আমরা বিশ্বাস করি — প্রতিটি কণ্ঠস্বরই মূল্যবান। আপনি যদি লিখতে ভালোবাসেন, আপনার চিন্তা, মতামত, অভিজ্ঞতা বা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে চান, তবে বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন
উদ্যোগ
Udyog
আপনার জন্যই। এক ক্রমবর্ধমান লেখক–পাঠক পরিবারে যোগ দিতে আপনি স্বাগত।
বিঃ দ্রঃ এই মুহূর্তে নতুন লেখা জমা নেওয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে।
🔘 বাঙালি.নেটওয়ার্ক-এর মাসিক ওয়েব ম্যাগাজিন
উদ্যোগUdyog
-এর নতুন সংখ্যা প্রতি বাংলা মাসের শুরুতে — ইংরেজি মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে।
বর্তমান সংখ্যাটি দেখতে এখানে ক্লিক করুন।
🔘 প্রদত্ত লেখার বিভাগগুলির মধ্যে থেকে লেখক / লেখিকা নিজের পছন্দ অনুযায়ী এক বা একাধিক বিভাগে, এবং সংশ্লিষ্ট বিভাগের অন্তর্গত এক বা একাধিক বিষয়ে লেখা পাঠাতে পারেন।
🔘 প্রতিটি সংখ্যার জন্য লেখা তার আগের মাসের ১০ তারিখ থেকে সেই মাসের ৮ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে।
এই মুহূর্তে নতুন লেখা জমা নেওয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে।
🔘 বাঙালি লেখক / লেখিকাদের বাংলা ভাষায় লেখা পাঠাতে হবে। Non-Bengali writers may submit their writings in English; selected writings will be translated into Bengali for publication.
লেখা পাঠানোর আগে অতি অবশ্যই শর্তাবলী পড়ুন।
🔘 নির্বাচিত লেখাগুলি লেখক / লেখিকার নাম, ছবি ও সংক্ষিপ্ত পরিচিতিসহ Bangali.Network ওয়েবসাইটে
উদ্যোগUdyog
ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হবে।
🔘 প্রতি মাসে প্রকাশিত লেখাগুলির মধ্যে ১০ টি পর্যন্ত নির্বাচিত লেখা পাবে
মাসের সেরা কলম
সম্মান।
বাঙালি.নেটওয়ার্ক-এর উদ্যোগ Udyog ওয়েব ম্যাগাজিনের জন্য যে যে বিভাগে লেখা পাঠাতে পারেন সেগুলি হলো —
✔️
নিবন্ধ (article)
শব্দসংখ্যা ৩০০ থেকে ১২০০
✔️
সংস্কৃতিচর্চা (cultural contemplation)
শব্দসংখ্যা ৩০০ থেকে ২০০০
গল্প (stories)
শব্দসংখ্যা ৫০০ থেকে ৫০০০
✔️
কবিতা (poetry)
শব্দসংখ্যা ৫০ থেকে ৫০০
এর মধ্যে যেকোনো একটি বা একাধিক বিভাগে বা বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন।
বিভাগ বা বিষয়ের নাম আর্টিকেলের শিরোনামে ব্যবহার করবেন না। বিভাগ বা বিষয়ের নাম শুধুমাত্র লেখার দিকনির্দেশক — লেখার শিরোনাম নয়।
উদাহরণস্বরূপ — 'শরীর, স্বাস্থ্য ও মন' বিষয়ের উপর নিবন্ধ লেখা মানে এই তিনটি বিষয়ের সম্পর্ক নিয়ে 'শরীর, স্বাস্থ্য ও মন' শিরোনামে নিবন্ধ লেখা নয়, বরং এমন একটি বিষয়ে লেখা যা ওই বিষয়ের অন্তর্গত। একজন জিম ট্রেনারের লেখা বডিবিল্ডিঙের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা 'শরীর' বিষয়ক, একজন দন্তচিকিৎসকের লেখা দাঁতের যত্নের পূর্ণ গাইড 'স্বাস্থ্য' বিষয়ক, একজন মনোবিজ্ঞানীর লেখা মাদকাসক্তি থেকে মুক্তির উপায় 'মন' বিষয়ক — এই তিনটি লেখাই 'শরীর, স্বাস্থ্য ও মন' বিষয়ের অন্তর্ভুক্ত নিবন্ধ হবে।
প্রতি মাসে তার আগের মাসের সংখ্যায় প্রকাশিত নিবন্ধ, সংস্কৃতিচর্চা ও গল্প বিভাগ থেকে সর্বোচ্চ ১০ জন লেখক / লেখিকা একটি অনন্য সম্মানে ভূষিত হবেন।
এছাড়াও, প্রকাশিত কবিতাগুলির মধ্যে থেকে প্রতি মাসে সর্বোচ্চ ২ জন কবি / কবয়িত্রী এই সম্মান লাভ করবেন।
এই সম্মানের নাম —
মাসের সেরা কলম।
Bangali Network সংস্থা এঁদের প্রত্যেককে প্রদান করবে —
✔️ ওয়েবসাইটে এক বছরের জন্য নাম, ছবি ও আর্টিকেল লিঙ্ক প্রদর্শন।
পেজ → মাসের সেরা কলম
(পূর্ববর্তী বিজয়ীদের দেখতে লিঙ্কে ক্লিক করুন)
✔️ সমাজ মাধ্যমে নাম, ছবি ও আর্টিকেলের প্রচার।
পেজ → অফিসিয়াল ফেসবুক
(গত মাসের বিজয়ীদের দেখতে লিঙ্কে ক্লিক করুন)
✔️ একটি ডিজিটাল সার্টিফিকেট।
✔️ ₹৫০০ সম্মানী
নিবন্ধ, সংস্কৃতিচর্চা ও গল্প বিভাগের ১০টি পুরস্কার প্রাচীন ভারতীয় দর্শনের পাঁচটি ধ্রুপদী উপাদান — আকাশ, পৃথিবী, বায়ু, অগ্নি এবং জল — দ্বারা অনুপ্রাণিত :
" আকাশের মতো সীমাহীন চিন্তাধারা "
যিনি প্রচলিত ধারা থেকে সরে এসে একেবারে নতুন দৃষ্টিভঙ্গি, মৌলিক চিন্তা ও অভিনব উপস্থাপনার মাধ্যমে পাঠককে চমকে দিয়েছেন।
" পৃথিবীর মতো দৃঢ় বাস্তবতার প্রতিবিম্ব "
যিনি সমাজের নানা সমস্যা, অভিজ্ঞতা ও বাস্তবতাকে লেখার মাধ্যমে জীবন্ত করে তুলেছেন এবং পাঠককে ভাবতে বাধ্য করেছেন।
" বায়ুর মতো অদৃশ্য অথচ অপরিহার্য "
যিনি যুক্তিনির্ভর বিশ্লেষণ, গভীর প্রতিফলন ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে পাঠকের মনে দীর্ঘস্থায়ী চিন্তার খোরাক জুগিয়েছেন।
" অগ্নির মতো তেজী ও নির্ভীক প্রকাশ "
যিনি সাহসিকতার সঙ্গে কঠিন, বিতর্কিত বা উপেক্ষিত বিষয় সামনে এনেছেন এবং নির্ভয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।
" জলের ঢেউয়ের মতো প্রবাহিত সাড়া "
যিনি এমন লেখা রচনা করেছেন যা পাঠকমহলে আলোড়ন তুলেছে, প্রতিক্রিয়া জাগিয়েছে এবং আলোচনার সূত্রপাত করেছে।
এই সম্মানের ৫ জন বিজয়ী সংস্থার অভ্যন্তরীণ নির্ধারণে ও ৫ জন বিজয়ী পাঠক / পাঠিকার প্রতিক্রিয়ার ভিত্তিতে নির্ধারিত হবে —
পাঠকের প্রতিক্রিয়া
সর্বাধিক ১টি পুরস্কার
কবিতার সঙ্গে থাকা ‘উৎসাহ’ দেওয়ার বাটনে পাঠকের সর্বোচ্চ প্রতিক্রিয়ার ভিত্তিতে এই পুরস্কারটি প্রদান করা হবে। বিবেচিত হতে হলে প্রকাশের ২৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কবিতাটিকে ন্যূনতম ৫০ জন পাঠক / পাঠিকার কাছ থেকে উৎসাহ অর্জন করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : উপরোক্ত পুরস্কারসমূহ নিয়মিত সংখ্যার জন্য প্রযোজ্য। বিশেষ সংখ্যার ক্ষেত্রে পৃথক এবং বিশেষায়িত পুরস্কার বিভাগ প্রযোজ্য হবে। মোট পুরস্কারের সংখ্যা এবং পুরস্কারের অর্থ অপরিবর্তিত থাকবে, তবে পুরস্কারের শিরোনাম, মর্যাদা ও বিভাগসমূহ বিশেষ সংখ্যার প্রকৃতি অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন ২০২৫-এর ডিসেম্বর মাসে প্রকাশিত ❛শব্দে বোনা গল্পের সোয়েটার❜ একটি বিশেষ সংখ্যা ছিল — ওই সংখ্যার জন্য পৃথক পুরস্কার কাঠামো প্রযোজ্য হয়েছে। ২০২৬-এর জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ সংখ্যা নিয়মিত এবং এপ্রিল সংখ্যা নববর্ষ উপলক্ষে বিশেষ সংখ্যা হিসাবে প্রকাশিত হবে।
পুরস্কার সংক্রান্ত সকল সিদ্ধান্ত Bangali Network সংস্থা গ্রহণ করবে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
পুরস্কারপ্রাপ্ত লেখাগুলির লেখক / লেখিকাদের প্রাপ্য সম্মানী অর্থ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দেওয়া হবে —
(ভারতের মধ্যে)
(আন্তর্জাতিক)
যেসব দেশে ভারত থেকে অর্থ প্রেরণে বর্তমানে কোনো নিয়মগত বাধা বা সরকারি সীমাবদ্ধতা নেই, সেইসব দেশের নাগরিকদের ক্ষেত্রেই আর্থিক পুরস্কার প্রদান করা সম্ভব। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
ফেসবুক মেসেঞ্জার লেখা পাঠানোর মাধ্যম নয়। লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন। ফেসবুক মেসেঞ্জার শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।
লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) এবং শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে ফেসবুকে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।
আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের ফেসবুকে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — ফেসবুকে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57000 নম্বরে ফোন করতে পারেন। তবে এই মুহূর্তে নতুন লেখা জমা নেওয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে।
হোয়াটসঅ্যাপ লেখা পাঠানোর মাধ্যম নয়। লেখা পাঠানোর জন্য অনুগ্রহ করে লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করুন। হোয়াটসঅ্যাপ শুধুমাত্র সাধারণ প্রশ্ন ও সহায়তার জন্য ব্যবহৃত হয়।
লেখা জমা, প্রকাশনা, পুরস্কার, কপিরাইট ও সম্পাদকীয় নীতির অধিকাংশ প্রশ্নের উত্তর আমাদের প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) এবং শর্তাবলী পেজে স্পষ্টভাবে দেওয়া আছে। অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর আগে এই দুটি পেজ একবার দেখে নিন।
আপনার প্রশ্নের উত্তর সেখানে না থাকলে, নিচের আইকনে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে সাধারণ প্রশ্ন বা সহায়তার জন্য বার্তা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে কোনো সমস্যা হলে — হোয়াটসঅ্যাপে জানাতে পারেন অথবা প্রয়োজনে 78900 57000 নম্বরে ফোন করতে পারেন। তবে এই মুহূর্তে নতুন লেখা জমা নেওয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে।