আমরা বিশ্বাস করি — প্রতিটি কণ্ঠস্বরই মূল্যবান। আপনি যদি লিখতে ভালোবাসেন, আপনার চিন্তা, মতামত, অভিজ্ঞতা বা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চান, তবে বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন উদ্যোগ
আপনার জন্যই।
Voice of UDYOG
হয়ে এক ক্রমবর্ধমান লেখক–পাঠক পরিবারে যোগ দিতে আপনি স্বাগত।
এই পাতায় লেখার বিভাগ ও বিষয় ঘোষণা করা হয়েছে।
🔘 বাঙালি.নেটওয়ার্ক-এর ওয়েব ম্যাগাজিন উদ্যোগ-এর নতুন সংখ্যা প্রতি মাসে প্রকাশিত হয়। ১৪৩৩ সালের বৈশাখ সংখ্যা থেকে এই প্রকাশনায় বাংলা মাস অনুসরণ করা হচ্ছে।
বর্তমান সংখ্যাটি দেখতে এখানে ক্লিক করুন।
🔘 প্রদত্ত লেখার বিভাগগুলির মধ্যে থেকে লেখক / লেখিকা নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক বিভাগে, এবং সংশ্লিষ্ট বিভাগের অন্তর্গত এক বা একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই প্রকাশযোগ্য।
🔘 প্রতিটি সংখ্যার জন্য লেখা গ্রহণ করা হয় সংশ্লিষ্ট প্রকাশের মাসের ২০ তারিখ পর্যন্ত (ইংরেজি মাস অনুযায়ী)। যেমন, শ্রাবণ ১৪৩৩ সংখ্যা প্রকাশিত হবে ২৫ জুলাই ২০২৬ (৮ই শ্রাবণ) — সেই সংখ্যার জন্য লেখা পাঠানোর শেষ তারিখ ২০ জুলাই।
🔘 বাঙালি লেখক / লেখিকাদের বাংলা ভাষায় লেখা পাঠাতে হবে। Non-Bengali writers may submit informative articles in English; selected articles will be translated into Bengali for publication. Only fact-based, informative, and professional articles will be considered. This option is not available for stories, poetry, personal narratives, emotional analysis, or opinion pieces.
বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ ওয়েব ম্যাগাজিনের জন্য যে যে বিভাগ ও বিষয়ে লেখা পাঠাতে পারেন সেগুলি হলো —
আর্টিকেল
শব্দসংখ্যা ৫০০ থেকে ১২০০
এই বিভাগে শুধুমাত্র তথ্যভিত্তিক আর্টিকেল প্রত্যাশিত। ব্যক্তিগত অনুভূতি বা অভিজ্ঞতানির্ভর রচনা (প্রবন্ধধর্মী লেখা) এখানে গ্রহণযোগ্য নয়। সরল ভাষায় লেখা হলেও সমস্যা নেই — তথ্য, বিশ্লেষণ ও নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে উপস্থাপনা, ভাবনার স্বচ্ছতা ও গঠন এখানে প্রধান।
✧
ইতিহাস ও পুরাতত্ত্ব
✧
উৎসব ও অনুষ্ঠান
✧
খাওয়া-দাওয়া
✧
খেলা
✧
জীবনধারা
✧
তথ্য ও বিস্ময়
✧
না-মানুষ (পশু-পাখি)
✧
পরিবেশ
✧
বিজ্ঞান ও প্রযুক্তি
✧
ব্যবসা ও বাণিজ্য
✧
ভ্রমণ ও পর্যটন
✧
রাজনীতি
✧
স্বাস্থ্য ও মনোবিজ্ঞান
✧
শিক্ষা ও পেশা
✧
সাজগোজ
প্রতিচিন্তা
শব্দসংখ্যা ৫০০ থেকে ১৫০০
এই বিভাগে নিজস্ব ভাবনা, অভিজ্ঞতা, মতামত ও পর্যবেক্ষণনির্ভর রচনা স্বাগত। তথ্য বা ঘটনা নিয়ে চিন্তাশীল বিশ্লেষণ ও লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গির সুষম উপস্থাপনাই এই বিভাগের মূল বৈশিষ্ট্য।
✧
উৎসব বিশ্লেষণ
✧
চলচ্চিত্র বিশ্লেষণ
✧
ধর্ম ও অধ্যাত্ম
✧
পুরাণ ও পুনর্কথন
✧
রিভিউ
(সাম্প্রতিক বই ও চলচ্চিত্র)
✧
সমাজ ও সম্পর্ক
✧
সমালোচনা
✧
সাহিত্য বিশ্লেষণ
✧
বিশিষ্ট ব্যক্তিত্ব (স্মরণ)
✧
জীবনখাতার পাতা
(স্মৃতিচারণ)
ছোটগল্প
শব্দসংখ্যা ৫০০ থেকে ২০০০
✧ বিষয় : উন্মুক্ত
কবিতা
শব্দসংখ্যা ৫০ থেকে ২০০
✧ বিষয় : উন্মুক্ত
এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন। তবে একই মাসে একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্যই (অর্থাৎ সর্বোচ্চ দুটি লেখা) প্রকাশযোগ্য। তাই একাধিক লেখা নির্বাচিত হলেও একই সংখ্যায় একাধিক গদ্য বা একাধিক পদ্য প্রকাশ করা হবে না। অতিরিক্ত নির্বাচিত লেখাগুলি পরবর্তী সংখ্যাগুলির জন্য বিবেচিত থাকবে।
লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন।
শুধুমাত্র ফর্মের মাধ্যমে জমা দেওয়া লেখাগুলিই সম্পাদকীয় পর্যালোচনার জন্য নির্ধারিত ফোল্ডারে পৌঁছায় — হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো লেখা সেখানে অন্তর্ভুক্ত হয় না। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।
লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন এবং লেখা পাঠানোর শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।
আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57200 নম্বরে ফোন করতে পারেন।
লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন।
শুধুমাত্র ফর্মের মাধ্যমে জমা দেওয়া লেখাগুলিই সম্পাদকীয় পর্যালোচনার জন্য নির্ধারিত ফোল্ডারে পৌঁছায় — DM করে পাঠানো লেখা সেখানে অন্তর্ভুক্ত হয় না। ফেসবুক শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।
লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন এবং লেখা পাঠানোর শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে ফেসবুকে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।
আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের ফেসবুকে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — ফেসবুকে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57200 নম্বরে ফোন করতে পারেন।