আমরা বিশ্বাস করি — প্রতিটি কণ্ঠস্বরই মূল্যবান। আপনি যদি লিখতে ভালোবাসেন, আপনার চিন্তা, মতামত, অভিজ্ঞতা বা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চান, তবে বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন উদ্যোগ
আপনার জন্যই। এক ক্রমবর্ধমান লেখক–পাঠক পরিবারে যোগ দিতে আপনি স্বাগত।
উদ্যোগ
ওয়েব ম্যাগাজিনের ❛নববর্ষ ১৪৩৩❜ সংখ্যা প্রকাশিত হবে ১৫ এপ্রিল — লেখা পাঠাতে পারবেন ১০ এপ্রিল পর্যন্ত। এই পাতায় লেখার বিভাগ ও বিষয় ঘোষণা করা হয়েছে।
🔘 বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন উদ্যোগ-এর নতুন সংখ্যা প্রতি বাংলা মাসের শুরুতে — ইংরেজি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে।
বর্তমান সংখ্যাটি দেখতে এখানে ক্লিক করুন।
🔘 প্রদত্ত লেখার বিভাগগুলির মধ্যে থেকে লেখক / লেখিকা নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক বিভাগে, এবং সংশ্লিষ্ট বিভাগের অন্তর্গত এক বা একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।
🔘 প্রতিটি সংখ্যার জন্য লেখা তার আগের মাসের ১০ তারিখ থেকে সেই মাসের ৮ তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়।
তবে ❛নববর্ষ ১৪৩৩❜ সংখ্যার জন্য লেখা পাঠাতে পারবেন ১০ এপ্রিল পর্যন্ত।
🔘 বাঙালি লেখক / লেখিকাদের বাংলা ভাষায় লেখা পাঠাতে হবে। Non-Bengali writers may submit their writings in English; selected writings will be translated into Bengali for publication.
লেখা পাঠানোর আগে অতি অবশ্যই শর্তাবলী পড়ুন।
বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের ❛নববর্ষ ১৪৩৩❜ সংখ্যার জন্য যে যে বিভাগ ও বিষয়ে লেখা পাঠাতে পারেন সেগুলি হলো —
নিবন্ধ (article)
শব্দসংখ্যা ৩০০ থেকে ১২০০
• পয়লা বৈশাখ: উৎসব, না অভ্যাস?
→ বাঙালি সংস্কৃতি, শহর-গ্রাম অভিজ্ঞতা বা ব্যক্তিগত পর্যবেক্ষণ যুক্ত করা যেতে পারে
•
নতুন শুরু: আমরা বদলাই কতটা?
→ নববর্ষের প্রতিশ্রুতি ও বাস্তবতার তুলনা তুলে ধরা যেতে পারে
•
রবীন্দ্রনাথ: আজকের সময়ে প্রাসঙ্গিকতা কোথায়?
→ সাহিত্য, সমাজ, জাতীয়তাবাদ বা চিন্তাধারার আলোকে বিশ্লেষণ করা যেতে পারে
•
নাগরিক দায়িত্ব: অধিকার বেশি, না দায়বদ্ধতা?
→ ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক পর্যবেক্ষণ বা বাস্তব ঘটনার ভিত্তিতে লেখা যেতে পারে
•
দেশপ্রেম বনাম জাতীয়তাবাদ: সীমা কোথায়?
→ ব্যক্তিগত অনুভূতির বাইরে, সামাজিক বা ঐতিহাসিক প্রেক্ষিতে বিশ্লেষণ করা যেতে পারে
•
সংবাদমাধ্যম: তথ্যের উৎস, না মতের নির্মাতা?
→ সংবাদ গ্রহণ ও মত গঠনের সম্পর্ক নিয়ে পর্যবেক্ষণভিত্তিক আলোচনা করা যেতে পারে
•
ডিজিটাল ইনফ্লুয়েন্সার: পেশা, না প্রভাবের ক্ষেত্র?
→ সমকালীন সমাজে প্রভাব, বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বের দিকটি বিশ্লেষণ করা যেতে পারে
•
সোশ্যাল মিডিয়ায় মতামত: সচেতনতা, না শুধু প্রতিক্রিয়া?
→ বর্তমান সময়ের প্রেক্ষিতে মত গঠন ও প্রভাব নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে
প্রবন্ধ (essay) নয়, সংক্ষিপ্ত ও সুসংগঠিত নিবন্ধ (article) প্রত্যাশিত। সরল ভাষায় লেখা হলেও সমস্যা নেই, ভাবনার স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।
গল্প (stories)
শব্দসংখ্যা ৫০০ থেকে ২৫০০
•
নতুন বছরের পুরোনো সকাল
→ কারও জীবনে নতুন শুরু, আবার কারও জন্য অন্য কিছুর ইঙ্গিত
•
এইবার আর আগের মতো নয়
→ মানুষটি চিরকাল মুখচোরা, হঠাৎ তার পরিবর্তনের কারণ কী?
•
আমি চিনি গো চিনি তোমারে
→ অতীতের কোনো মানুষ যখন অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ায়
• বদলানোর কোনো কথা হয়নি
→ বাইরে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে কিছু একটা গলদ রয়ে গেছে
•
অসমাপ্ত এক অদ্ভুত গল্প
→ একটি সিদ্ধান্ত, যা প্রথমে অযৌক্তিক মনে হলেও পরে অন্য অর্থ নেয়
অপ্রয়োজনীয় নাটকীয়তা বা পূর্বানুমানযোগ্য মোড় এড়িয়ে চলা প্রত্যাশিত। আখ্যানের দৃঢ়তা ও নতুনত্ব বিশেষভাবে বিবেচিত হবে।
কবিতা (poetry)
শব্দসংখ্যা ৫০ থেকে ৫০০
•
বিষয় : উন্মুক্ত
এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।
বিভাগ বা বিষয়ের নাম শিরোনামে ব্যবহার করবেন না। বিভাগ বা বিষয়ের নাম শুধুমাত্র লেখার দিকনির্দেশক — লেখার শিরোনাম নয়।
উদাহরণস্বরূপ, ‘আমি চিনি গো চিনি তোমারে’ বিষয়ের ওপর গল্প লেখা মানে এই একই শিরোনামে গল্প লেখা নয়।
এই বিষয়ের অন্তর্নিহিত দিকনির্দেশ — “অতীতের কোনো মানুষ যখন অপ্রত্যাশিতভাবে সামনে এসে দাঁড়ায়” — এর উপর ভিত্তি করে গল্পটি ভৌতিক, আধ্যাত্মিক, গোয়েন্দা, সম্পর্কভিত্তিক, কল্পবিজ্ঞান বা অন্য যেকোনো ধারায় রচিত হতে পারে।
গল্পের শিরোনাম নির্ভর করবে গল্পের কাঠামো ও আপনার কল্পনার উপর।
একইভাবে, নিবন্ধের ক্ষেত্রেও শিরোনাম নির্ধারিত হবে লেখার কাঠামোর ভিত্তিতে।
নির্ধারিত বিষয়ের দিকনির্দেশ অনুসরণ করে এক বা একাধিক দৃষ্টিকোণ থেকে আপনি নিবন্ধটি নির্মাণ করতে পারেন।