
কোন সে আলোর স্বপ্ন
‘কোন সে আলোর স্বপ্ন’ কোনও নির্দিষ্ট মতাদর্শ বা রাজনৈতিক বিশ্বাসের পক্ষে-বিপক্ষে দাঁড়ানো উপন্যাস নয়। এটি সাধারণ মানুষের জীবনসংগ্রাম, ভালোবাসা, স্বপ্ন, ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর কাহিনি। রাজনৈতিক আন্দোলনের উত্থান-পতন ও মতাদর্শের সংঘাতের মধ্য দিয়ে উপন্যাসটি তুলে ধরে এক গভীর মানবিক উপলব্ধি — মতাদর্শ মানুষের জন্য, মানুষ কোনও মতাদর্শের জন্য নয়। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও সাধারণ মানুষের অনমনীয় বেঁচে থাকার আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে এই কাহিনি।
