Information

Contests

উদ্যোগ
Web Magazine


Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি

লেখা পাঠানোর শর্তাবলী

নিম্নলিখিত শর্তাবলী ১৮ বছর বা তার বেশি বয়সী লেখক / লেখিকাদের ক্ষেত্রে প্রযোজ্য।

১৮ বছরের কম বয়সী লেখক / লেখিকার ক্ষেত্রে তাঁর আইনগত অভিভাবক স্বতঃসিদ্ধভাবে এই শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে — এবং লেখার মৌলিকতা, অধিকার, first-publication ও প্রকাশ-সংক্রান্ত সমস্ত দায়ভার অভিভাবকের ওপর বর্তাবে। ১৮ বছরের কম বয়সী লেখক / লেখিকাদের লেখা অবশ্যই অভিভাবকের মাধ্যমেই জমা দিতে হবে।

udyog logo 2026 bangali.network

নিম্নলিখিত শর্তাবলী ১৮ বছর বা তার বেশি বয়সী লেখক / লেখিকাদের ক্ষেত্রে প্রযোজ্য।

১৮ বছরের কম বয়সী লেখক / লেখিকার ক্ষেত্রে তাঁর আইনগত অভিভাবক স্বতঃসিদ্ধভাবে এই শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে — এবং লেখার মৌলিকতা, অধিকার, first-publication ও প্রকাশ-সংক্রান্ত সমস্ত দায়ভার অভিভাবকের ওপর বর্তাবে। ১৮ বছরের কম বয়সী লেখক / লেখিকাদের লেখা অবশ্যই অভিভাবকের মাধ্যমেই জমা দিতে হবে।

১) লেখাটি লেখক / লেখিকা স্বতঃস্ফূর্ত, informed এবং conscious সিদ্ধান্ত নিয়ে নিজে পাঠাচ্ছেন, অথবা তাঁর informed permission নিয়ে পরিচিত কেউ পাঠাচ্ছেন।

২) পাঠানো লেখা সম্পূর্ণরূপে মৌলিক। লেখায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অন্য কারো copyrighted অংশ ব্যবহার হলে তার আইনগত দায় সম্পূর্ণ লেখকের / লেখিকার। কোনো পুরস্কারপ্রাপ্ত বা প্রকাশিত লেখা পরবর্তীতে plagiarized প্রমাণিত হলে, Bangali Network সংস্থা প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নিতে পারে।

৩) তথ্যনির্ভর লেখার সত্যতা যাচাইয়ের দায়িত্ব লেখকের / লেখিকার। তাঁদের পাঠানো লেখা বা ছবি প্রকাশের কারণে ভবিষ্যতে কোনো আইনি সমস্যা সৃষ্টি হলে দায়ভার লেখকের / লেখিকার।

৪) পাঠানোর তারিখ পর্যন্ত প্রাথমিকভাবে অন্য কোনো মাধ্যমে (print, electronic, web, social media) বা অন্য কোনো প্ল্যাটফর্মে (online / offline), লিখিত, অডিও, ভিডিও, নাট্যপাঠ, narration বা অন্য কোনো রূপে, এমনকি নিজের সোশ্যাল মিডিয়া পেজ ও প্রোফাইলেও, লেখাটি প্রকাশিত, আপলোড বা শেয়ার করা যাবে না এবং পাঠানোর তারিখ পর্যন্ত Bangali.Network ওয়েবসাইট বা Bangali Network সংস্থা ছাড়া অন্য কোনো ব্যক্তি / প্রকাশনা / মাধ্যমকে লেখাটি পাঠানো যাবে না।

৫) Bangali.Network ওয়েবসাইট বা Bangali Network সংস্থাকে পাঠানোর পরবর্তী ২ সপ্তাহ লেখাটি অন্য কোথাও (online / offline) প্রকাশ করা যাবে না বা প্রকাশের জন্য পাঠানো যাবে না। কোনো লেখা নির্বাচিত হলে পাঠানোর তারিখ থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে লেখককে / লেখিকাকে জানানো হবে। লেখক / লেখিকা এরপর ১ সপ্তাহ সময় পাবেন লেখা প্রকাশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। এই সময়ে অসম্মতি জানালে লেখাটি প্রকাশ করা হবে না, অথবা প্রকাশিত হয়ে গেলেও ডেটাবেস থেকে মুছে ফেলা হবে। তবে এই ১ সপ্তাহের পর প্রকাশিত লেখা অপসারণের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে Bangali Network সংস্থার বিবেচনাধীন।

৬) কোনো লেখা জমা দেওয়ার পর ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে নির্বাচিত হওয়ার বিষয়ে লেখক / লেখিকাকে জানানো না হলে, সংশ্লিষ্ট লেখাটি নির্বাচিত হয়নি বলে বিবেচিত হবে। সে ক্ষেত্রে লেখক / লেখিকা উক্ত লেখাটি অন্য যে কোনো প্রকাশমাধ্যমে পাঠাতে সম্পূর্ণ স্বাধীন থাকবেন এবং সে বিষয়ে আমাদের আলাদা করে জানানোর প্রয়োজন নেই। নির্বাচিত না হওয়া সমস্ত লেখা আমরা নিয়মিতভাবে আমাদের ডেটাবেস থেকে মুছে ফেলি। তাই লেখক / লেখিকা তাঁর লেখার স্বত্ব ও ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

৭) এই শর্ত প্রকাশ-পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য। Bangali.Network ওয়েবসাইট বা Bangali Network সংস্থা দ্বারা প্রকাশিত ‘উদ্যোগ’ বা ‘বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে পাঠানো সকল লেখার কপিরাইট সম্পূর্ণভাবে লেখকের / লেখিকার। তবে উক্ত লেখার first-publication right এবং exclusive-publication right সম্পূর্ণভাবে Bangali Network সংস্থার। Bangali.Network ওয়েবসাইট, ‘উদ্যোগ’ বা ‘বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে একটি লেখা একবার প্রকাশিত হলে — লেখক / লেখিকা ভবিষ্যতে সেই লেখাটি অন্য কোনো প্ল্যাটফর্মে (online / offline), লিখিত, অডিও, ভিডিও, নাট্যপাঠ, narration বা অন্য কোনো রূপে, এমনকি নিজের সোশ্যাল মিডিয়া পেজ ও প্রোফাইলেও, পুনঃপ্রকাশ করতে পারবেন না (link sharing accepted)। যদি লেখাটি লেখকের / লেখিকার অজ্ঞাতসারে অন্য কোথাও প্রকাশিত বা ব্যবহৃত হয়, তবে লেখক / লেখিকাকে অবিলম্বে সেই প্রকাশনা বা ব্যবহার সরিয়ে ফেলতে হবে। এই clause আন্তর্জাতিক first-publication ও exclusive-publication ethics অনুযায়ী প্রণীত।

৮) Bangali.Network ওয়েবসাইটে বা বাঙালি.নেটওয়ার্ক-এর ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত কোনো লেখা লেখকের / লেখিকার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অন্য কোনো প্ল্যাটফর্মে (online / offline), লিখিত, অডিও, ভিডিও বা অন্য কোনো মাধ্যমে, পুনঃপ্রকাশিত / পূর্বপ্রকাশিত বলে প্রমাণিত হলে, এবং সংশ্লিষ্ট লেখক / লেখিকা উক্ত কনটেন্ট অন্য প্ল্যাটফর্ম থেকে অপসারণে অনিচ্ছুক থাকলে —
✔️ লেখাটি আমাদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে আড়াল করা হবে।
✔️ সংশ্লিষ্ট পৃষ্ঠায় লেখকের / লেখিকার নাম, ছবি, বায়ো ও প্রোফাইল তথ্য first-publication রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে।
✔️ লেখাটি প্রদর্শিত না থাকলে সংশ্লিষ্ট পৃষ্ঠায় এই নোটিশ দেখানো হবে যে এই লেখাটি Bangali Network সংস্থার first-publication ও exclusive-publication নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বর্তমানে প্রদর্শিত হচ্ছে না — যাতে পাঠক / পাঠিকারা বিভ্রান্ত না হন।
✔️ সংশ্লিষ্ট লেখকের / লেখিকার ভবিষ্যৎ submissions সম্পাদকীয় বিবেচনায় নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হতে পারে।
✔️ Publication record সংরক্ষিত থাকার ক্ষেত্রে পরবর্তীতে নাম, ছবি বা বায়ো অপসারণের অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
এই নীতি প্ল্যাটফর্মের নীতিগত ধারাবাহিকতা এবং উভয় পক্ষের creative integrity রক্ষার স্বার্থে প্রযোজ্য।

৯) Bangali Network সংস্থা প্রকাশিত লেখা সম্পূর্ণ বা আংশিকভাবে print, electronic, web বা social media-তে ভবিষ্যতে পুনর্ব্যবহার করতে পারে। তবে প্রতিবারই লেখককে / লেখিকাকে যথাযথ credit দিতে বাধ্য থাকবে।

১০) ভবিষ্যতে Bangali Network সংস্থা কোনো লেখা বিক্রি করতে পারলে, অথবা কোনো ব্যক্তি / প্রতিষ্ঠান কোনো লেখার অধিকার কিনতে চাইলে, মোট আয়ের ৮০% লেখক / লেখিকা (বা তাঁদের আইনগত উত্তরাধিকারী) পাবেন এবং Bangali Network সংস্থা ২০% কমিশন হিসেবে রাখবে। এছাড়া, কোনো লেখাকে অডিও গল্প হিসেবে রূপান্তর করে Bangali Network সংস্থা নিজে থেকে প্রযোজনা ও বাণিজ্যিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলে, সংশ্লিষ্ট অডিও কনটেন্ট থেকে প্রাপ্ত মোট আয়ের ৬০% লেখক / লেখিকা পাবেন এবং বাকি ৪০% Bangali Network সংস্থা প্রযোজনা ও ব্যবস্থাপনার অংশ হিসেবে রাখবে। উভয় ক্ষেত্রেই, সংশ্লিষ্ট লেখক / লেখিকার পূর্বানুমতি সাপেক্ষে তবেই কোনো ধরনের ব্যবহার বা বাণিজ্যিক কার্যক্রম গ্রহণ করা হবে।

সংক্ষেপে — আপনার লেখা যদি মৌলিক হয়, সত্যনিষ্ঠ হয়, এবং শুধুমাত্র এখানে প্রকাশের জন্য পাঠানো হয়, তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন — কারণ এটাই আমাদের সম্পূর্ণ শর্তাবলীর সারমর্ম।

শর্তাবলীর PDF ফাইল ডাউনলোড করুন

শর্তাবলী (বাংলা)
Terms and Conditions (English)

যেকোনো তথ্যের প্রয়োজনে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন পড়ুন।

যেকোনো তথ্যের প্রয়োজনে পড়ুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Scroll to Top