About Bangali.Network
About Bangali.Network
মাসিক সংখ্যা
লেখক–লেখিকা
লেখা পাঠান
আমাদের কথা
উদ্যোগ
Web Magazine
Contests

উদ্যোগ Web Magazine
Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি
শব্দে বোনা গল্পের সোয়েটার
দ্বিতীয় বর্ষ

পৌষ — বেলা করে ঘুম ভাঙা, লেপের ভেতর গুটিয়ে থাকার মাস। ব্যালকনিতে রোদ পোয়াতে পোয়াতে কমলালেবুর কোয়া ছাড়ানোর মাস। দল বেঁধে হৈ-হৈ করে চড়ুইভাতি করার মাস। দিন ছোট হতে পারে, কিন্তু রাত বড় — কল্পনার ডানায় ভেসে যাওয়ার মতো বড়।

সেই কল্পনার রঙিন সুতোয় বোনা যাক ‘উদ্যোগ’-এর শীতের দিনগুলোকে!

ফিরে এল ‘শব্দে বোনা গল্পের সোয়েটার’ — ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনের বিশেষ ছোটগল্প সংখ্যা, এবার দ্বিতীয় বর্ষে।

ছোটগল্প পাঠান — ২০ ডিসেম্বরের মধ্যে
শব্দসংখ্যা: ৫০০ থেকে ২০০০
বেছে নেওয়ার জন্য রয়েছে ১২টি বিষয়
shobde bona golper sweater writer bangali.network
আপনার লেখা শুধুমাত্র
লেখা পাঠানোর ফর্ম
ব্যবহার করে পাঠান।
shobde bona golper sweater writer bangali.network

সম্পাদকীয় মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ছোটগল্পগুলি প্রকাশিত হবে ‘উদ্যোগ’-এর পৌষ ১৪৩৩ সংখ্যায়।

প্রকাশিত গল্পগুলির লেখক-লেখিকাদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ (রবিবার) কলকাতার গলফ গার্ডেনসে অবস্থিত কলামণ্ডলম প্রেক্ষাগৃহে আয়োজিত ‘উদ্যোগ’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানপত্র প্রদান করা হবে। পাশাপাশি, নির্বাচিত ১৫টি গল্পকে ১৫টি পৃথক বিভাগে পদক প্রদান করা হবে। প্রত্যেক লেখক-লেখিকা একজন সঙ্গীসহ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও চিন্তার কিছু নেই। অনুপস্থিত লেখক-লেখিকাদের প্রাপ্য সম্মাননা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। উপস্থিতি, সম্মাননা গ্রহণ এবং কুরিয়ার সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি জানতে অনুগ্রহ করে বার্ষিক অনুষ্ঠান সংক্রান্ত পেজটি দেখুন।

গল্পের বিষয়

✧  ভাড়াটে প্রতিবাদী
বাবুন একজন পেশাদার প্রতিবাদকারী। বিভিন্ন সংগঠনের হয়ে মিছিলে হাঁটা আর স্লোগান দেওয়াই তার পেশা। কিন্তু একই দিনে পরস্পরবিরোধী দুটি আন্দোলনে যোগ দেওয়ার চুক্তি পেয়ে সে বিপাকে পড়ে গেল।

✧  খুনির সাক্ষাৎকার
এক সাংবাদিক শহরের সবচেয়ে কুখ্যাত সুপারি কিলারের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেলেন। সাক্ষাৎকারে সেই খুনি জানাল, গত দশ বছরে সে যতগুলি খুন করেছে, প্রতিটির নেপথ্যে ছিল একই ব্যক্তির নির্দেশ।

✧  শেষ ট্রেনের যাত্রী
রাতের শেষ লোকাল ট্রেনের টিকিট পরীক্ষক দেখলেন, একটি কামরার সব যাত্রীর টিকিটে একই গন্তব্যের নাম লেখা। অথচ সেই নামে কোনও স্টেশনই নেই। তাহলে যাত্রীরা কোথায় যাচ্ছেন?

✧  স্মৃতি সংশোধন
ভবিষ্যতের এক পৃথিবীতে অর্থের বিনিময়ে স্মৃতি বদলানো যায়। একদিন এক রাষ্ট্রনায়ক আবিষ্কার করেন, তাঁর নিজের স্মৃতিগুলি আসলে ইতিহাসের এক কুখ্যাত স্বৈরশাসকের স্মৃতি থেকে নকল করা হয়েছে।

✧  নিঃশব্দ শহর
এক সকালে শহরের সমস্ত ফোন, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেট সংযোগ একসঙ্গে বন্ধ হয়ে যায়। তিন দিন পর নাগরিকেরা জানতে পারেন, শহরটিকে একটি সামাজিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল।

✧  গোপন পরিচয়
একটি তদন্তসূত্রে এক পুলিশ অফিসার জানতে পারলেন, গত আট বছর ধরে তাঁর স্বামী অন্য এক পরিচয়ে সম্পূর্ণ আলাদা একটি জীবন যাপন করছেন। অথচ স্বামীর সেই গোপন পরিচয়টি আদৌ মিথ্যা নয়।

এই পাতায় সংকলিত হয়েছে ১৪৩২ সনের ‵মাসের সেরা কলম′ স্বীকৃতিপ্রাপ্ত লেখকদের ছবি, নাম এবং তাঁদের রচনার সংযোগ। 'মাসের সেরা কলম' নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে স্বীকৃতি ও সম্মান বিভাগটি দেখুন।

✧  বিয়ের আমন্ত্রণ
নিজের দ্বিতীয় বিয়েতে প্রাক্তন স্ত্রীকে নিমন্ত্রণ করেন এক ব্যক্তি। বিয়ের আগের দিন জানতে পারেন, তাঁর প্রাক্তন স্ত্রী নতুন জীবনসঙ্গীকে চেনেন এবং এমন এক সত্য জানেন, যা তাঁর নিজেরই অজানা।

✧  অভিযোগের অভিযোগ
শহরের রাস্তায় বিপজ্জনক এক গর্ত নিয়ে অভিযোগ। কর্তৃপক্ষের দাবি, সরকারি নথিতে গর্তটির অস্তিত্ব নেই। এক নাগরিক তা প্রমাণ করতে গেলে উল্টে তাঁর বিরুদ্ধেই সমাজমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে।

✧  সততার পুরস্কার
এক সরকারি দপ্তরে বছরের সবচেয়ে সৎ কর্মীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমস্যা দেখা দেয় যখন মনোনীত প্রত্যেক কর্মীর বিরুদ্ধে অন্তত একটি করে হলেও দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।

✧  বিনামূল্যের দোকান
শহরে একটি নতুন দোকান খোলে, যেখানে সমস্ত জিনিস বিনামূল্যে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পর দোকানের নিয়মিত ক্রেতারা বুঝতে পারেন, তাঁদের প্রত্যেকের কাছ থেকে অদৃশ্য কোনও মূল্য আদায় করা হচ্ছে।

✧  শেষ মানব
সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি বহুজাতিক সংস্থার একমাত্র মানব অংশীদার একজন বৃদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁকে বরখাস্ত করতে পারে না, কারণ সংস্থার সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত লাইসেন্স তাঁর নামেই নথিভুক্ত।

✧  পুরোনো মামলা
একজন আইনজীবী জানতে পারলেন, তাঁর নতুন মক্কেলের হয়ে যে মহিলার বিরুদ্ধে তিনি একটি গুরুত্বপূর্ণ মামলা লড়তে চলেছেন, বহু বছর আগে সেই মহিলার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

প্রদত্ত বিষয়গুলি থেকে আপনার আপনার পছন্দমতো একটি বিষয় বেছে নিন, এবং বাংলা ভাষায় ৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে ছোটগল্প লিখে পাঠান।

একাধিক বিষয়ে ছোটগল্প জমা দেওয়া যাবে। তবে পৌষ ১৪৩৩ সংখ্যায় একজন লেখক বা লেখিকার সর্বাধিক একটি গল্পই প্রকাশের জন্য নির্বাচিত হবে। তাই একাধিক গল্প পাঠানোর পরিবর্তে নিজের সেরা গল্পটি পাঠানোর পরামর্শ রইল।

লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে ‘উদ্যোগ’-এর ওয়েবসাইটে নির্ধারিত লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন।

প্রদত্ত বিষয়গুলি থেকে আপনার আপনার পছন্দমতো একটি বিষয় বেছে নিন, এবং বাংলা ভাষায় ৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে ছোটগল্প লিখে পাঠান।

একাধিক বিষয়ে ছোটগল্প জমা দেওয়া যাবে। তবে পৌষ ১৪৩৩ সংখ্যায় একজন লেখক বা লেখিকার সর্বাধিক একটি গল্পই প্রকাশের জন্য নির্বাচিত হবে। তাই একাধিক গল্প পাঠানোর পরিবর্তে নিজের সেরা গল্পটি পাঠানোর পরামর্শ রইল।

আপনার লেখা শুধুমাত্র
লেখা পাঠানোর ফর্ম
ব্যবহার করে পাঠান।

সম্পাদকীয় মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত ছোটগল্পগুলি প্রকাশিত হবে ‘উদ্যোগ’-এর পৌষ ১৪৩৩ সংখ্যায়।

প্রকাশিত গল্পগুলির লেখক-লেখিকাদের আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ (রবিবার) কলকাতার গলফ গার্ডেনসে অবস্থিত কলামণ্ডলম প্রেক্ষাগৃহে আয়োজিত ‘উদ্যোগ’-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানপত্র প্রদান করা হবে। পাশাপাশি, নির্বাচিত ১৫টি গল্পকে ১৫টি পৃথক বিভাগে পদক প্রদান করা হবে। প্রত্যেক লেখক-লেখিকা একজন সঙ্গীসহ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও চিন্তার কিছু নেই। অনুপস্থিত লেখক-লেখিকাদের প্রাপ্য সম্মাননা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব। উপস্থিতি, সম্মাননা গ্রহণ এবং কুরিয়ার সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি জানতে অনুগ্রহ করে বার্ষিক অনুষ্ঠান সংক্রান্ত পেজটি দেখুন।

কলম — থুড়ি, কীবোর্ড ধরুন! গল্প পাঠান ২০ ডিসেম্বরের মধ্যে।
কলম — থুড়ি, কীবোর্ড ধরুন!
গল্প পাঠান ২০ ডিসেম্বরের মধ্যে।
Scroll to Top

‘উদ্যোগ’ ফোনে রাখুন

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ইনস্টল করুন। ইনস্টলের পর অ্যাপ তালিকা থেকে আইকনটি হোমস্ক্রিনে যোগ করে নিতে পারেন। এরপর সহজেই পড়ুন আপনার প্রিয় ম্যাগাজিন। ভালো না লাগলে যেকোনো সময় এক ক্লিকে আনইনস্টল করতে পারবেন।