Information

Contests

উদ্যোগ
Web Magazine


Glocal বাঙালি | Vocal বাঙালি
Glocal বাঙালি | Vocal বাঙালি

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

এই FAQ পেজটি নতুন লেখক ও পাঠকদের সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অনুরূপ কোনো ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে ব্যক্তিগত ভাবে আলাদা করে আলোচনা করা হয় না। পেজটি সময়ের সঙ্গে প্রয়োজন অনুযায়ী আপডেট হতে পারে।

আপনার প্রশ্নের উত্তর এই পেজে না থাকলে যোগাযোগের মাধ্যম ওয়েবসাইটে উল্লেখ করা আছে।

udyog logo 2026 bangali.network

এই FAQ পেজটি নতুন লেখক ও পাঠকদের সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে উল্লেখিত প্রশ্নগুলির উত্তর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অনুরূপ কোনো ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে ব্যক্তিগত ভাবে আলাদা করে আলোচনা করা হয় না। পেজটি সময়ের সঙ্গে প্রয়োজন অনুযায়ী আপডেট হতে পারে।

আপনার প্রশ্নের উত্তর এই পেজে না থাকলে যোগাযোগের মাধ্যম ওয়েবসাইটে উল্লেখ করা আছে।

‘উদ্যোগ’ কি❓

✔️ একটি মাসিক ওয়েব ম্যাগাজিন যেখানে মৌলিক ভাবনা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি এবং বিষয়গত গভীরতা-সম্পন্ন লেখাকে প্রাধান্য দেওয়া হয়। ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে নিবন্ধ, সংস্কৃতিচর্চা, গল্প, কবিতা প্রভৃতি বিভাগে লেখা পাঠানো যায়।

‘উদ্যোগ’ কি কাগজে ছাপা ম্যাগাজিন❓

✔️ না। বর্তমানে ‘উদ্যোগ’ শুধুমাত্র ওয়েব ম্যাগাজিন, প্রিন্ট ম্যাগাজিন নয়। এটি সম্পূর্ণ ডিজিটাল, প্রিন্ট কপি বা ছাপানো ম্যাগাজিন আকারে প্রকাশিত হয় না। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বাঙালি.নেটওয়ার্ক-এর একটি মুদ্রিত স্মারক সংখ্যা প্রকাশিত হতে পারে। তবে ‘উদ্যোগ’ প্রকাশনা হিসেবে সম্পূর্ণভাবে digital-first ওয়েব ম্যাগাজিনই থাকবে।

কোন ভাষায় লেখা পাঠানো যাবে❓

✔️ বর্তমানে ‘উদ্যোগ’ বাঙালি লেখকদের থেকে শুধুমাত্র বাংলা ভাষায় লেখা গ্রহণ করে। বাংলা হরফ ব্যবহার করা আবশ্যক। Non-Bengali writers may submit their writings in English; selected writings will be translated into Bengali for publication. লেখা পাঠানোর বিভাগ, বিষয়, পুরস্কারের ফরম্যাট ও অন্যান্য সমস্ত খুঁটিনাটি বিশদে জানতে এবং 'লেখা পাঠানোর ফর্ম' ব্যবহার করে লেখা পাঠাতে আপনার লেখা পাঠান পেজ দেখুন।

অন্য কোথাও আগে প্রকাশিত হওয়া লেখা কি পাঠানো যাবে❓

✔️ না। পাঠানোর সময় পর্যন্ত লেখাটি কোথাও প্রকাশিত বা শেয়ার করা থাকা চলবে না — লেখক / লেখিকার নিজের সোশ্যাল মিডিয়াতেও নয়। এই বিষয়ে বিশদে জানতে লেখা পাঠানোর শর্তাবলী পেজ দেখুন।

১৮ বছরের কম বয়সীরা কি লেখা পাঠাতে পারে❓

✔️ হ্যাঁ, তবে লেখাটি তার আইনগত অভিভাবকের মাধ্যমে জমা দিতে হবে। লেখার মৌলিকতা ও অধিকার-সংক্রান্ত দায়ভার অভিভাবকের ওপর বর্তাবে।

WhatsApp বা DM করে লেখা পাঠানো যাবে কি❓

✔️ না। লেখা পাঠানোর জন্য শুধুমাত্র ওয়েবসাইটে দেওয়া লেখা পাঠানোর ফর্ম ব্যবহার করতে হবে।

লেখা পাঠানো না গেলে WhatsApp বা ফেসবুক DM তাহলে কিসের জন্য❓

✔️ সাধারণ তথ্য জানার জন্য ও প্রযুক্তিগত সহায়তার জন্য। ইনস্ট্যান্ট মেসেজিং পরিষেবার মাধ্যমে কোনো লেখা গ্রহণ করা হয় না। এছাড়া, লেখা প্রকাশ, নির্বাচন বা পুরস্কার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ বা DM-এ তাৎক্ষণিকভাবে জানানো হয় না। লেখা সংক্রান্ত সকল সম্পাদকীয় সিদ্ধান্ত নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লেখক / লেখিকাকে সংস্থার তরফ থেকে জানানো হয়।

লেখা পাঠালে কি নিশ্চিতভাবে প্রকাশিত হবে❓

✔️ না। লেখা পাঠানো মানেই লেখা প্রকাশ হবে — এমন কোনো নিশ্চয়তা নেই। প্রকাশ সম্পূর্ণভাবে সম্পাদকীয় নির্বাচনের উপর নির্ভরশীল।

একই সংখ্যার জন্য একাধিক লেখা পাঠানো যাবে কি❓

✔️ হ্যাঁ। তবে জানুয়ারি ২০২৫ থেকে প্রতিটি সংখ্যায় একজন লেখক / লেখিকার সর্বাধিক একটি গদ্য ও একটি পদ্য প্রকাশিত হবে। অতএব, কোনো লেখকের বহু সংখ্যক লেখা নির্বাচিত হলেও একই সংখ্যায় একাধিক গদ্য বা একাধিক পদ্য প্রকাশিত হবে না।

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে পাঠানো লেখা কি অন্য প্লাটফর্মে পাঠানো যাবে❓

✔️ লেখা পাঠানোর পরবর্তী ১৪ (চৌদ্দ) দিন লেখাটি অন্য কোথাও প্রকাশ করা যাবে না বা প্রকাশের জন্য পাঠানো যাবে না। ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হলে ভবিষ্যতে সেই লেখাটি অন্য কোনো প্ল্যাটফর্মে পুনঃপ্রকাশ করা যাবে না (link sharing accepted)। এই বিষয়ে বিশদে জানতে লেখা পাঠানোর শর্তাবলী পেজ দেখুন।

লেখক / লেখিকা কি পরে ফেসবুক, ব্লগ বা নিজস্ব কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল / প্লাটফর্মে লেখাটি দিতে পারেন❓

✔️ না। লেখা কোনোভাবেই পুনঃপ্রকাশ করা যাবে না। তবে ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত লেখার লিংক শেয়ার করা যাবে। এই বিষয়ে বিশদে জানতে লেখা পাঠানোর শর্তাবলী পেজ দেখুন।

‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত লেখার কপিরাইট কার❓

✔️ লেখার কপিরাইট সম্পূর্ণভাবে লেখক / লেখিকারই থাকে।

কপিরাইট থাকা সত্ত্বেও লেখক / লেখিকা তাঁর লেখাটি অন্য কোথাও কেন প্রকাশ করতে পারবেন না❓

✔️ ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে প্রতিটি লেখা first-publication ও exclusive-publication ethics অনুযায়ী প্রকাশিত হয়। একবার প্রকাশিত হলে সেই লেখাটি আন্তর্জাতিক first-publication ও exclusive-publication ethics অনুযায়ী অন্যত্র পুনঃপ্রকাশ করা যায় না (link sharing accepted)। এই বিষয়ে বিশদে জানতে লেখা পাঠানোর শর্তাবলী পেজ দেখুন।

লেখা পাঠানোর কতদিনের মধ্যে প্রকাশের সিদ্ধান্ত জানানো হয়❓

✔️ লেখা জমা দেওয়ার তারিখ থেকে ১৪ (চৌদ্দ) দিনের মধ্যে নির্বাচিত লেখকদের জানানো হয়।

১৪ দিনের মধ্যে কোনো উত্তর না পাওয়ার অর্থ কি❓

✔️ ১৪ দিনের মধ্যে কোনো উত্তর না পেলে লেখাটি নির্বাচিত হয়নি বলে বিবেচিত হবে। নির্বাচিত না হওয়া লেখার ক্ষেত্রে আলাদা করে প্রত্যাখ্যানের কারণ জানানো হয় না। কোনো লেখা নির্বাচিত না হওয়া মানে সেটি বিষয়, সময়োপযোগিতা ও সম্পাদকীয় প্রেক্ষাপটে ‘উদ্যোগ’-এর বর্তমান সংখ্যার সঙ্গে সম্পূর্ণভাবে মানানসই হয়নি। এটি লেখার মান বা সম্ভাবনার কোনো চূড়ান্ত মূল্যায়ন নয়।

নির্বাচিত না হওয়া লেখা কি অন্য কোথাও পাঠানো যাবে❓

✔️ হ্যাঁ। লেখা পাঠানোর ১৪ দিনের পরেও কোনো উত্তর না পেলে লেখক / লেখিকা অন্য যে কোনো প্রকাশমাধ্যমে লেখাটি পাঠাতে পারেন। বাঙালি নেটওয়ার্ক সংস্থাকে আলাদা করে জানানোর প্রয়োজন নেই।

নির্বাচিত না হওয়া লেখার কী হয়❓

✔️ নির্বাচিত না হওয়া সমস্ত লেখা নিয়মিতভাবে ডেটাবেস থেকে মুছে ফেলা হয়। লেখক / লেখিকা তাঁর লেখার স্বত্ব ও ভবিষ্যৎ ব্যবহারের বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

সংস্থার সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকলে কি লেখা প্রকাশে প্রভাব পড়ে❓

✔️ না। ব্যক্তিগত পরিচয় থাকা বা না থাকা লেখার প্রকাশে কোনো প্রভাব ফেলে না। সমস্ত লেখা লেখার গুণমান ও সম্পাদকীয় নীতির ভিত্তিতেই মূল্যায়িত হয়। এছাড়া, অভ্যন্তরীণভাবে যুক্ত বা পরিচিত লেখকদের লেখা প্রকাশিত হলে, সেই লেখা কোনো পুরস্কার, বিশেষ স্বীকৃতি বা মাসিক নির্বাচনের জন্য বিবেচিত হয় না। এই স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থেই ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনের সদস্যদের নাম প্রকাশ্যভাবে উল্লেখ করা হয় না, যাতে কোনো ধরনের ব্যক্তিগত প্রভাব, লবিং বা বিভ্রান্তির সুযোগ না থাকে। ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন ব্যক্তিনির্ভর পরিচয়ের পরিবর্তে প্রক্রিয়াভিত্তিকভাবে পরিচালিত হয়।

নির্বাচিত লেখা কীভাবে প্রকাশিত হবে❓

✔️ নির্বাচিত লেখা লেখক / লেখিকার নাম, সংক্ষিপ্ত পরিচিতি (short bio), লেখক / লেখিকার একটি ছবি (headshot) এবং লেখার সঙ্গে প্রাসঙ্গিক সহায়ক ভিজ্যুয়াল (photograph / illustration) সহ প্রকাশিত হয়।

লেখার সাথে সহায়ক ভিজ্যুয়াল কি লেখক / লেখিকা দেবেন❓

✔️ না। সকল গল্প, কবিতা ও নিবন্ধর ক্ষেত্রে সহায়ক ভিজ্যুয়াল Bangali Network সংস্থার পক্ষ থেকে সংযোজন করা হয়। লেখক / লেখিকা চাইলে তাঁর ভ্রমণ, ডকুমেন্টারি, চলচ্চিত্র, খবর বা অনুরূপ লেখার ক্ষেত্রে প্রাসঙ্গিক ও প্রামাণিক ফটোগ্রাফ যুক্ত করতে পারেন। ছবির কপিরাইট অবশ্যই লেখক / লেখিকার হতে হবে এবং ছবিতে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকা চলবে না। তবে প্রকাশিত লেখার সঙ্গে ব্যবহৃত সহায়ক ভিজ্যুয়াল (photograph / illustration) বেশিরভাগ ক্ষেত্রে Bangali Network সংস্থার পক্ষ থেকেই প্রদান করা হয়। লেখক / লেখিকাদের জন্য ভিজ্যুয়াল জমা করা বাধ্যতামূলক নয়।

যদি লেখক / লেখিকা নিজের নাম প্রকাশ করতে না চান❓

✔️ লেখক / লেখিকা চাইলে ছদ্মনাম ব্যবহার করতে পারেন। তবে পরিচয় যাচাই ও স্বচ্ছতা বজায় রাখার জন্য তাঁর সঠিক নাম জমা দেওয়া আবশ্যক। এই তথ্য শুধুমাত্র অভ্যন্তরীণ যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে এবং লেখার সাথে ছদ্মনাম প্রকাশিত হবে।

যদি লেখক / লেখিকা নিজের ছবি (headshot) প্রকাশ করতে না চান❓

✔️ লেখক / লেখিকা চাইলে প্রকাশিত লেখার সাথে তাঁর ছবি ব্যবহার না করার অনুরোধ জানাতে পারেন। কিন্তু পরিচয় যাচাই ও স্বচ্ছতা বজায় রাখার জন্য লেখক / লেখিকার নিজের সাম্প্রতিক একটি বাস্তব ছবি জমা দেওয়া আবশ্যক। এই ছবি শুধুমাত্র অভ্যন্তরীণ যাচাইয়ের জন্য ব্যবহৃত হবে এবং লেখার সাথে একটি avatar placeholder প্রকাশিত হবে।

লেখা পাঠাতে বা প্রকাশ করতে বাঙালি নেটওয়ার্ক সংস্থাকে কি টাকা দিতে হয়❓

✔️ না। লেখা পাঠানো বা প্রকাশের জন্য কোনো অর্থ নেওয়া হয় না। বাঙালি নেটওয়ার্ক সংস্থা pay-to-publish মডেলে কাজ করে না। ‘উদ্যোগ’ কোনো pay-to-publish ম্যাগাজিন নয়।

বাঙালি নেটওয়ার্ক সংস্থা বা ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিন কি লেখক / লেখিকাদের টাকা দেয়❓

✔️ না। বর্তমানে ‘উদ্যোগ’ পারিশ্রমিকভিত্তিক প্রকাশনা নয়। মাসিক নির্বাচনের ভিত্তিতে নির্বাচিত কিছু গদ্য ও কবিতার লেখক / লেখিকাদের পুরস্কারমূলক অর্থ প্রদান করা হয় — তবে সেটি পারিশ্রমিক নয়, সম্মাননা, এবং লেখা প্রকাশের শর্ত নয়।

পারিশ্রমিক না পেলে লেখক / লেখিকারা ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে কেন লেখা পাঠাবেন❓

✔️ এটি সম্পূর্ণভাবে লেখক / লেখিকার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক লেখক / লেখিকা তাঁদের কাজকে সৃজনশীল প্রকাশ, পাঠক-সংযোগ এবং প্রকাশনার বিশ্বাসযোগ্যতা তৈরির অংশ হিসেবে দেখেন। ‘উদ্যোগ’ তাঁদেরই জন্য।

লেখা প্রকাশের পর কোনো সমস্যা বা নীতিভঙ্গ ধরা পড়লে কী হয়❓

✔️ ‘উদ্যোগ’ ওয়েব ম্যাগাজিনে লেখা জমা দেওয়ার সময় লেখক / লেখিকা যে শর্তাবলী-তে সম্মতি প্রদান করেন, প্রকাশ-পরবর্তী যেকোনো বিষয় বা নীতিভঙ্গ সেই শর্তাবলীর আলোতেই বিবেচিত হয়। এই বিষয়ে Bangali Network সংস্থার পক্ষ থেকে লেখা পাঠানোর শর্তাবলী পেজে উল্লিখিত নীতিমালাই চূড়ান্ত বলে গণ্য হবে।

‘উদ্যোগ’ কি লেখা প্রকাশ করে আয় করে❓

✔️ না। ‘উদ্যোগ’ লেখা প্রকাশ করে বর্তমানে সরাসরি কোনো বাণিজ্যিক আয় করে না। বর্তমানে এটি একটি সম্পূর্ণভাবে অলাভজনক (non-profit) ওয়েব ম্যাগাজিন।

‘উদ্যোগ’ কি বিজ্ঞাপন দেখিয়ে আয় করে❓

✔️ না। বর্তমানে ‘উদ্যোগ’ একটি বিজ্ঞাপন-মুক্ত (ad-free) ওয়েব ম্যাগাজিন। পাঠকের পড়ার অভিজ্ঞতা মসৃণ ও মনোযোগ-বিচ্ছিন্নতাহীন রাখার জন্য ইচ্ছাকৃতভাবেই Google Ads বা অনুরূপ কোনো ডিসপ্লে বিজ্ঞাপন ব্যবহার করা হয় না।

তাহলে ‘উদ্যোগ’ কীভাবে পরিচালিত হয়?❓

✔️ ‘উদ্যোগ’ বাঙালি নেটওয়ার্ক সংস্থার একটি সম্পাদকীয়ভাবে পরিচালিত সাহিত্য উদ্যোগ। এটি কোনো বাণিজ্যিক প্রকাশনা নয়। ম্যাগাজিনটি সম্পূর্ণভাবে সম্পাদকীয় অগ্রাধিকার, লেখার গুণমান এবং দীর্ঘমেয়াদি সাহিত্যিক লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। ‘উদ্যোগ’-এর নীতি ও কার্যপ্রণালি সময়ের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন অনুযায়ী পরিকল্পিতভাবে বিকশিত হচ্ছে।

ভবিষ্যতে ‘উদ্যোগ’ কোনো লেখা থেকে আয় করলে লেখক / লেখিকা কি কিছু পাবেন❓

✔️ হ্যাঁ। ভবিষ্যতে যদি কখনো কোনো লেখার বিক্রি, লাইসেন্সিং বা অডিও প্রযোজনার মাধ্যমে আয় করার সুযোগ তৈরি হয়, তা শুধুমাত্র লেখক / লেখিকার পূর্বানুমতি সাপেক্ষে এবং রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে করা হবে। এই বিষয়ে বিশদে জানতে শর্তাবলী পেজ দেখুন।

Scroll to Top