প্রতিজ্ঞা করি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার। অথচ অফিসের দরজায়, হাসপাতালের কাউন্টারে, লাইসেন্স থেকে আদালত — ঘুষ যেন অঘোষিত নিয়ম। আমরা আইন মানি যখন পুলিশের চোখ আছে, অন্যথায় ট্রাফিক ভাঙতে আমাদের দ্বিধা নেই। আমরা স্লোগান তুলি নারী নিরাপত্তার জন্য, কিন্তু আর জি কর কাণ্ডের এক বছর পরও নারীরা আজও ভয়ে রাতে রাস্তায় হাঁটতে পারেন না। NARI রিপোর্ট বলছে, কলকাতা নারীর জন্য এখনও নিরাপদ শহরের তালিকায় নীচের দিকে। শিশুদের ক্ষেত্রেও একই অবস্থা — গত বছরে অপরাধ বেড়েছে ২১ শতাংশ। পুরুষেরাও কি নিরাপদ? বেকারত্ব, ঋণ, মানসিক চাপ — অসংখ্য মানুষ আজ ভেতর থেকে ভেঙে পড়ছে।

২২শে শ্রাবন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রার্থনাই মনে পড়ে যায় —

বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা —
বিপদে আমি না যেন করি ভয়।


কিন্তু আমরা কি সত্যিই ভয়ের ঊর্ধ্বে উঠতে শিখেছি? নাকি সুবিধের জন্য ঘুষ মেনে নেওয়া, অন্যায়ের সামনে নীরব থাকা, এটাই আমাদের প্রকৃত স্বাধীনতার রূপ? স্বাধীনতা তখনই সত্যি হবে, যখন দেশপ্রেম আর সততা একদিনের উৎসব নয় — বরং প্রতিদিনের অভ্যাস হয়ে উঠবে। স্বাধীনতা মানে শুধু পতাকার ওড়ানো নয়।

প্রকাশিত হলো — বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ই-পত্রিকার আগস্ট ২০২৫ সংখ্যা। স্বাধীনতা দিবসের চেতনা, নারী ও শিশু সুরক্ষার প্রশ্ন, দুর্নীতি ও নৈতিকতার সংকট, আর আগস্টে জন্ম নেওয়া রবীন্দ্রসঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসকে নিয়ে বিশেষ নিবন্ধ — সব মিলিয়ে আজকের সমাজ ও আগামী দিনের ভাবনা একত্রে বোনা এই সংখ্যায় আপনাদের স্বাগত।

চলুন, একসাথে পড়ি, ভাবি, আর Glocal বাংলার জন্য Vocal হই।

আপনি কি লিখতে ভালোবাসেন?

বাঙালি.নেটওয়ার্ক-এর ‘উদ্যোগ’ ই-পত্রিকার মার্চ সংখ্যা প্রকাশিত হবে ১৫ মার্চ। ওয়েবসাইটে ঘোষিত বিভাগগুলি থেকে আপনার পছন্দের এক বা একাধিক বিষয়ে লেখা পাঠান ৮ই মার্চের মধ্যে। লেখা পাঠানোর আগে অতি অবশ্যই শর্তাবলী পড়ুন। নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ Bangali.Network ওয়েবসাইটে প্রকাশিত হবে, এবং ১০ জন পর্যন্ত লেখক / লেখিকা পাবেন 'মাসের সেরা কলম' সম্মান। বিশদে জানতে ও আপনার লেখা পাঠাতে এখানে ক্লিক করুন।

ভালো লাগলে ভালোবাসা দিন
অপছন্দ হলে পরামর্শ দিন
মতামত জানাতে Comment করুন
3.8 4 ভোট
স্টার
guest
0 কমেন্ট
নতুন থেকে পুরোনো
পুরোনো থেকে নতুন ভোটসংখ্যা অনুসারে
ইনলাইন প্রতিক্রিয়া
সকল কমেন্ট দেখুন
udyog logo 2026 bangali.network

বিভিন্ন বিষয় থেকে বেছে নিয়ে লেখা পড়ুন

    বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হওয়া লেখা পড়ুন

    পূর্ববর্তী মাসিক সংখ্যাগুলি দেখুন
    ফেসবুক পেজ
    Scroll to Top