Go to Bangali.Network
Go to Bangali.Network



লেখা পাঠান


পরিচিতি
Contests

উদ্যোগ
Web Magazine


উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
স্বীকৃতি এবং সম্মান

প্রতিটি জমা পড়া লেখার মধ্যেই থাকে একটি স্বতন্ত্র কণ্ঠ, একটি দৃষ্টিভঙ্গি এবং একটি গল্প। তার মধ্য থেকে সম্পাদকীয় পদ্ধতিতে নির্বাচিত কিছু রচনা একত্রিত করে উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের মাসিক সংখ্যা প্রকাশিত হয়।

নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার নাম, ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ Bangali.Network ওয়েবসাইটে উদ্যোগ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়।

প্রতি মাসে তার আগের মাসের সংখ্যায় প্রকাশিত নিবন্ধ, সংস্কৃতিচর্চা, খবরাখবর ও গল্প বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন লেখক / লেখিকা একটি অনন্য সম্মানে ভূষিত হন। এছাড়াও, প্রকাশিত কবিতাগুলির মধ্যে থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২ জন কবি / কবয়িত্রী এই সম্মান লাভ করেন।

এই সম্মানের নাম — মাসের সেরা কলম

writers bangali.network
মাসের সেরা কলম

নিবন্ধ, সংস্কৃতিচর্চা, খবরাখবর ও গল্প বিভাগের ১০টি পুরস্কার প্রাচীন ভারতীয় দর্শনের পাঁচটি ধ্রুপদী উপাদান — আকাশ, পৃথিবী, বায়ু, অগ্নি এবং জল — দ্বারা অনুপ্রাণিত :

icon sky
অভিনব কলম
" আকাশের মতো সীমাহীন চিন্তাধারা "

যিনি প্রচলিত ধারা থেকে সরে এসে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি, মৌলিক চিন্তা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে পাঠককে চমকে দিয়েছেন।

icon earth
সমাজমুখী কলম
" পৃথিবীর মতো দৃঢ় বাস্তবতার প্রতিবিম্ব "

যিনি সমাজের নানা সমস্যা, অভিজ্ঞতা ও বাস্তবতাকে লেখার মাধ্যমে জীবন্ত করে তুলেছেন এবং পাঠককে ভাবতে বাধ্য করেছেন।

icon air
চিন্তাশীল কলম
" বায়ুর মতো অদৃশ্য অথচ অপরিহার্য "

যিনি যুক্তিনির্ভর বিশ্লেষণ, গভীর প্রতিফলন ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে পাঠকের মনে দীর্ঘস্থায়ী চিন্তার খোরাক জুগিয়েছেন।

icon fire
দুঃসাহসী কলম
" অগ্নির মতো তেজী ও নির্ভীক প্রকাশ "

যিনি সাহসিকতার সঙ্গে কঠিন, বিতর্কিত বা উপেক্ষিত বিষয় সামনে এনেছেন এবং নির্ভয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।

icon water
আলোড়িত কলম
" জলের ঢেউয়ের মতো প্রবাহিত সাড়া "

যিনি এমন লেখা রচনা করেছেন যা পাঠকমহলে আলোড়ন তুলেছে, প্রতিক্রিয়া জাগিয়েছে এবং আলোচনার সূত্রপাত করেছে।

Bangali Network সংস্থা প্রত্যেক 'মাসের সেরা কলম' বিজয়ীকে প্রদান করবে —

✔️ ওয়েবসাইটে এক বছরের জন্য নাম, ছবি ও আর্টিকেল লিঙ্ক প্রদর্শন।
পেজ → মাসের সেরা কলম  (পূর্ববর্তী বিজয়ীদের দেখতে লিঙ্কে ক্লিক করুন)

✔️ সমাজ মাধ্যমে নাম, ছবি ও আর্টিকেলের প্রচার।
পেজ → অফিসিয়াল ফেসবুক  (গত মাসের বিজয়ীদের দেখতে লিঙ্কে ক্লিক করুন)

✔️ একটি ডিজিটাল সার্টিফিকেট।
মাধ্যম → হোয়াটসঅ্যাপ  (নম্বরটি সেভ করতে লিঙ্কে ক্লিক করুন)

✔️ ₹৫০০ সম্মানী
মাধ্যম → ইউ পি আই  (আর্থিক সম্মানী বর্তমানে শুধুমাত্র ভারতের ভেতরে প্রদান করা সম্ভব। ভারতের বাইরে থেকে অংশগ্রহণকারী লেখকদের ক্ষেত্রে উপরের সম্মানগুলি প্রদান করা হবে।)

গদ্যের নির্বাচন পদ্ধতি

অভ্যন্তরীণ নির্ধারণ

৫টি নিয়মিত পুরস্কার


এই ৫টি পুরস্কার বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের সম্পাদনা পরিষদ ও অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। এ ক্ষেত্রে লেখার গুণমান, চিন্তার গভীরতা, ভাষা ও উপস্থাপনার শক্তিকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে। Bangali Network সংস্থা প্রতি মাসে এই পাঁচটি নিয়মিত পুরস্কার প্রদান করবে।

পাঠকের প্রতিক্রিয়া

সর্বাধিক ৫টি পুরস্কার


এই ৫টি পুরস্কার নির্ধারিত হবে পাঠকের প্রতিক্রিয়ার ভিত্তিতে।

২০২৬ সালের জানুয়ারী সংখ্যা থেকে বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত নির্দিষ্ট কিছু লেখায় থাকবে ৫টি করে রিঅ্যাকশন বাটন। এবং পাঠকের প্রতিক্রিয়ার সামগ্রিক ধরণ ও সাড়া বিশ্লেষণ করে এই বিভাগে পুরস্কার নির্ধারণ করা হবে।

এই বিভাগে পুরস্কার লাভের জন্য বিবেচিত হতে প্রকাশিত হওয়ার ২৫ দিনের মধ্যে একটি লেখার যেকোনো একটি নির্দিষ্ট রিঅ্যাকশন বাটনে ন্যূনতম ৩০টি প্রতিক্রিয়া প্রাপ্ত হবে।

মোট প্রতিক্রিয়ার সংখ্যা নয়, বরং কোনো একটি নির্দিষ্ট রিঅ্যাকশন বাটনে প্রাপ্ত প্রতিক্রিয়ার সংখ্যার ভিত্তিতে পাঠকের প্রতিক্রিয়া বিভাগে পুরস্কার নির্ধারণ করা হবে।

পদ্যের নির্বাচন পদ্ধতি

অভ্যন্তরীণ নির্ধারণ

১টি নিয়মিত পুরস্কার


বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের সম্পাদনা পরিষদ ও অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই পুরস্কারটি প্রতি মাসে নিয়মিত প্রদান করা হবে।

utsaho button sample bangali.network

পাঠকের প্রতিক্রিয়া

সর্বাধিক ১টি পুরস্কার


কবিতার সঙ্গে থাকা ‘উৎসাহ’ দেওয়ার বাটনে পাঠকের সর্বোচ্চ প্রতিক্রিয়ার ভিত্তিতে এই পুরস্কারটি প্রদান করা হবে। বিবেচিত হতে হলে প্রকাশের ২৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কবিতাটিকে ন্যূনতম ৫০ জন পাঠক / পাঠিকার কাছ থেকে উৎসাহ অর্জন করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য : উপরোক্ত নির্বাচন পদ্ধতি নিয়মিত সংখ্যার জন্য প্রযোজ্য। বিশেষ সংখ্যার ক্ষেত্রে পৃথক এবং বিশেষায়িত নির্বাচন পদ্ধতি প্রযোজ্য হতে পারে। মোট পুরস্কারের সংখ্যা এবং পুরস্কারের অর্থ অপরিবর্তিত থাকবে, তবে পুরস্কারের শিরোনাম, মর্যাদা ও বিভাগসমূহ বিশেষ সংখ্যার প্রকৃতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। যেমন ২০২৫-এর ডিসেম্বর মাসে প্রকাশিত ❛শব্দে বোনা গল্পের সোয়েটার❜ একটি বিশেষ ছোটগল্প সংখ্যা ছিল — ওই সংখ্যার 'মাসের সেরা কলম' নির্বাচনের পৃথক কাঠামো প্রযোজ্য হয়েছে। ২০২৬-এর এপ্রিল মাসে ❛নববর্ষ ১৪৩৩❜ একটি বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হবে।

পুরস্কার সংক্রান্ত সকল সিদ্ধান্ত Bangali Network সংস্থা গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কারপ্রাপ্ত লেখাগুলির লেখক / লেখিকাদের প্রাপ্য সম্মানী অর্থ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দেওয়া হবে —

payment domestic

(ভারতের মধ্যে)

বর্তমান সংখ্যা
Scroll to Top